/indian-express-bangla/media/media_files/2025/11/07/richa-ghosh-1-2025-11-07-17-46-33.jpg)
বাংলার উইকেটকিপার ব্যাটার রিচা ঘোষ
Richa Ghosh: সম্প্রতি ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ জয় করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team)। ফাইনাল ম্য়াচে তারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়া ৫২ রানে জয়লাভ করেছে। ভারতের এই জয়ের পিছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বাংলার ক্রিকেটার রিচা ঘোষের। বিশ্বজয়ের পর অবশেষে শুক্রবার বাড়ি ফিরেছেন রিচা ঘোষ। বাড়ি ফিরতে না ফিরতেই একটি সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেই জানালেন মনের কথা।
Richa Ghosh Felicitation: হুড খোলা গাড়িতে চাপিয়ে 'বরণ' রিচাকে, জনজোয়ারে ভাসছে শিলিগুড়ি
সকলের ভালবাসা পেয়ে আপ্লুত: রিচা
রিচা বললেন, 'বাড়ি ফেরার পর খুবই ভাল লাগছে। যেভাবে সকলে আমাকে ভালবাসা উজাড় করে দিয়েছে, তা এককথায় অনির্বচনীয়। কীভাবে মনের অভিব্যক্তি আমি মুখের ভাষায় প্রকাশ করব, তা জানি না। তবে সকলের ভালবাসা পেয়ে আমার খুবই ভাল লাগছে।'
Richa Ghosh Siliguri News: কখন বাড়ি ফিরবেন রিচা? কী কী অনুষ্ঠানই বা আয়োজন করা হচ্ছে?
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'এই টুর্নামেন্টের শুরু থেকেই আমরা জানতাম যে বিশ্বকাপ জিততে পারব। কারণ, টুর্নামেন্ট শুরুর আগে আমরা যথেষ্ট অনুশীলন করেছিলাম। কঠোর পরিশ্রম করেছিলাম। হতে পারে, আমরা তিনটে ম্য়াচে খারাপ খেলেছি। তবে সুযোগ যে হাতের বাইরে চলে যাচ্ছে, এমন কথা কখনই মাথায় আসেনি। আমরা খুব ভাল করেই জানতাম, একটা সুযোগ যদি কাজে লাগাতে পারি, তাহলে আমাদের আর কেউ আটকাতে পারবে না।'
বাংলার আইকন রিচা
বর্তমানে রিচা বাংলার আইকন। প্রথম বাঙালি ক্রিকেটার হিসেবে তিনি বিশ্বকাপ ট্রফি জয় করেছেন। সেকারণে তাঁকে নিয়ে আরও বেশি উচ্ছ্বসিত বাঙালি ক্রিকেট সমর্থকরা। কিন্তু প্রশ্নটা হল, এই সাফল্য কী ভারতীয় মহিলা ক্রিকেটে দৈন্যতা কাটাতে পারবে? জবাবে রিচা বললেন, 'আগের থেকে ছবিটা এখন অনেকটাই ভাল হয়ে গিয়েছে। অনেক পরিবারই মেয়েদের খেলা দেখানোর জন্য মাঠে নিয়ে আসছে। এটা অবশ্যই একটা ভাল দিক। তবে অবশ্যই আরও উন্নতি করতে হবে। আমি চাই শুধুমাত্র ক্রিকেট নয়, অন্যান্য খেলাতেও মেয়েরা আরও বেশি করে অংশগ্রহণ করুক।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us