/indian-express-bangla/media/media_files/2025/11/13/richa-ghosh-2025-11-13-12-52-57.jpg)
Richa Ghosh: রিচা ঘোষ।
Richa Ghosh Latest News: ওডিআই বিশ্বকাপ জয়ের আনন্দে যখন গোটা দেশ উচ্ছ্বসিত, তখন ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ ইতিমধ্যেই তাঁর নজর ঘুরিয়ে ফেলেছেন পরবর্তী লক্ষ্যের দিকে। তার পরবর্তী মঞ্চ টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2025)। যা আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে।
সোজাসাপটা রিচা
২২ বছর বয়সি রিচা শিলিগুড়ির মেয়ে। অল্প বয়সেই ভারতীয় দলে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। একদিনের (ODI) বিশ্বকাপে হেয়ারলাইন ফ্র্যাকচার নিয়েও খেলেছেন দারুণ ইনিংস। এই ব্যাপারে রিচা ঘোষ বলেন, 'আমি দেশের হয়ে খেলছিলাম। তাই আর কিছুই ভাবিনি। দলের ফিজিওরা আমার ওপর ভরসা রেখেছিলেন। সেটাই আমাকে শক্তি দিয়েছে।' বিশ্বকাপে তিনি ১২টি ছক্কা মেরে টুর্নামেন্টে রেকর্ড করেছেন। সেমিফাইনালে তাঁর ১৬ বলে ২৬ এবং ফাইনালে দ্রুত ৩৪ রানের ইনিংস ভারতকে শিরোপা জয়ে সাহায্য করেছে।
আরও পড়ুন- টিম ইন্ডিয়ার 'ব্রহ্মাস্ত্র' হতে পারেন এই তারকা ক্রিকেটার! ঘুম উড়েছে দক্ষিণ আফ্রিকার
রিচা বলেন, 'টি২০ বিশ্বকাপ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা একদিনের বিশ্বকাপকে ইতিমধ্যেই তালিকা থেকে বাদ দিয়েছি।' আগামী বছর ইংল্যান্ডে হতে চলা টুর্নামেন্টের আগে তিনি এখন ঘরোয়া ক্রিকেটে এবং ওমেনস প্রিমিয়ার লিগ (Women’s Premier League, WPL)-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)-র হয়ে খেলছেন। সেখানে নিজের পারফরম্যান্স ভালো করতে টি২০ ফরম্যাটের জন্য নিজেকে তৈরি করছেন রিচা।
আরও পড়ুন- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের কোন ক্রিকেটার হবেন এক্স ফ্যাক্টর? না জানলে পস্তাতে হবে
তিনি বলেন, 'টুর্নামেন্ট বা ফরম্যাট যাই হোক না কেন, আমার মূল লক্ষ্য আমার দলকে জিততে সাহায্য করা।' এই মানসিকতা তাঁর ক্রিকেটকে আরও শক্তিশালী করেছে। ওডিআই বিশ্বকাপের পর এখন ভারতের মহিলা ক্রিকেট দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন রিচা ঘোষ। তাঁর ঝুলিতে ইতিমধ্যেই রয়েছে ২০২৩ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (Under-19 World Cup) এবং ২০২২ সালের এশিয়ান গেমস (Asian Games)-এর স্বর্ণপদক। এই সাফল্যের ধারায় এবার রিচা চান টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2025) ট্রফিটিও ভারতের হয়ে হাতে তুলতে।
আরও পড়ুন- ইডেন টেস্টে নিরাপত্তার 'বজ্র আঁটুনি', বন্ধ শহরের অর্ধেক রাস্তা! কোন পথে যাবেন আপনি?
ইংল্যান্ডের উইকেট ও কন্ডিশন সবসময়ই চ্যালেঞ্জিং। তবে রিচা ঘোষের আত্মবিশ্বাস, আগ্রহ এবং অভিজ্ঞতা তাঁকে এই চ্যালেঞ্জ জয় করার পথে সাহায্য করবে। শিলিগুড়ির এই তরুণীর হাতে ভারতীয় মহিলা ক্রিকেটের নতুন যুগের সূচনা হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us