/indian-express-bangla/media/media_files/2025/09/15/ricky-hatton-death-2025-09-15-16-16-13.jpg)
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ব্রিটেনের প্রাক্তন বক্সার রিকি হ্যাটন
Boxing: বক্সিং দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। শেষ নিঃশ্বাস (Death) ত্যাগ করলেন ব্রিটেনের প্রাক্তন বক্সার রিকি হ্যাটন। এই খবর প্রকাশ্যে আসতেই সকলে স্তম্ভিত হয়ে গিয়েছেন। মাত্র ৪৬ বছর বয়সেই পার্থিব দুনিয়াকে 'অলবিদা' জানালেন রিকি। সম্প্রতি তিনি বক্সিং রিংয়ে কামব্যাক করার কথা ঘোষণা করেছিলেন। আগামী ডিসেম্বর মাসে দুবাইয়ে আয়োজিত কামব্যাক ফাইটের ব্যাপারেও কথাবার্তা বলেন তিনি।
Indian Footballer Death News: আচমকা হার্ট অ্যাটাকেই সব শেষ, চিরনিদ্রার দেশে ভারতীয় ফুটবলার
সংবাদপত্র মার্কা-য় প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, গ্রেট ম্যাঞ্চেস্টারে অবস্থিত বাড়ি থেকে রিকি হ্যাটনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বক্সিং রিংয়ে তিনি যে কামব্যাক করতে চলেছেন, তা শুনেই সমর্থকদের মধ্যে খুশির জোয়ার দেখতে পাওয়া গিয়েছিল। ব্রিটেনের সবথেকে জনপ্রিয় ফাইটার ছিলেন রিকি। তাঁর প্রত্যাবর্তন দেখার জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তবে এবার আর তাঁকে বক্সিং রিংয়ে দেখতে পাওয়া যাবে না।
Footballer Death: খাবারের লাইনে দাঁড়ানোই কাল, গুলিতে ঝাঁঝরা তারকা ফুটবলার
স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা পৌনে ৭টা নাগাদ থানায় খবর দেওয়া হয়েছিল। এরপর হ্যাটনের মৃতদেহ উদ্ধার করা হয়। মার্কার ওই প্রতিবেদনে আরও যোগ করা হয়েছে, রিকি হ্যাটনের মৃত্যু একেবারেই অস্বাভাবিক নয়। অন্তত পুলিশের পক্ষ থেকে এমনটাই দাবি করা হয়েছে।
Cricketer Death: মর্মান্তিক! ছক্কা হাঁকিয়েই সব শেষ, মৃত্যুর কোলে ঢলে পড়লেন তরুণ ক্রিকেটার
ম্যাঞ্চেস্টার সিটি-র বড় সমর্থক ছিলেন রিকি হ্যাটন
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ফুটবল ক্লাব ম্য়াঞ্চেস্টার সিটি-র সবথেকে বড় সমর্থক ছিলেন রিকি হ্যাটন। এই পরিস্থিতিতে ম্য়াঞ্চেস্টার সিটি ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছিল, রবিবার (১৪ সেপ্টেম্বর) ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ডার্বি ম্য়াচের ১ মিনিট নীরবতা পালন করা হবে। সেই প্রতিশ্রুতি ইতিমধ্যেই পালন করা হয়েছে। সঙ্গে করা হয়েছে শ্রদ্ধাজ্ঞাপনও। উল্লেখ্য, এই ম্য়াচে ম্যাঞ্চেস্টার সিটি ৩-০ গোলে জয়লাভ করে। সিটির হয়ে জোড়া গোল করেন আর্লিং হালান্ড (৫৩ মিনিট এবং ৬৮ মিনিট)। এছাড়া একটি গোল করেছেন ফিল ফোডেন (১৮ মিনিট)।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us