Rinku Singh Century: লটারি পেল কলকাতা নাইট রাইডার্স, রনজিতে আগুন শতরান তারকা ক্রিকেটার

Rinku Singh: আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে অনেকটাই স্বস্তি দিলেন দলের তারকা ফিনিশার রিঙ্কু সিং। চলতি রনজি ট্রফিতে তিনি উত্তর প্রদেশের হয়ে দ্বিতীয় শতরান করে ফেললেন।

Rinku Singh: আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে অনেকটাই স্বস্তি দিলেন দলের তারকা ফিনিশার রিঙ্কু সিং। চলতি রনজি ট্রফিতে তিনি উত্তর প্রদেশের হয়ে দ্বিতীয় শতরান করে ফেললেন।

author-image
Koushik Biswas
New Update
Kolkata Knight Riders

কলকাতা নাইট রাইডার্সের তারকা ফিনিশার রিঙ্কু সিং

Rinku Singh: ভারতীয় ক্রিকেট দল আপাতত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত। আগামী শনিবার (২২ নভেম্বর) থেকে গুয়াহাটির বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্য়াচ খেলতে নামবে। অন্যদিকে, ভারতের এ ক্রিকেট দল আবার দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্য়ান্স করছে। এই দুটো সিরিজেই টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পাননি রিঙ্কু সিং। কিন্তু, তাঁর আগুন ব্যাটিং অব্য়াহত। দুর্দান্ত শতরান করে আপাতত তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।

Advertisment

Rinku Singh: ৪০০-র স্ট্রাইক রেটে ব্যাটিং রিঙ্কুর, এভাবেই জেতালেন টিম ইন্ডিয়াকে

ধামাকাদার শতরান হাঁকালেন রিঙ্কু

আসলে, প্রথম শ্রেণীর ক্রিকেটে রিঙ্কু সিং এই শতরানটি হাঁকিয়েছেন। উত্তর প্রদেশের এই তারকা ক্রিকেটার ২০২৫-২৬ রনজি ট্রফির পঞ্চম রাউন্ডে তামিলনাড়ুর বিরুদ্ধে সেঞ্চুরি করলেন। বাঁ-হাতি এই ব্যাটার ১৫৭ বলে ৯ চার এবং ৩ ছক্কার দৌলতে নিজের শতরান পূরণ করেন। চলতি রনজি ট্রফি মরশুমে এই নিয়ে দ্বিতীয়বার তিন অঙ্কের রান স্পর্শ করলেন। ইতিপূর্বে, গত ১৫ অক্টোবর অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে তিনি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ওই ম্য়াচে রিঙ্কু শেষপর্যন্ত ১৬৫ রানে অপরাজিত থাকেন।

Advertisment

Rinku Singh Job: আচমকা রিঙ্কুর মাথায় বজ্রপাত! বন্ধ হয়ে গেল অন্নসংস্থানের রাস্তা

দীর্ঘদিন ধরে চলছিল রানের খরা

অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে শতরান করার পর ২৮ বছর বয়সি রিঙ্কুকে রনজি ট্রফির বেশ কয়েকটি ম্য়াচ থেকে বাদ পড়তে হয়েছিল। কিন্তু, অস্ট্রেলিয়া সফরে তিনি ভারতীয় টি-২০ স্কোয়াডে ছিলেন। যদিও এই সিরিজে রিঙ্কুকে অধিকাংশ সময়ই রিজ়ার্ভ বেঞ্চে বসে থাকতে হয়েছিল। অন্তিম ম্য়াচে তিনি ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে সুযোগ পান। যদিও ব্যাট করার সুযোগ আসেনি। রনজি ট্রফিতে ফিরতে না ফিরতেই তিনি রানের খিদে মিটিয়ে ফেললেন।

Rinku Singh New Haircut: স্টাইলেও রিংকু লাজবাব! সোয়া লাখের হেয়ার কাট দেখে থ নেটপাড়া

প্রথম শ্রেণীর ক্রিকেটে নবম শতরান

রিঙ্কু সিং এখনও পর্যন্ত ভারতীয় টেস্ট ক্রিকেট দলে ডেবিউ করেননি। কিন্তু, প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর পারফরম্য়ান্স এককথায় অসাধারণ। এখনও পর্যন্ত তিনি ৫২ ম্য়াচের ৭৪ ইনিংসে মোট ৩,৬৩৮ রান করেছেন। ব্যাটিং গড় ৫৯-এর বেশি। এরমধ্যে ৯ শতরান এবং ২২ হাফসেঞ্চুরি রয়েছে। উত্তর প্রদেশ বনাম তামিলনাড়ু ম্য়াচের কথা যদি বলতে হয়, তাহলে রিঙ্কুর দল ৭ উইকেট হারিয়ে ৪০০-র বেশি রান করে ফেলেছে। শতরানের পরও ব্যাট করছেন রিঙ্কু। ইতিপূর্বে, তামিলনাড়ুর প্রথম ইনিংস ৪৫৫ রানে শেষ হয়েছিল।

Rinku Singh