/indian-express-bangla/media/media_files/2026/01/23/rinku-singh-6-2026-01-23-01-54-08.jpg)
টিম ইন্ডিয়ার তারকা ফিনিশার রিঙ্কু সিং
Rinku Singh: টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) তারকা ব্যাটার রিঙ্কু সিং নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালালেন। কেন তাঁকে দেশের অন্যতম সেরা ফিনিশারের তকমা দেওয়া হয়, তা আরও একবার প্রমাণ করে দিলেন। ডেথ ওভারে বইয়ে দিলেন চার-ছক্কার বন্যা। দীর্ঘদিন পর ভারতীয় টি-টোয়েন্টি ক্রিকেট দলের প্রথম একাদশে সুযোগ পেয়েছেন রিঙ্কু। আর এই সুযোগটা তিনি হাতছাড়া করতে চাননি। ২০ বলে অপরাজিত ৪৪ রানের একটি বিধ্বংসী ইনিংস খেললেন।
আরও পড়ুন:
ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে চারটে বাউন্ডারি এবং তিনটে গগনচুম্বী ছক্কা বেরিয়ে এসেছে। ২০ ওভারে টিম ইন্ডিয়া শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে ২৩৮ রান করেছিল। পাশাপাশি রিঙ্কুর ধামাকাদার ব্যাটিং পরিসংখ্যানও সামনে এসেছে। আন্তর্জাতিক ক্রিকেটের ডেথ ওভারে তিনিই যে 'আসল বস', সেটা নিজেই প্রমাণ করে দিয়েছেন।
আরও পড়ুন:
IND vs NZ: ঈশান কিষান IN, শ্রেয়স আইয়ার OUT! প্রথম টি-২০'তে কেমন হবে ভারতের প্লেয়িং ইলেভেন?
T20I ডেথ ওভারে রিঙ্কু সিংয়ের দমদার রেকর্ড!
আসলে, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে রিঙ্কু সিং এখনও পর্যন্ত ১৯ এবং ২০ ওভার মিলিয়ে মোট ৭৪ বল খেলেছেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ২১৩ রান বেরিয়ে এসেছে। আপনারা হয়ত শুনলে কিছুটা অবাকই হবেন, আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে রিঙ্কু ৩৫.৮ শতাংশ রান অন্তিম ওভারেই করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি এখনও পর্যন্ত ২৬ ইনিংসে ৫৯৪ রান করেছেন। এর মধ্যে ২১৩ রান শুধুমাত্র ডেথ ওভারেই এসেছে।
আরও পড়ুন:
IND vs NZ 1st T20I: প্রথম টি-২০ ম্য়াচের আগেই বড় ঘোষণা সূর্যকুমার যাদবের, শুনে হতবাক ভারতীয় সমর্থকরা
এখানেই শেষ নয়। শেষ ২ ওভারে তিনি ২২ ছক্কা এবং ১৪ বাউন্ডারি হাঁকিয়েছেন। ইতিমধ্যেই তাঁর স্ট্রাইক রেট ছিল ২৮৭.৮৩। অর্থাৎ প্রায় ৪৮. ৬ শতাংশ রান শুধুমাত্র বাউন্ডারি থেকেই এসেছে। আশা করা যায়, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে রিঙ্কু সিং টিম ইন্ডিয়ার ট্রাম্পকার্ড হয়ে মাঠে নামবেন।
৪৮ রানে জয়ী টিম ইন্ডিয়া
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় ক্রিকেট দল টস হেরে প্রথমে ব্যাট করতে নামে। ২০ ওভার শেষে টিম ইন্ডিয়া ৭ উইকেট হারিয়ে মোট ২৩৮ রান করে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই টিম ইন্ডিয়ার সর্বাধিক স্কোর। ভারতের হয়ে অভিষেক শর্মা ৩৫ বলে ৮৪ রান করেন। অন্যদিকে রিঙ্কু অপরাজিত ৪৪ রান এবং হার্দিক পান্ডিয়া ২৫ রান করেন।
আরও পড়ুন:
IND vs NZ 3rd ODI Highlights: ভারত হারলেও উজ্জ্বল কোহলির লড়াই, বাকিদের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন
এর জবাবে নিউজিল্যান্ডকে শুরু থেকেই বেশ চাপে দেখতে পাওয়া যায়। ২০ ওভারে তারা ৭ উইকেট হারিয়ে ১৯০ রান করে। নিউজিল্যান্ডের হয়ে গ্লেন ফিলিপস ৪০ বলে ৭৮ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন। কিন্তু, তা সত্ত্বেও তিনি টিম ইন্ডিয়াকে জেতাতে পারেননি। শেষ পর্যন্ত ভারত ৪৮ রানে এই ম্যাচটা নিজেদের পকেটে পুরে নেয়। আর সেইসঙ্গে টিম ইন্ডিয়া পাঁচ ম্যাচের এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us