/indian-express-bangla/media/media_files/2025/11/23/rishabh-pant-6-2025-11-23-13-47-27.jpg)
ম্যাচ চলাকালীন আচমকা রেগে গেলেন ঋষভ পন্থ
India vs South Africa Test Match: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আপাতত গুয়াহাটি টেস্ট ম্য়াচ খেলা হচ্ছে। ম্য়াচের দ্বিতীয় দিন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) রাগে ফেটে পড়লেন। ঋষভ সচরাচর ক্রিকেট মাঠে সতীর্থদের মোটিভেট করেন। সঙ্গে চাপ তৈরি করেন বিপক্ষ ব্যাটারদের উপর। যদিও রবিবার (২৩ নভেম্বর) তাঁকে একেবারে অন্য মেজাজে দেখতে পাওয়া গেল। কুলদীপ যাদব (Kuldeep Yadav) সহ ভারতীয় দলের ক্রিকেট ক্রিকেটারদের উপর বেজায় খাপ্পা তিনি। কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শুরু করা সম্ভব হচ্ছে না। আর সেকারণে তিনি কুলদীপ যাদবকে দ্রুত ওভার শুরু করার জন্য বকাবকি করলেন।
IND vs SA 2nd Test, 2nd Day Live Updates: দুরন্ত শতরান মুথুস্বামীর, ৪০০ পার দক্ষিণ আফ্রিকার
কেন রেগে আগুন ঋষভ পন্থ?
গুয়াহাটি টেস্টের প্রথম দিনও নির্দিষ্ট সময়ে ওভার শুরু না করার জন্য সতর্কবার্তা দিয়েছিলেন অন-ফিল্ড আম্পায়ার। সেটা ছিল ৪৫ ওভারের ঘটনা। দ্বিতীয় দিনও একই ওয়ার্নিং পেলেন পন্থ। এবার যদি টিম ইন্ডিয়া তৃতীয় বার একই ভুল করে, তাহলে দক্ষিণ আফ্রিকাকে অতিরিক্ত ৫ রান দেওয়া হবে। টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা হেলে-দুলে নিজেদের ফিল্ডিং পজিশন বদল করছিলেন। আর সেটা দেখেই মেজাজ ঠিক রাখতে পারেননি ঋষভ। তিনি বলেন, 'আরে ভাই, হাতে তো ৩০ সেকেন্ড সময় রয়েছে। নিজেদের বাড়িতে খেলতে নেমেছ? একটা বল অন্তত দ্রুত করে দাও।'
IND vs SA 2nd Test, 1st Day Highlights: শেষ হল প্রথম দিনের খেলা, দাপট দেখাল দক্ষিণ আফ্রিকা
দেখে নিন ভিডিও:
What's going to be a good score for #TeamIndia to chase in the 1st innings? 💬#CheteshwarPujara backs the batters to score big in Guwahati! 🏟#INDvSA 2nd Test, Day 2 LIVE NOW 👉 https://t.co/J8u4bmcZudpic.twitter.com/vGjwWPopSm
— Star Sports (@StarSportsIndia) November 23, 2025
কী বলছে আইসিসি-র নিয়ম?
২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে আইসিসি একটি নতুন নিয়ম চালু করেছে। আর সেটা হল ম্য়াচের স্টপ টাইমার। নিয়ম অনুসারে, যদি কোনও ওভার শেষ হওয়ার পর ১ মিনিটের মধ্যে পরবর্তী ওভার শুরু না করা যায়, সেক্ষেত্রে ফিল্ডিং দলকে ২ বার সতর্ক করা হবে। যদি না শোনে, তখন যে দল ব্যাট করছে তাদের অতিরিক্ত ৫ রান 'পুরস্কার' হিসেবে দেওয়া হবে। প্রত্যেক ৮০ ওভারে নতুন করে ওয়ার্নিং কাউন্ট শুরু হবে। ২০২৪ সাল থেকে ওয়ানডে এবং টি-২০ ক্রিকেটেও এই স্টপ ক্লক রুল চালু করে দেওয়া হয়েছে। এবার টেস্ট ক্রিকেটেও শুরু হয়েছে স্টপ টাইমার।
IND vs SA 2nd Test, Pitch Report: গুয়াহাটির উইকেট যেন 'অজানা রহস্য', লুকিয়ে রয়েছে কোন জুজু?
ব্যাকফুটে টিম ইন্ডিয়া
দ্বিতীয় দিন শুরু থেকে ভারতীয় বোলারদের লক্ষ্য একটাই ছিল। দক্ষিণ আফ্রিকাকে দ্রুত অলআউট করা। কাইল ভেরেন এবং সেনুরন মুথুস্বামী দিনের শুরুটা বেশ ভালোই করেছিলেন। ৪৫ রান করে ফিরে যান কাইল ভেরেন। রবীন্দ্র জাদেজা তাঁর উইকেট শিকার করেছিলেন। এরপর মুথুস্বামীর সঙ্গে ব্যাট করতে নামেন দলের পেস বোলিং অলরাউন্ডার মার্কো জেনসেন। দ্বিতীয় দিনের লাঞ্চ ব্রেক ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা ৭ উইকেট হারিয়ে ৪২৮ রান করেছে। ১০৭ রানে অপরাজিত রয়েছেন মুথুস্বামী। ৫১ রানে ব্যাট করছেন মার্কো জেনসেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us