/indian-express-bangla/media/media_files/2025/11/24/rishabh-pant-out-2025-11-24-14-16-59.jpg)
আউট হয়ে ফিরে যাচ্ছেন ঋষভ পন্থ
Rishabh Pant: গত বছর শেষের কথা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন টেস্ট খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ম্য়াচের তৃতীয় দিন টিম ইন্ডিয়ার একটা বড় রানের পার্টনারশিপ দরকার ছিল। উইকেটে ছিলেন ঋষভ পন্থ। কিন্তু, দলের স্বার্থ না ভেবে তিনি মর্জি-মাফিক শট খেলতে যান। ফলস্বরূপ, আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে আসেন তিনি। এমন সময় ভারতের প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকার কমেন্ট্রি করছিলেন। তিনি রাগের মাথায় ঋষভকে তিনবার 'ইডিয়ট' বলে সম্বোধন করেছিলেন। কথাটা যে নেহাতই তিনি ভুল বলেননি, সেটা সোমবার (২৪ নভেম্বর) আরও একবার প্রমাণিত হয়ে গেল।
কাট টু, গুয়াহাটি টেস্ট (IND vs SA)। সেই তৃতীয় দিনই ব্যাট করতে নামলেন ঋষভ পন্থ। এই ম্য়াচে তাঁর কাঁধে অধিনায়কত্ব তুলে দিয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। যাইহোক, এমন একটা সময়ে তিনি ব্যাট করতে নামলেন, যখন ভারতীয় ইনিংসটা সযত্নে গড়ে তোলার প্রয়োজন ছিল। কিন্তু, ঋষভের মনে জাগল 'হিরো' হওয়ার শখ! আচমকা মার্কো জেনসেনের বলে তিনি স্টেপ-আউট করে ছক্কা হাঁকাতে গেলেন। সবাই হতবাক! কেন ঋষভ ওই কঠিন সময়ে অমন একটি শট খেলতে গেলেন, সেই উত্তর কারোর কাছেই ছিল না। এমনকী, ঋষভের কাছেও ছিল কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
যতই হোক, এখানে তো আর টি-২০ ক্রিকেটের ধুম-ধাড়াক্কা চলে না। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৪৮৯ রানের একটা পাহাড় তৈরি করেছে। দ্বিতীয় দিনের শেষে কুলদীপ যাদব বলেছিলেন, এটা কোনও উইকেট নয়! বলা ভাল, একটা চওড়া রাস্তা। অর্থাৎ, সপাট উইকেটে ভারতীয় বোলারদের কিছু করার ছিল না। এই পরিস্থিতিতে আশা করা হয়েছিল, ভারতীয় ব্যাটাররা নিশ্চয়ই যোগ্য জবাব দিতে পারবেন। জবাব দেওয়া তো অনেক দুরের কথা। আপাতত যদি ফলো-অনটা বাঁচাতে পারে সেটাই অনেক! আর এই গোটা পরিস্থিতিটা একমাত্র ঋষভের ওই একটা শটের কারণেই যে হয়েছে, এমনটাই দাবি ভারতীয় ক্রিকেট সমর্থকদের।
IND vs SA: রাহুল অধিনায়ক, বাইরে শুভমান-হার্দিক! Team India-র নির্বাচনের ৫ গুরুত্বপূর্ণ পয়েন্ট
তোপের মুখে ঋষভ
ইতিমধ্যে, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার বন্যা বইতে শুরু করেছে। সকলেই ঋষভের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। কেউ আবার বলছেন, ঋষভের নাকি ট্রাভিস হেড হওয়ার শখ হয়েছিল। প্রসঙ্গত, চলতি অ্যাসেজ সিরিজের প্রথম টেস্ট ম্য়াচটা পারথে আয়োজন করা হয়। এই ম্য়াচের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধামাকা করেন ট্রাভিস হেড। রাজকীয় মেজাজে হাঁকান দুরন্ত শতরান। শেষপর্যন্ত অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়লাভ করে। ঋষভও কি নিজেকে ট্রাভিস হেড মনে করে হাত খুলতে গিয়েছিলেন? সেই উত্তর বোধহয় স্বয়ং ঈশ্বরও দিতে পারবেন না।
Rishabh Pant, IND vs SA ODI Squad: ১৫ মাস পর কামব্যাক ঋষভের, ফিরলেন আরও এক তারকা ক্রিকেটার!
কে কী বলছেন:
Rishabh Pant पहले कप्तानी में फेल और अब बल्लेबाजी में भी फेल।
— Satish Mishra 🇮🇳 (@SATISHMISH78) November 24, 2025
वह गैरजिम्मेदाराना शॉर्ट खेलकर आउट😡
ऋषभ पंत कभी Travis Head नहीं बन सकते हैं। pic.twitter.com/E7oWVUR1ho
Rishabh Pant dismissed in 7 Runs.
— Niroy⁴⁵🐐 (@Niroy45) November 24, 2025
Pant you disappointed me i didn't expect this Froud innings from you. #INDvSApic.twitter.com/KGyTXczgEM
And now Rishabh Pant comes to Jurel's rescue by playing an even more unbelievable shot 🤦♂️🤦🤦♂️🤦. India self destructing on a decent wicket in #guwahati#IndianCricket#INDvsSAhttps://t.co/2rg2kLWGvC
— Rahul Patil (@rahulpatilnz) November 24, 2025
শোচনীয় পরিস্থিতি টিম ইন্ডিয়ার
আপাতত ৭ উইকেট হারিয়ে ভারতীয় ক্রিকেট দল কার্যত ল্যাজেগোবরে হয়ে গিয়েছে। দ্বিতীয় সেশনেই এসেছে ৩ উইকেট। প্রত্যেকটা উইকেটই শিকার করেছেন মার্কো জেনসেন। প্রথম দুটো সেশনের পর ভারত দক্ষিণ আফ্রিকার থেকে ৩১৫ রান পিছিয়ে রয়েছে। আর ফলো-অন বাঁচানোর জন্য দরকার ১১৬ রান। এই পরিস্থিতিতে কুলদীপ এবং ওয়াশিংটন কতক্ষণ লড়াই চালাতে পারেন, সেটাই দেখার।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us