/indian-express-bangla/media/media_files/2026/01/21/rishabh-pant-lsg-2026-01-21-14-45-07.jpg)
লখনউ সুপার জায়ান্টস দলের অধিনায়ক ঋষভ পন্থ
IPL 2026: ২০২৬ আইপিএল টুর্নামেন্ট নিয়ে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ইতিমধ্যে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) এবং ঋষভ পন্থ (Rishabh Pant) সমর্থকদের জন্য একটি দুঃসংবাদ কার্যত সুনামি ঢেউয়ের মতো আছড়ে পড়েছে। বিশেষ সূত্র মারফৎ জানা গিয়েছে, ঋষভের টিয়ার-টু ইনজুরি রয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগেই তিনি চোট পেয়েছিলেন। সেকারণে সিরিজ থেকেই ছিটকে যান। আপাতত শোনা যাচ্ছে, ২২ গজে ঋষভের কামব্যাক করতে এখনও অনেকটা সময় লাগবে।
আরও পড়ুন:
টেনশনে পড়ে গিয়েছে লখনউ সুপার জায়ান্টস
আইপিএল টুর্নামেন্টে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেন ঋষভ পন্থ। এমনকী, এই দলকে তিনি নেতৃত্বও দেন। গত মরশুমে ঋষভের ব্যাটে একেবারেই রান দেখতে পাওয়া যায়নি। এর প্রভাব সরাসরি টিম পারফরম্য়ান্সের উপর পড়েছিল। আসন্ন মরশুম শুরুর আগেও ঋষভের চোট বেশ গুরুতর বলেই মনে হচ্ছে। যদি তিনি দ্রুত সুস্থ হতে না পারেন, সেক্ষেত্রে আইপিএল টুর্নামেন্টের প্রাথমিক কয়েকটি ম্য়াচে না'ও খেলতে পারেন। যদিও এই ব্যাপারে এখনই কিছু বলা সম্ভব নয়। ওই সূত্রের পক্ষ থেকে আর যোগ করা হয়েছে, ঋষভের পাঁজরে নাকি চোট রয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে তাঁর যন্ত্রণা অনেকটাই কমে যাবে। তারপরই রিহ্যাব শুরু করতে পারবেন।
আরও পড়ুন:
খেলছেন না টি-২০ বিশ্বকাপ
টিম ইন্ডিয়ার হয়ে ২০২৬ টি-২০ বিশ্বকাপ খেলবেন না ঋষভ পন্থ। আর সেকারণে তাঁকে ২০২৬ টি-২০ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের স্কোয়াডেও রাখা হয়নি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তাঁকে একজন উইকেটকিপার-ব্যাটার হিসেবে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু, প্রথম ওয়ানডে ম্য়াচের আগেই অনুশীলন করার সময় তিনি চোট পান। সেকারণে গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। চোটের কারণে ঋষভের ক্রিকেট কেরিয়ার একাধিকবার ব্যাকফুটে চলে গিয়েছে। গাড়ি দুর্ঘটনার পর গত বছর ইংল্যান্ড সফরে গিয়ে তিনি পায়ে চোট পেয়েছিলেন। এরপর এবার পাঁজরে চোটের কারণে আর একবার ২২ গজের বাইরে যেতে হল তাঁকে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us