/indian-express-bangla/media/media_files/2025/12/04/rishabh-pant-18-2025-12-04-01-34-42.jpg)
টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ
India vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের ঠিক আগে চোট পেয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। বরোদায় আয়োজিত ওয়ানডে ম্য়াচের ঠিক একদিন আগে অনুশীলন করছিলেন ঋষভ। এমন সময় আচমকা তিনি যন্ত্রণা অনুভব করেন। এরপর তাঁকে মাঠ থেকে বের করে আনা হয়। পন্থের চোট ভারতীয় ক্রিকেট দলের কাছে অবশ্যই একটা বড় ধাক্কা। কারণ এই স্কোয়াডে গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে তিনি একজন। এবার পন্থের চোট লাগার একটি ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে, শুভমান (Shubman Gill) এবং গম্ভীরের (Gautam Gambhir) সামনে ঋষভ যন্ত্রণায় কাতরালেও, তাঁরা দুজনেই বিষয়টা না দেখার ভান করেছেন।
আরও পড়ুন:
IND vs NZ 1st ODI Live Updates: টস জিতলেন শুভমান, কেমন হল ভারতের প্রথম একাদশ?
ঋষভের চোটকে গুরুত্ব দিতে চাইলেন না গম্ভীর-গিল
অনুশীলন চলাকালীন একটি ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, আচমকা পন্থের তলপেটে যন্ত্রণা শুরু হয়। চোখের নিমেষে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে তিনি হাঁটু মুড়ে বসেও পড়েন। ঋষভের এই অবস্থা দেখে দৌড়ে আসেন সাপোর্ট স্টাফরা। তাঁরা পরীক্ষা করতে শুরু হবে। ঠিক তখনই ঋষভের খানিকটা পিছনে দাঁড়িয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক শুভমান গিল। পন্থ চোট পেলেও তাঁদের চোখে-মুখে কোনও অস্বস্তি দেখা গেল না। তাঁরা নিজেদের মধ্যেই কথা বলছিলেন। এমনকী, তাঁদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মুখ্য নির্বাচক অজিত আগরকরও।
দেখে নিন ভিডিও:
Rishabh Pant got injured, yet the captain and coach didn't even bother to check on him. They just continued talking and ignored him completely while he was down on his knees in pain.
— RP17 Gang™ (@RP17Gang) January 10, 2026
What a pathetic environment. 💔 pic.twitter.com/4p6VbighbF
আরও পড়ুন:
রেগে আগুন সমর্থকরা
ঋষভের এই ভয়ঙ্কর চোট শুভমান গিল এবং গৌতম গম্ভীরকে ইগনোর করতে দেখে ভারতীয় ক্রিকেট সমর্থকরা রীতিমতো রেগে গিয়েছেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। নীচে কয়েকজন ফ্যানের কমেন্টও আপনারা দেখতে পারেন।
আরও পড়ুন:
IND vs NZ, Virat Kohli Record: আগুন ফর্মে রয়েছেন বিরাট, নিশানায় এবার শচীনের এই মহারেকর্ড!
'গম্ভীর হয়ত ভাবছেন, রিপ্লেস করার জন্য অনেক ক্রিকেটার রয়েছে। এবার কথা বলতে হবে।'
Gambhir be like : bahot players hai replace him talking is important 😡
— BelieveMe (@Laxman092839750) January 11, 2026
'এটা কোচ এবং অধিনায়কের একেবারে জঘন্য আচরণ।'
Thats truly utterly bad behavior from the coach and captain out there
— Persie.alx (@hty89076) January 10, 2026
'ওর জন্য সত্যিই খারাপ লাগছে।'
Feeling sad for him!!
— BrocKK :) (@Hola_Amigo1332) January 11, 2026
পন্থের জায়গায় এন্ট্রি ধ্রুব জুরেলের
প্রথম ওয়ানডে ম্য়াচ শুরু হওয়ার সামান্য আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড একটি বিবৃতি জারি করেছে। সেখানে লেখা হয়েছে, ডানদিকের তলপেটে আচমকা যন্ত্রণার কারণে ঋষভ পন্থ যন্ত্রণা অনুভব করছেন। ওঁকে MRI স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়েছে। এরপরই জানা যায়, ওর চোট ঠিক কতখানি গুরুতর। আর সেকারণেই সিরিজ় থেকে বাদ দেওয়া হয়েছে। ওর জায়গায় টিম ইন্ডিয়ার স্কোয়াডে ধ্রুব জুরেলকে ঠাঁই দেওয়া হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us