/indian-express-bangla/media/media_files/2026/01/11/rishabh-pant-19-2026-01-11-00-08-33.jpg)
ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন ঋষভ পন্থ
India vs New Zealand: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হচ্ছে। রবিবার অর্থাৎ ১১ জানুয়ারি থেকে শুরু হবে এই সিরিজ। এই সিরিজের প্রথম ম্য়াচটি বরোদায় খেলা হবে। গত কয়েকদিন ধরেই টিম ইন্ডিয়া (Indian Cricket Team) বরোদায় অনুশীলন করছিল। তবে সিরিজ শুরু হওয়ার একদিন আগে ভারতীয় ক্রিকেট শিবিরে একটি দুঃসংবাদ কার্যত সুনামির মতো আছড়ে পড়ল। টিম ইন্ডিয়ার তারকা উইকেট-কিপার তথা ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant) গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন।
আরও পড়ুন:
Rishabh Pant on Team India Loss: ভারত হারতেই শুরু 'নাকেকান্না', কার ঘাড়ে দোষ চাপালেন অধিনায়ক ঋষভ?
ছিটকে গেলেন ঋষভ পন্থ
একটি বিশেষ সূত্র মারফৎ জানা গিয়েছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ খেলতে পারবেন না ঋষভ পন্থ। আসলে, ১০ জানুয়ারি সকালবেলা অনুশীলন করার সময় তাঁর চোট লাগে। ইতিমধ্যে শোনা যাচ্ছে, তিনি নাকি গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন।
আরও পড়ুন:
এমনিতেও ভারত বনাম নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে ঋষভের হয়ত ঠাঁই হত না। কারণ উইকেট-কিপার তথা ব্যাটার হিসেবে কেএল রাহুল ধারাবাহিকভাবে ভাল পারফরম্য়ান্স করে যাচ্ছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজেও ঋষভ ভারতীয় ক্রিকেট স্কোয়াডে ছিলেন। কিন্তু, প্রথম একাদশে তিনি সুযোগ পাননি। যদিও এই ব্যাপারে বিসিসিআই এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেয়নি। ভারতীয় ক্রিকেট দলের হয়ে ঋষভ পন্থ ৩১ ওয়ানডে ম্য়াচে ৩৩.৫০ ব্যাটিং গড়ে মোট ৮৭১ রান করেন। একটি শতরানের পাশাপাশি তিনি পাঁচটি হাফসেঞ্চুরি করেছেন।
আরও পড়ুন:
Rishabh Pant, IND vs SA ODI Squad: ১৫ মাস পর কামব্যাক ঋষভের, ফিরলেন আরও এক তারকা ক্রিকেটার!
২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফিতে দিল্লির হয়ে খেলেছিলেন ঋষভ পন্থ। এমনকী, তিনি অধিনায়কত্বও করেছিলেন। তাঁর ব্যাট থেকে মোটামুটি রান দেখতে পাওয়া গিয়েছিল। শেষ চারটে ইনিংসে তিনি ২৪, ৬৭*, ২৪ এবং ২২ রান করেছিলেন।
আরও পড়ুন:
ওয়ানডে সিরিজের জন্য নির্বাচিত টিম ইন্ডিয়া
শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং, হর্ষিত রানা এবং প্রসিদ্ধ কৃষ্ণা।
ওয়ানডে সিরিজের সূচী
- প্রথম ওয়ানডে: ১১ জানুয়ারি, বরোদা
- দ্বিতীয় ওয়ানডে: ১৪ জানুয়ারি, রাজকোট
- তৃতীয় ওয়ানডে: ১৮ জানুয়ারি, ইন্দোর
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us