Rohit-Kohli: ২০২৭-এর ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে যাবেন রোহিত-কোহলি? মর্কেলের 'বিরাট' মন্তব্যে ক্রিকেট দুনিয়ায় ভূমিকম্প

IND vs SA first ODI: নিজের অতীতের সেই রঙিন খেলার দিনগুলির কথাও স্মরণ করেন মর্কেল। তিনি জানান, বিরাট ও রোহিতের বিরুদ্ধে বল করতে নামার আগে বহু রাত ঘুম হয়নি তাঁর।

IND vs SA first ODI: নিজের অতীতের সেই রঙিন খেলার দিনগুলির কথাও স্মরণ করেন মর্কেল। তিনি জানান, বিরাট ও রোহিতের বিরুদ্ধে বল করতে নামার আগে বহু রাত ঘুম হয়নি তাঁর।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma, Virat Kohli, 2027 World Cup, Morne Morkel, India cricket team, ODI series, South Africa, Indian squad, fitness, experience, white-ball cricket, T20 World Cup preparation, KL Rahul, Rishabh Pant

২০২৭-এর ওয়ানডে বিশ্বকাপে খেলবেন রোহিত-কোহলি?

IND vs SA first ODI: রোহিত শর্মা ও বিরাট কোহলি ২০২৭ বিশ্বকাপ খেলবেন? স্পষ্ট জবাব দিলেন ভারতীয় দলের বলিং কোচ মর্নি মর্কেল। তাঁর বক্তব্য, যদি মানসিক ও শারীরিকভাবে তাঁরা নিজেকে ফিট রাখতে পারেন, তবে দুই তারকারই ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার সমস্ত সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই টেস্ট ও টি২০ ফরম্যাট থেকে সরে দাঁড়ালেও, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রবিবার শুরু হতে চলা ওয়ানডে সিরিজে খেলবেন রোহিত ও বিরাট। মর্কেল জানিয়েছেন, দলের জন্য তাঁদের অভিজ্ঞতা অমূল্য  দীর্ঘমেয়াদে সেটাই হবে ভারতের অন্যতম বড় সম্পদ।

Advertisment

কোহলিকে বিরাট 'সারপ্রাইজ' ধোনির, মিষ্টি বন্ধুত্বে মুগ্ধ নেটপাড়া

এদিকে বিরাট ও রোহিত শর্মাকে নিয়ে প্রশ্ন উঠতেই মর্কেল স্পষ্ট বলেন, “ওরা দু’জনেই দারুণ মানের ক্রিকেটার। যতক্ষণ ওরা কঠোর পরিশ্রম এবং নিজের ফিটনেস ধরে রাখতে পারবে, ততক্ষণ তাদের জন্য দরজা খোলা। যেটা সব থেকে বড় ওদের দুজনের দারুণ অভিজ্ঞতা ও ট্রফি জোতর কৃতিত্ব রয়েছে। বড় টুর্নামেন্টে কীভাবে খেলতে হয় ওরা জানে।”

হারের জ্বালা ভুলে বদল নিতে তৈরি বিরাট-রোহিত! ফ্রিতে কখন কীভাবে দেখবেন ভারত দক্ষিণ আফ্রিকা হাইভোল্টেজ ম্যাচ?

Advertisment

নিজের অতীতের সেই রঙিন খেলার দিনগুলির কথাও স্মরণ করেন মর্কেল। তিনি জানান, বিরাট ও রোহিতের বিরুদ্ধে বল করতে নামার আগে বহু রাত ঘুম হয়নি তাঁর। “ওদের বিরুদ্ধে খেলেছি অনেকবার। বোলার হিসেবে কী প্রস্তুতি লাগে, সেটা আমি জানি। তাই আমি অবশ্যই চাই ওরা থাকুক,”।

বদলে গেল ভারত-আফ্রিকা প্রথম ওয়ানডের সময়! না জানলে হাত কামড়াবেন

দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ জিতে রাজকীয় ফর্মে রয়েছে। আত্মবিশ্বাসী প্রোটিয়াদের বিপজ্জনক বলেই মনে করছেন মর্কেল। তাঁর কথায়, আগামী সপ্তাহ দু’য়েক ভারতকে ভালো শুরু করতেই হবে এবং গত দুই সপ্তাহের হতাশা ভুলে এগোতে হবে।

২০২৬ টি২০ বিশ্বকাপ সামনে হলেও ওয়ানডে সিরিজকে শুধু প্রস্তুতির মঞ্চ বলে মানতে নারাজ তিনি। মর্কেল বলেন, “ভারতের জার্সি গায়ে চাপলেই আপনি লক্ষ লক্ষ সমর্থককে প্রতিনিধিত্ব করেন। তাই প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।” তাঁর লক্ষ্য সেরা ক্রিকেট খেলে ভারতীয় ড্রেসিংরুমে ইতিবাচক গতি ফিরিয়ে আনা। পাশাপাশি, রোহিত ও বিরাট ফিরছেন দলে এ নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। তবে কে খেলবেন, কে খেলবেন না বিশেষত কেএল রাহুল ও ঋষভ পন্ত কি একসঙ্গে একাদশে থাকবেন তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ভারতীয় বোলিং কোচ।

IND vs SA: লজ্জার একশেষ, ৪০৮ রানে ল্যাজে-গোবরে ভারত! চুনকাম করল দক্ষিণ আফ্রিকা

Virat Kohli Rohit Sharma