Rohit Sharma Angry: ভারতীয় সমর্থকদের 'অভদ্র' আচরণ, রেগে আগুন রোহিত শর্মা! দেখুন ভিডিও

Rohit Sharma Angry Video: সোমবার (৫ জানুয়ারি) রোহিত শর্মার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। দেখা যাচ্ছে, ২ খুদে ভারতীয় ক্রিকেট সমর্থক তাঁর চলন্ত গাড়ির সামনে আচমকা চলে আসে।

Rohit Sharma Angry Video: সোমবার (৫ জানুয়ারি) রোহিত শর্মার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। দেখা যাচ্ছে, ২ খুদে ভারতীয় ক্রিকেট সমর্থক তাঁর চলন্ত গাড়ির সামনে আচমকা চলে আসে।

author-image
Koushik Biswas
New Update
Rohit Sharma angry

রেগে গেলেন রোহিত শর্মা

Rohit Sharma: কয়েকদিন পর ফের ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) জার্সিতে দেখতে পাওয়া যাবে রোহিত শর্মাকে। নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে ওয়ানডে সিরিজে রোহিত শর্মার ব্যাটিং তাণ্ডব ফের উপভোগ করবে গোটা ক্রিকেট বিশ্ব। তবে সিরিজ শুরুর আগেই রোহিত শর্মার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভারতীয় ক্রিকেটের কয়েকজন খুদে সমর্থক 'অভদ্র' আচরণ করেন। আর সেকারণে রেগে আগুন হয়ে যান রোহিত। হিটম্যানকে আমরা সচরাচর হাসি-খুশি মেজাজেই দেখতে অভ্যস্ত। এমনকী, তাঁর মজার মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তবে রোহিতের এই রুদ্রমূর্তি সকলে যথেষ্ট হতবাক করেছে।

Advertisment

Rohit Sharma and Virat Kohli Test Retirement: রোহিত-বিরাটের সঙ্গে নোংরা রাজনীতি! কার চাপে নিতে হয়েছে টেস্ট থেকে অবসর?

সমর্থকদের উপর চটে লাল রোহিত শর্মা

সোমবার (৫ জানুয়ারি) রোহিত শর্মার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। দেখা যাচ্ছে, ২ খুদে ভারতীয় ক্রিকেট সমর্থক তাঁর চলন্ত গাড়ির সামনে আচমকা চলে আসে। প্রথমে রোহিত গাড়ির বাইরে থেকে হাত বাড়িয়ে প্রথমে তাদের 'হ্যালো' বলেন। ইতিমধ্যে ওই সমর্থকরা শর্মা'জির সঙ্গে হাত মেলান। শেষপর্যন্ত তাঁকে বাইরে টেনে এনে সেলফি তোলার চেষ্টা করে। গাড়ি চলছিল। ইতিমধ্যে, রোহিতকে বাইরে টানার চেষ্টা করে ওই সমর্থকরাই কার্যত বিপদের মুখে পড়ছিল। আর সেকারণে রেগে যান রোহিত। তিনি শেষপর্যন্ত বাধ্য হয়ে গাড়ির কাঁচ তুলে দেন এবং ওখান থেকে চলে যান। ভিডিওয় স্পষ্ট দেখা যায়, রোহিত ওই সমর্থকদের সতর্ক করছেন। কারণ এমন ঘটনায় তাদেরই শারীরিক ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছিল।

Rohit Sharma Golden Duck: রোহিত সমর্থকদের জন্য 'বড় ধাক্কা', গোল্ডেন ডাক হয়ে ফিরলেন হিটম্য়ান!

নীচে দেখুন সেই ভিডিও:

বিজয় হাজারে ট্রফিতে রোহিত শর্মার তাণ্ডব

বেশ কয়েকবছর পর ফের বিজয় হাজারে ট্রফি খেলতে নেমেছিলেন রোহিত শর্মা। প্রথম ম্য়াচেই তিনি দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করলেন। গত ২৪ ডিসেম্বর সিকিমের বিরুদ্ধে তিনি ১৫৫ রানের একটি ধামাকাদার ইনিংস উপহার দেন। যদিও উত্তরাখণ্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্য়াচে তিনি রান করতে পারেননি। বিজয় হাজারে ট্রফিতে রোহিত দুটোই ম্য়াচ খেলেছেন।

Rohit Sharma Century: মাঠ জুড়ে চার-ছক্কার বন্যা! ব্যাট হাতে 'তাণ্ডব' সেঞ্চুরি রোহিতের

আগামী ১১ জানুয়ারি ক্রিকেট ময়দানে কামব্যাক করবেন রোহিত

আগামী ১১ জানুয়ারি থেকে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ শুরু হবে। প্রথম ম্য়াচটি বরোদায় আয়োজন করা হবে। এই ম্য়াচেই টিম ইন্ডিয়ায় ফের কামব্যাক করবেন রোহিত। সিরিজের পরবর্তী ২ ম্য়াচ যথাক্রমে রাজকোট এবং ইন্দোরে আয়োজন করা হবে। আশা করা হচ্ছে, এই সিরিজে রোহিত শর্মা বড় রান করতে পারবেন।

Rohit Sharma Indian Cricket Team India vs New Zealand