Rohit Sharma Century: মাঠ জুড়ে চার-ছক্কার বন্যা! ব্যাট হাতে 'তাণ্ডব' সেঞ্চুরি রোহিতের

Rohit Sharma Century: রোহিত শর্মা বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) বিজয় হাজারে ট্রফিতে তিনি দুর্দান্ত একটি শতরান হাঁকিয়েছেন। গোটা দেশজুড়ে আপাতত প্রশংসার বন্যা বইছে।

Rohit Sharma Century: রোহিত শর্মা বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) বিজয় হাজারে ট্রফিতে তিনি দুর্দান্ত একটি শতরান হাঁকিয়েছেন। গোটা দেশজুড়ে আপাতত প্রশংসার বন্যা বইছে।

author-image
Koushik Biswas
New Update
rohit Sharma Vijay Hazare trophy Century

সিকিমের বিরুদ্ধে শতরানের পথে রোহিত শর্মা

Rohit Sharma: রোহিত শর্মা বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন। আগামী মাস থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ। আশা করা হচ্ছে, শীঘ্রই এই সিরিজের জন্য ঘোষণা করা হবে টিম ইন্ডিয়ার স্কোয়াড। তবে সেই ঘোষণার আগে রোহিত শর্মার ব্যাট থেকে একটি ধামাকাদার শতরান বেরিয়ে এল। বর্তমানে বিজয় হাজারে ট্রফি খেলতে নেমেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। শার্দূল ঠাকুরের নেতৃত্বে তিনি মুম্বইয়ের হয়ে খেলতে নেমেছিলেন।

Advertisment

Ishan Kishan Scored Century: টি-২০ বিশ্বকাপে সুযোগ পেতেই তুফানি ব্যাটিং, ধামাকাদার শতরান হাঁকালেন ভারতের এই তারকা ক্রিকেটার

৬২ বলে হাঁকালেন শতরান

বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy) ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। টুর্নামেন্টের প্রথম দিন সিকিমের বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বই ক্রিকেট দল। এই ম্যাচে রোহিত শর্মাকে কার্যত বিধ্বংসী ফর্মে দেখতে পাওয়া যায়। মাত্র ৬২ বলে রোহিত নিজের শতরান পূরণ করেন। আর সেঞ্চুরি হাঁকানোর পরই রোহিতের ব্যাটে রানের গতি আরও বেড়ে যায়। দেখতে না দেখতে টপকে যান ১৫০ রানের মাইলফলকও। অবশেষে ৯৪ বলে ১৫৫ রান করে আউট হলেন রোহিত। 

Sakibul Gani Hundred: ব্যাটিং তো নয়, যেন সুপার সাইক্লোন! ইতিহাস লিখলেন ভারতের এই 'অনামী' ক্রিকেটার

মুম্বইয়ের দুর্দান্ত জয়

একটা সময় মনে হচ্ছিল, মুম্বইকে জিতিয়েই হয়ত মাঠ ছাড়বেন হিটম্য়ান। কিন্তু, সেই আশা পূরণ হল না। রোহিত যখন প্যাভিলিয়নে ফিরে যাচ্ছিলেন সেইসময় মুম্বইয়ের সামনে জয়ের জন্য আর মাত্র ১০ রান বাকি ছিল। শেষপর্যন্ত মুম্বই এই ম্য়াচে ৮ উইকেটে জয়লাভ করে।

Vaibhav Sooryavanshi Century: অল্পের জন্য জন্য মিস ডবল সেঞ্চুরি! ফের ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ৭ বছর পর বিজয় হাজারে ট্রফিতে প্রত্যাবর্তন করলেন রোহিত শর্মা। এরথেকে ভাল কামব্যাক বোধহয় আর কিছু হতে পারত না। লিস্ট এ ক্রিকেটে এটা তাঁর ৩৭ তম শতরান। সিকিমের বিরুদ্ধে জয়ের জন্য মুম্বইয়ের সামনে মাত্র ২৩৭ রানের টার্গেট ছিল। ৩০.৩ ওভারে তারা ২ উইকেট হারিয়ে তারা সেই রান হাসিল করে নেয়। শেষপর্যন্ত মুশীর খান ২৭ এবং সরফরাজ় ৮ রানে অপরাজিত থাকেন।

Rohit Sharma Vijay Hazare Trophy