Rohit Sharma: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে রোহিত শর্মা নতুন বিশ্ব রেকর্ড গড়বেন! তিনি কি শহীদ আফ্রিদিকে ছাড়িয়ে 'সিক্সার কিং' হবেন?

Rohit Sharma: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে রোহিত শর্মার সামনে একটি বা দুটি নয়, ১১টি অসাধারণ রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে, যার মধ্যে পাঁচটিই বড় রেকর্ড।

Rohit Sharma: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে রোহিত শর্মার সামনে একটি বা দুটি নয়, ১১টি অসাধারণ রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে, যার মধ্যে পাঁচটিই বড় রেকর্ড।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma, Rohit Sharma Records, India Cricket, ODI Records, Sixes Record, Rohit vs South Africa, Rohit 20000 Runs, Rohit Opener Records, Rohit ODI Sixes, Cricket News, Indian Cricket Stats

বিরাট মাইলস্টোন ছোঁয়া স্রেফ সময়ের অপেক্ষা

Rohit Sharma: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে রোহিত শর্মার সামনে একটি বা দুটি নয়, ১১টি অসাধারণ রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে, যার মধ্যে পাঁচটিই বড় রেকর্ড।  

Advertisment

বিশ্বের নম্বর ওয়ান ওয়ানডে ব্যাটসম্যান রোহিত শর্মা আবারও মাঠে নামতে চলেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ৩০শে নভেম্বর। রোহিত আবারও ওপেনার হিসেবে দক্ষতা প্রদর্শনের জন্য প্রস্তুত। বর্তমানে রোহিত রাঁচিতে কঠোর অনুশীলন করেছেন, এবং আশা করা হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের মতোই ভালো পারফর্ম করতে পারবেন তিনি। 

হারের জ্বালা ভুলে বদলা নিতে তৈরি বিরাট-রোহিত! 

আসন্ন এই ওয়ানডে সিরিজটি রোহিত শর্মার জন্য বিশেষ হতে চলেছে, কারণ রোহিতের সামনে রয়েছে পাঁচটি রেকর্ড 'ভাঙ্গার' এক বিরাট সুযোগ। পাশাপাশি তিনটি ম্যাচে ১১টি অসাধারণ  কীর্তি অর্জন করতে পারেন তিনি। আসুন দেখে নেওয়া যাক রোহিত শর্মা আসন্ন তিন ম্যাচে কোন কোন রেকর্ড গড়ে ফের একবার নিজেকে প্রমাণ করতে পারেন বিশ্বের সেরার সেরা ব্যাটার হিসাবে। 

Advertisment

বদলে গেল ভারত-আফ্রিকা প্রথম ওয়ানডের সময়! না জানলে হাত কামড়াবেন

• ওয়ানডেতে সর্বাধিক ছক্কা: মাত্র ৩টি দূরে
ওয়ানডে ফরম্যাটে রোহিতের ছক্কার সংখ্যা এখন ৩৪৪। শাহিদ আফ্রিদির ৩৫১ ছক্কার রেকর্ড থেকে তিনি মাত্র ৭ ছক্কা দূরে। আর সর্বকালের সেরা সিক্স-হিটার হতে রোহিতের লাগবে মাত্র ৩ ছক্কা।

• দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সর্বাধিক ছক্কার জন্য দরকার ৭টি সিক্স
প্রোটিয়াসদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত এখন পর্যন্ত নির্দিষ্ট সংখ্যক ছক্কা মেরেছেন, রেকর্ড ভাঙতে আরও ৭টি ছক্কা প্রয়োজন।

• ২০,০০০ আন্তর্জাতিক রানের দোরগোড়ায়—আর ৯৮ রান
এখন পর্যন্ত রোহিতের আন্তর্জাতিক রান ১৯,৯০২। ২০ হাজার ক্লাবে ঢুকতে চাই মাত্র ৯৮ রান।

• ওপেনার হিসেবে ১৬,০০০ রান পূর্ণ করতে ২১৩ রান দরকার
আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে রোহিতের মোট রান ১৫,৭৮৭। আরও ২১৩ রান করলেই তিনি ১৬ হাজারের মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন।

• ভারতীয় ওপেনার হিসেবে সর্বাধিক সেঞ্চুরি: আর মাত্র ১টি!
ওয়ানডে ওপেনার হিসেবে রোহিতের শতরান সংখ্যা ৩২ যা সালমান বাটের রেকর্ডের সমান। আর একটি শতরান করলেই এককভাবে সবার ওপরে উঠে যাবেন।

• ওয়ানডেতে ওপেনার হিসেবে সর্বাধিক ছক্কা: মাত্র ২টি পিছনে গেইলের
রোহিতের ছক্কা ৩৩৬, ক্রিস গেইলের রেকর্ড ৩৩৮। মাত্র ২ ছক্কা দূরত্ব।

• দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় ওপেনার হিসেবে সর্বাধিক রানের জন্য দরকার ১১৫ রান

• প্রোটিয়াসদের বিরুদ্ধে ২,০০০ রান পূর্ণ হতে আরও ২৭ রান
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিত ইতিমধ্যেই ১,৯৭৩ রান করে ফেলেছেন। ২,০০০ ছুঁতে প্রয়োজন আরও ২৭ রান।

• ঘরের মাটিতে ৫,০০০ ওয়ানডে রান পূর্ণ করতে লাগবে ১৩৩ রান
ভারতে রোহিতের ওয়ানডে রান এখন ৪,৮৬৭। ৫,০০০ রান করলে তিনি মাত্র তৃতীয় ভারতীয় হবেন, যিনি এই কীর্তি গড়েছেন।

• জয়ের ম্যাচে ১২,০০০ রান পূর্ণ করতে প্রয়োজন ৩০ রান
এটি হলে রোহিত প্রথম এশীয় ওপেনার হবেন, যিনি জয়ী ম্যাচে ১২ হাজার রান স্পর্শ করবেন।

• SENA দেশের বিরুদ্ধে ৫,০০০ ওয়ানডে রানের জন্য দরকার ৩৬ রান
দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সম্মিলিতভাবে রোহিত ৪,৯৬৪ রান করেছেন। মাইলস্টোনের দূরত্ব মাত্র ৩৬।

২০২৭-এর ওয়ানডে বিশ্বকাপে খেলবেন রোহিত-কোহলি? মর্কেলের 'বিরাট' মন্তব্যে ক্রিকেট দুনিয়ায় ভূমিকম্প

কোহলিকে বিরাট 'সারপ্রাইজ' ধোনির, মিষ্টি বন্ধুত্বে মুগ্ধ নেটপাড়া

India Rohit Sharma South Africa india-vs-south-africa