Rohit Sharma: গম্ভীরের সঙ্গে তুমুল ঝামেলা রোহিতের? ফাঁস হল ড্রেসিংরুমের গোপন ভিডিও!!

Rohit Sharma: ব্যাট হাতে আরও একবার জ্বলে উঠলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। ৫৭ রানের একটি মারকাটারি ইনিংস তিনি টিম ইন্ডিয়াকে উপহার দেন।

Rohit Sharma: ব্যাট হাতে আরও একবার জ্বলে উঠলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। ৫৭ রানের একটি মারকাটারি ইনিংস তিনি টিম ইন্ডিয়াকে উপহার দেন।

author-image
Koushik Biswas
New Update
Rohit Sharma and Gautam Gambhir

রোহিত শর্মা এবং গৌতম গম্ভীর

Rohit Sharma: দক্ষিণ আফ্রিকার (IND vs SA) বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ১৭ রানে কষ্টার্জিত জয়লাভ করেছে। যদিও ব্যাট হাতে আরও একবার জ্বলে উঠলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। ৫৭ রানের একটি মারকাটারি ইনিংস তিনি টিম ইন্ডিয়াকে উপহার দেন। তবে এই ম্য়াচ শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতে শুরু করেছে। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে কোনও একটি বিষয় নিয়ে আলোচনা করছিলেন রোহিত শর্মা। যদিও কোন বিষয়ে আলোচনা হচ্ছিল, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে দুজনকেই যথেষ্ট সিরিয়াস দেখাচ্ছিল।

Advertisment

IND vs SA 1st ODI Record: ৬৪১ রানের পাহাড়, ভাঙল ১০ বছরের পুরনো রেকর্ড!

এই ভিডিও অনুসারে, গম্ভীর কিছু একটা বোঝানোর চেষ্টা করছিলেন রোহিত শর্মাকে। কিন্তু, শর্মা'জি মাথা নেড়ে নেতিবাচক সম্মতি জানাচ্ছিলেন। টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলি এবং রোহিত শর্মা ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন। এবার জল্পনা শুরু হয়েছে, ৫০ ওভারের ক্রিকেটেও তাঁরা অবসর গ্রহণ করতে পারেন। এই পরিস্থিতিতে তাঁরা ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলবেন কি না, তা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করতে শুরু করেছেন। ইতিমধ্যে শোনা যাচ্ছে, টিম ইন্ডিয়ার এই ২ ব্যাটিং মহারথীর সঙ্গে কোচ গম্ভীরের সম্পর্ক নাকি তলানিতে ঠেকেছে। 

Ind vs SA Highlights, 1st ODI: প্রশংসনীয় লড়াই আফ্রিকার, শেষপর্যন্ত জিতল টিম ইন্ডিয়া

Advertisment

বেশ কয়েকটি সূত্র মারফৎ জানা গিয়েছে যে বিসিসিআই, গৌতম গম্ভীর এবং অজিত আগরকর আগামী কয়েকদিনের মধ্যেই বিরাট কোহলি এবং রোহিত শর্মার ওয়ানডে ভবিষ্য়ৎ নিয়ে আলোচনায় বসবেন। তবে রাঁচিতে রোহিত যখন ফিফটি করেন, সেইসময় গম্ভীর করতালি দিয়ে স্বাগত জানান। অন্যদিকে, বিরাট কোহলি ১৩৫ রান করে ফিরে আসার সময় গৌতম গম্ভীর দাঁড়িয়ে কুর্নিশ জানান।

IND vs SA: সমালোচকদের যোগ্য জবাব Virat Kohli-র, রাঁচিতে হাঁকালেন ধামাকাদার শতরান! গড়লেন ইতিহাস

এখানেই শেষ নয়। বিরাট কোহলি ড্রেসিংরুমে ফেরার পর গম্ভীর তাঁকে জড়িয়েও ধরেন। প্রসঙ্গত, ফিফটি ওভার ফরম্য়াটে ৫২তম শতরান হাঁকালেন কিং কোহলি।

রোহিতের উচ্ছ্বসিত সেলিব্রেশন

আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলি ৮৩ নম্বর শতরান করার পর রোহিত শর্মা কার্যত উচ্ছ্বাসে ফেটে পড়েন। দীর্ঘদিনের এই সতীর্থের সাফল্যে তিনি আনন্দের জোয়ারে ভাসতে শুরু করেন। প্রসঙ্গত, এই ম্য়াচে দ্বিতীয় উইকেটে রোহিত এবং বিরাট ১৩৬ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। আর এই জুটির কারণেই টিম ইন্ডিয়া ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৯ রান তুলেছিল।

Virat Kohli: টেস্ট ক্রিকেটে ফিরছেন কিং কোহলি? 'বিরাট' মন্তব্যে তোলপাড় ভারতীয় ক্রিকেট

এরপর প্রোটিয়া ব্যাটারদের মধ্যে মার্কো জেনসেন, করভিন বশ এবং ম্য়াথিউ ব্রিৎজ়কে হাফসেঞ্চুরি হাঁকান। কিন্তু, যাবতীয় প্রচেষ্টা বৃথা হয়ে যায়। শেষপর্যন্ত ভারত ১৭ রানে জয়লাভ করে। বল হাতে দুর্দান্ত পারফরম্য়ান্স করেন কুলদীপ যাদব (৪ উইকেট) এবং হর্ষিত রানা (৩ উইকেট)।

ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ রায়পুরে আয়োজন করা হবে। ম্য়াচটি আগামী ৩ তারিখ খেলা হবে।

Gautam Gambhir Rohit Sharma Indian Cricket Team IND vs SA