/indian-express-bangla/media/media_files/2025/12/26/rohit-sharma-golden-duck-2025-12-26-10-12-56.jpg)
গোল্ডেন ডাক হয়ে প্যাভিলিয়নে ফিরলেন রোহিত শর্মা
Rohit Sharma Golden Duck: ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy) প্রথম ম্য়াচে রোহিত শর্মা যখন সিকিমের বিরুদ্ধে ১৫৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন, সেইসময় অনেকেই আশা করেছিলেন যে ২৬ ডিসেম্বর হয়ত হিটম্য়ানের ব্যাট থেকে আরও একটা ব্লকবাস্টার ইনিংস দেখতে পাওয়া যাবে। তবে উত্তরাখণ্ডের বিরুদ্ধে শুক্রবার (২৬ ডিসেম্বর) সমর্থকদের সেই প্রত্যাশা পূরণ হল না। দেবেন্দ্র সিং বোরা নামে এক 'অখ্যাত' বোলার সমর্থকদের যাবতীয় প্রত্যাশায় জল ঢেলে দিলেন। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক 'গোল্ডেন ডাক' হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন। আসুন জেনে নেওয়া যাক, কে এই দেবেন্দ্র সিং?
জেনে নিন দেবেন্দ্র সিং বোরার পরিচয়
উত্তরাখণ্ড ক্রিকেটের উঠতি প্রতিভা হলেন এই দেবেন্দ্র সিং বোরা। ইতিপূর্বে, ২০২৪ উত্তরাখণ্ড প্রিমিয়ার লিগে তিনি নজরকাড়া পারফরম্য়ান্স করেছিলেন। ওই মরশুমে তিনি ইউএসএন ইন্ডিয়ান্সের হয়ে খেলতে নামেন। ডান হাতি এই মিডিয়াম পেসার টুর্নামেন্টের ৫ ম্য়াচে মোট ৮ উইকেট শিকার করেছিলেন।
Rohit Sharma Century: মাঠ জুড়ে চার-ছক্কার বন্যা! ব্যাট হাতে 'তাণ্ডব' সেঞ্চুরি রোহিতের
গত ম্যাচে রোহিতের বিধ্বংসী ইনিংস
গত ২৪ ডিসেম্বর মুম্বই এবং সিকিমের মধ্যে বিজয় হাজারে ট্রফির ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে রোহিত শর্মার ব্যাটিং দেখার জন্য প্রায় ২০ হাজার সমর্থক মাঠে এসেছিলেন। আর সমর্থকদের বিন্দুমাত্র হতাশ করেননি হিটম্য়ান। ৯৪ বলে ১৫৫ রানের একটি বিধ্বংসী ইনিংস তিনি উপহার দিয়েছিলেন। আর সেকারণেই মুম্বই গত ম্য়াচে ৮ উইকেটে জয়লাভ করেছিল। আশা করা হয়েছিল, উত্তরাখণ্ডের বিরুদ্ধেও রোহিত হয়ত সেই পারফরম্য়ান্সের পুনরাবৃত্তি করতে পারবেন। কিন্তু, তেমনটা আর হয়নি।
Rohit Sharma News: চূর্ণ করলেন ব্রিটিশ অহংকার, ইংরেজ অধিনায়ককে নিয়ে এ কী বললেন রোহিত?
'গোল্ডেন ডাক' ব্যাপারটা কী জানেন?
ক্রিকেট খেলায় যখন কোনও ব্যাটার ০ রানে আউট হয়ে যান, তখন তাঁকে 'ডাক' বলা হয়ে থাকে। কিন্তু, এই 'ডাক' আউটের আবার ৮ প্রকারভেদ রয়েছে। গোল্ডেন ডাক, সিলভার ডাক, ব্রোঞ্জ় ডাক, লাফিং ডাক, প্লাটিনাম ডাক, ডায়মন্ড ডাক, পেয়ার, কিং পেয়ার।
Rohit Sharma: ক্রিকেট বিশ্ব থেকে অবসর নিয়ে 'বিস্ফোরক' মন্তব্য, 'বোমা' ফাটালেন রোহিত শর্মা
এবার প্রশ্ন হল কোন ধরনের আউটকে বলা হয় গোল্ডেন ডাক? এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, যদি কোনও ব্যাটার প্রথম বৈধ বলে আউট হয়ে যান এবং রানের খাতাও না খুলতে পারেন, সেক্ষেত্রে তাকে গোল্ডেন ডাক বলা হয়। শুক্রবার উত্তরাখণ্ডের বিরুদ্ধেও রোহিত শর্মা একই পরিস্থিতির শিকার হয়েছিল। প্রথম বলেই তিনি কমলেশ নাগরকোটির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us