Rohit Sharma: 'বল করতে যা ভাই...' কুলদীপকে মিষ্টি 'ধমক' রোহিতের! দেখুন ভিডিও

IND vs SA 3rd ODI: চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ানডে ম্য়াচ। প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২৭০ রান করেছে। ভারতীয় বোলারদের মধ্যে কুলদীপ যাদব যুগ্মভাবে সর্বাধিক ৪ উইকেট শিকার করেছেন।

IND vs SA 3rd ODI: চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ানডে ম্য়াচ। প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২৭০ রান করেছে। ভারতীয় বোলারদের মধ্যে কুলদীপ যাদব যুগ্মভাবে সর্বাধিক ৪ উইকেট শিকার করেছেন।

author-image
Koushik Biswas
New Update
Rohit Sharma and Kuldeep Yadav

রোহিত শর্মা এবং কুলদীপ যাদব

IND vs SA: শেষ হল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ানডে ম্যাচের প্রথম ইনিংস। টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক কেএল রাহুল। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ২৭০ রানে অলআউট হয়ে গিয়েছে। তবে ম্যাচ চলাকালীন এমন একটি ঘটনার সাক্ষী থাকল গোটা ক্রিকেট বিশ্ব, যা দেখে আপনিও নিজের হাসি থামাতে পারবেন না।

Advertisment

IND vs SA Live Cricket Score, 3rd ODI: টিম ইন্ডিয়ার ধামাকাদার কামব্য়াক, শেষপর্যন্ত কত রান করল দক্ষিণ আফ্রিকা?

ম্যাচের ৪৩ ওভারে বল করতে এসেছিলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। সামনে ছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার লুঙ্গি এনগিডি। ওভারের চতুর্থ বলটি লুঙ্গির প্যাডে গিয়ে লাগে। সঙ্গে সঙ্গে রোহিত শর্মা (Rohit Sharma), অধিনায়ক কেএল রাহুল এবং কুলদীপ যাদব আউটের জন্য আবেদন করেন। কিন্তু, আম্পায়ার সেই আবেদন খারিজ করে দেন।

IND vs SA 3rd ODI, Quinton de Kock Century: শুধু সেঞ্চুরিতেই ক্ষান্ত নন, এই ৫ রেকর্ডও গড়লেন কুইন্টন ডি কক!

এরপর কুলদীপ ক্যাপ্টেন রাহুলের কাছে  DRS নেওয়ার অনুরোধ করেন। এই অনুরোধ শুনে রাহুল প্রথমে হেসে ফেলেন। কারণ তিনি খুব ভালো করেই জানতেন, বলটা উইকেটে লাগবে না। পাশেই দাঁড়িয়েছিলেন রোহিত শর্মা। তিনি সটান কুলদীপকে নির্দেশ দেন, নিজের জায়গায় ফিরে যেতে। এরপর তিনিও হেসে ফেলেন। গোটা ঘটনাটি যে ম্যাচের খোরাক, সীতার আলাদা করে বলে দেওয়ার দরকার। মুহূর্তের মধ্যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

Top 7 Records IND vs SA 3rd ODI: বিশাখাপত্তনমে রোহিত-কোহলি ধামাকা! হতে পারে এই ৭ রেকর্ড

দেখে নিন, সেই ভিডিও:

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, দক্ষিণ আফ্রিকা কিন্তু এই ম্যাচে ব্যাট হাতে সেভাবে লড়াই করতে পারেনি। ব্যতিক্রম শুধুমাত্র কুইন্টন ডি কক। তার ব্যাট থেকে ১০৬ রানের একটি বিধ্বংসী ইনিংস বেরিয়ে এসেছে। তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছিলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক টেম্বা বাভুমাও। কিন্তু, হাফ সেঞ্চুরির ঠিক আগেই প্যাভেলিয়ানে ফিরে যেতে হয় তাঁকে। এই ম্যাচে চারটি করে উইকেট শিকার করেছেন কুলদীপ যাদব এবং প্রসিদ্ধ কৃষ্ণা। এবার ভারত এই টার্গেট কিভাবে তাড়া করে, সেটাই আপাতত দেখার।

Indian Cricket Team IND vs SA Kuldeep Yadav Rohit Sharma