Rohit Sharma Most Six in ODIs: চুরমার শাহিদ আফ্রিদির রেকর্ড, নিখুঁত 'সার্জিক্যাল স্ট্রাইক' রোহিত শর্মার

India vs South Africa 1st ODI Ranchi: রাঁচিতে যশস্বী জয়সওয়ালের উইকেট পড়ার পর টিম ইন্ডিয়ার দায়িত্ব সামলেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। দ্রুতগতিতে দুজনের মধ্যে শতরানের পার্টনারশিপ গড়ে ওঠে। শেষপর্যন্ত ৫১ বলে ৫৭ রান করে তিনি আউট হয়ে গেলেন।

India vs South Africa 1st ODI Ranchi: রাঁচিতে যশস্বী জয়সওয়ালের উইকেট পড়ার পর টিম ইন্ডিয়ার দায়িত্ব সামলেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। দ্রুতগতিতে দুজনের মধ্যে শতরানের পার্টনারশিপ গড়ে ওঠে। শেষপর্যন্ত ৫১ বলে ৫৭ রান করে তিনি আউট হয়ে গেলেন।

author-image
Koushik Biswas
New Update
Rohit Sharma and Shahid Afridi

রোহিত শর্মা এবং শাহিদ আফ্রিদি

Rohit Sharma: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) তারকা ব্যাটার রোহিত শর্মা ওয়ানডে ক্রিকেটে এক অভাবনীয় ইতিহাস কায়েম করলেন। একদিনেক ক্রিকেটে তিনি নয়া 'সিক্সার কিং' হিসেবে নিজের নাম লেখালেন। আর সেইসঙ্গে পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির (Shahid Afridi) একচ্ছত্র রাজত্বে 'সার্জিক্যাল স্ট্রাইক' করে দিলেন। ইতিপূর্বে, এই তালিকায় শীর্ষস্থানে নাম ছিল আফ্রিদির। একদিনের ক্রিকেটে সর্বাধিক ছক্কা তাঁর ব্যাট থেকেই বেরিয়ে এসেছিল। কিন্তু, রাঁচিতে আয়োজিত দক্ষিণ আফ্রিকার (IND vs SA) বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্য়াচে আফ্রিদির সেই রেকর্ড ভেঙে চুরমার করলেন রোহিত শর্মা।

Advertisment

Ind vs SA Live Cricket Score, 1st ODI: আগুন হাফসেঞ্চুরির পর আউট রোহিত, সেঞ্চুরির পথে বিরাট

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে রোহিত শর্মা এখনও পর্যন্ত ৩৫২ ছক্কা হাঁকিয়েছেন। তিনি ২৭৭ ম্য়াচের ২৬৯ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছেন। অন্যদিকে, শাহিদ আফ্রিদি ৩৯৮ ODI ম্যাচের ৩৬৯ ইনিংসে মোট ৩৫১ ছক্কা হাঁকিয়েছিলেন। গত ১০ বছর ধরে আফ্রিদি এই রেকর্ডটি নিজের কাছে আঁকড়ে রেখেছিলেন। এবার সেটাই ভেঙে দিলেন রোহিত শর্মা।

Advertisment

IND vs SA Toss Record: খেলা শুরুর আগেই লজ্জার রেকর্ড, অপমানে মুখ লাল অধিনায়ক রাহুলের!

ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক ছক্কার মালিক যে ব্যাটাররা:

  • ৩৫২* - রোহিত শর্মা, ভারত
  • ৩৫১ - শাহিদ আফ্রিদি, পাকিস্তান
  • ৩৩১ - ক্রিস গেইল, ওয়েস্ট ইন্ডিজ
  • ২৭০ - সনৎ জয়সূর্য, শ্রীলঙ্কা
  • ২২৯ - মহেন্দ্র সিং ধোনি, ভারত 

এখানেই শেষ নয়। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে একটি দলের হয়েই ৩৫০ ছক্কা হাঁকালেন হিটম্য়ান। ওয়ানডে ক্রিকেটে রোহিত শর্মা এখনও পর্যন্ত ৩৫২ ছক্কা হাঁকিয়েছেন। অন্যদিকে, শাহিদ আফ্রিদি ৩৫১ ছক্কা হাঁকালেও, ৩৪৯ পাকিস্তানের হয়ে এবং ২ আইসিসি-র হয়ে হাঁকিয়েছেন।

IND vs SA 1st ODI, Virat Kohli News: বিরাটের নামেই ভয়ে কাঁপছেন বাভুমা! প্রথম ওয়ানডের আগে এ কী কথা শোনালেন?

একটি দলের হয়ে সর্বাধিক ODI ছক্কা

  • ৩৫২* - রোহিত শর্মা, ভারত
  • ৩৪৯ - শাহিদ আফ্রিদি, পাকিস্তান
  • ৩৩০ - ক্রিস গেইল, ওয়েস্ট ইন্ডিজ
  • ২৬৮ - সনৎ জয়সূর্য, শ্রীলঙ্কা
  • ২২২ - মহেন্দ্র সিং ধোনি, ভারত 

IND vs SA: ম্যাচ দেখতে রাঁচিতে থাকবেন এমএস ধোনি! টিম ইন্ডিয়ার অধিনায়ক দিলেন বিরাট আপডেট

রাঁচিতে যশস্বী জয়সওয়ালের উইকেট পড়ার পর টিম ইন্ডিয়ার দায়িত্ব সামলেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। দ্রুতগতিতে দুজনের মধ্যে শতরানের পার্টনারশিপ গড়ে ওঠে। শেষপর্যন্ত ৫১ বলে ৫৭ রান করে তিনি আউট হয়ে গেলেন। তবে বিরাট কোহলি এখনও পর্যন্ত ৮৫ রানে ব্যাট করছেন। সেঞ্চুরির দিকে এগোচ্ছেন তিনি। ২৭ ওভার শেষে ভারত ৩ উইকেট হারিয়ে ১৮৪ রান করেছে।

Shahid Afridi Rohit Sharma Indian Cricket Team IND vs SA