Rohit Sharma: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রাক্তন অধিনায়ক কতখানি যে মজা-ঠাট্টা করতে ভালবাসেন, সেকথা আজ আর কারোর কাছেই অজানা নয়। সম্প্রতি ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক বেন স্টোকসকে (Ben Stokes) তিনি মজার ছলে যা-তা অপমান করে দিলেন। চলতি অ্যাসেজ সিরিজে ইতিমধ্যে ইংল্যান্ড ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লজ্জার হার স্বীকার করেছে। গত ২১ ডিসেম্বর গুরুগ্রামে আয়োজিত একটি ইভেন্টে রোহিত শর্মা হাসতে হাসতে বললেন, অস্ট্রেলিয়ার মাটিতে খেলা একেবারেই সহজ নয়। তিনি মজার ছলে বলেন, 'অস্ট্রেলিয়ার উইকেটে খেলা সত্যিই বেশ কঠিন। আর ইংল্যান্ডকে জিজ্ঞাসা করলেই এই উত্তরটা আপনারা সবথেকে ভাল পাবেন।'
Rohit Sharma: ক্রিকেট বিশ্ব থেকে অবসর নিয়ে 'বিস্ফোরক' মন্তব্য, 'বোমা' ফাটালেন রোহিত শর্মা
দেখে নিন ভিডিও:
২০২৭ বিশ্বকাপের জন্য 'কমিটেড'
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত টেস্ট সিরিজে রোহিত শর্মা ৫ ইনিংসে মাত্র ৩১ রান করেছিলেন। সেকারণে তাঁর ব্যাটিং পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ওয়ানডে সিরিজে একটি করে শতরান এবং হাফসেঞ্চুরি হাঁকান তিনি। সেইসঙ্গে এটাও প্রমাণ করে দেন, ওয়ানডে ফরম্যাটে তিনি আপাতত খেলা চালিয়ে যাবেন। পাশাপাশি দক্ষিণ আফ্রিকায় আয়োজিত ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলার জন্যও মুখিয়ে রয়েছেন তিনি।
Virat Kohli and Rohit Sharma: শুভমানকে প্রমোশন দিতেই বঞ্চিত করা হচ্ছে রোহিত-বিরাটকে? বোর্ডের পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন সমর্থকদের
যাত্রাপথ একেবারেই সহজ ছিল না
রোহিত বললেন, 'আমারও জীবন অনেকটা এমনই ছিল। শুরুটা বেশ কঠিন ছিল। কিন্তু, একবার বিমানে বসার পর, সেটা যে উচ্চতায় উঠতে শুরু করেছিল, তা আজ পর্যন্ত নামেনি। আমার মনে হয়, এটা যথেষ্টই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর আমি নিজেও চাই না যে বিমানটা এত তাড়াতাড়ি ল্যান্ড করুক। আমি এখনও উপরেই থাকতে চাই।'
Rohit Sharma: 'বল করতে যা ভাই...' কুলদীপকে মিষ্টি 'ধমক' রোহিতের! দেখুন ভিডিও
কবে আগামী ম্য়াচ খেলতে নামবেন রোহিত?
রোহিত শর্মা আপাতত ২০২৫-২৬ মরশুমে মুম্বইয়ের হয়ে বিজয় হাজ়ারে ট্রফি খেলবেন। পাশাপাশি আগামী ১১ জানুয়ারি থেকে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। সেখানেও রোহিতকে খেলতে দেখা যাবে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর রোহিত এখনও পর্যন্ত মোট ৬ ওয়ানডে ম্য়াচ খেলেছেন। এরমধ্যে একটি শতরান এবং তিনটে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। আপাতত ঘরোয়া ক্রিকেট এবং কিউয়ি দলের বিরুদ্ধে তিনি নিজের ফর্ম অব্যাহত রাখতে চাইবেন।
Rohit Sharma News: চূর্ণ করলেন ব্রিটিশ অহংকার, ইংরেজ অধিনায়ককে নিয়ে এ কী বললেন রোহিত?
Rohit Sharma News: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কতখানি যে মজা-ঠাট্টা করতে ভালবাসেন, সেকথা আজ আর কারোর কাছেই অজানা নয়। সম্প্রতি ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক বেন স্টোকসকে তিনি মজার ছলে যা-তা অপমান করে দিলেন।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা