/indian-express-bangla/media/media_files/2025/10/05/rohit-sharma-4-2025-10-05-22-10-53.jpg)
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা
Rohit Sharma: টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) কিংবদন্তী ক্রিকেটারদের মধ্যে একজন হলেন রোহিত শর্মা। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ করেছিলেন রোহিত। গত ১৯ বছর ধরে তিনি ভারতীয় ক্রিকেট দলের হয়ে ধামাকা পারফরম্য়ান্স করে যাচ্ছেন। রোহিতের অধিনায়কত্বে ভারত ইতিমধ্যে ২ বার আইসিসি খেতাব জয় করেছে। আর সেকারণে তাঁকে কয়েকদিন আগে পদ্মশ্রী (Padma Shri Award) সম্মানে ভূষিত করা হয়েছে। এই সম্মান পাওয়ার পর অবশেষে প্রতিক্রিয়া দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। খুব স্বাভাবিকভাবে রোহিতকে যথেষ্ট উচ্ছ্বসিত দেখাচ্ছিল এবং কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
প্রতিক্রিয়া দিলেন রোহিত শর্মা
ভারতের অন্যতম বড় নাগরিক সম্মান হল পদ্ম শ্রী। গত ২৬ জানুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ রোহিতকে এই বিশেষ সম্মানে ভূষিত করেন। এই সম্মান পাওয়ার পর খুব স্বাভাবিকভাবে 'হিটম্য়ান'কে যথেষ্ট উচ্ছ্বসিত দেখাচ্ছিল। একটি ভিডিও শেয়ার করে তিনি বললেন, 'পদ্ম শ্রী সম্মান পেয়ে আমি অত্যন্ত খুশি। সেকারণে ভারত সরকারের প্রতি আমি কৃতজ্ঞ। এটা আমার এবং আমার পরিবারের কাছে একটা বিশেষ মুহূর্ত। আমি সেই সকল মানুষকে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা আমার এই কেরিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন। আগামীদিনে আমি টিম ইন্ডিয়ার হয়ে আরও বেশি খেতাব জিততে চাই। আরও বেশি করে ম্য়াচ খেলতে চাই। ধন্যবাদ, জয় হিন্দ।'
আরও পড়ুন:
দেখে নিন ভিডিও:
Rohit Sharma Expresses Gratitude to the Government of India for awarding him the Padma Shri.🥹❤️ pic.twitter.com/oSBBHtYXdh
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) February 2, 2026
আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের পরিসংখ্যান
| ফরম্য়াট | ম্যাচ | ইনিংস | রান | সর্বাধিক স্কোর | ব্যাটিং গড় | স্ট্রাইক রেট | সেঞ্চুরি |
| টেস্ট | ৬৭ | ১১৬ | ৪,৩০১ | ২১২ | ৪০.৫৭ | ৫৭.০৫ | ১২ |
| ওয়ানডে | ২৮২ | ২৭৪ | ১১,৫৭৭ | ২৬৪ | ৪৮.৮৪ | ৯২.৭৪ | ৩৩ |
| টি-২০ | ১৫৯ | ১৫১ | ৪,২৩১ | ১২১* | ৩২.০৫ | ১৪০.৮৯ | ৫ |
আরও পড়ুন:
রোহিত শর্মার অধিনায়কত্বে ভারত জিতেছে জোড়া ট্রফি
শুধুমাত্র ব্যাটিং নয়, ক্রিকেট ময়দানে রোহিতের অধিনায়কত্ব সব জায়গায় প্রশংসিত হয়েছে। তাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়া ২ আইসিসি খেতাব জয় করেছে। ২০২৪ সালে টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ জয় করেছিল। ২০০৭ সালের পর ফের টি-২০ বিশ্বকাপের খেতাব জিতল ভারত। এর পাশাপাশি শর্মা'জির নেতৃত্বে ভারত ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও জয় করে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us