Rohit Sharma Record: ডবল ধামাকা টিম ইন্ডিয়ার, ভারতের জয়ের দিনে 'আগুন' রেকর্ড রোহিতের

IND wins 1st ODI: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্য়াচে ৪ উইকেটে জয়লাভ করল টিম ইন্ডিয়া। সেইসঙ্গে তিন ম্য়াচের সিরিজে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে গেল।

IND wins 1st ODI: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্য়াচে ৪ উইকেটে জয়লাভ করল টিম ইন্ডিয়া। সেইসঙ্গে তিন ম্য়াচের সিরিজে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে গেল।

author-image
Koushik Biswas
New Update
Rohit Sharma, Rohit Sharma Records, India Cricket, ODI Records, Sixes Record, Rohit vs South Africa, Rohit 20000 Runs, Rohit Opener Records, Rohit ODI Sixes, Cricket News, Indian Cricket Stats

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা

India vs New Zealand: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আপাতত ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের প্রথম ম্য়াচে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) ৪ উইকেটে জয়লাভ করেছে। রবিবার (১১ জানুয়ারি) বরোদায় আয়োজিত প্রথম ম্য়াচে রোহিত শর্মা (Rohit Sharma) ব্যাট হাতে শুরুটা বেশ ভালোই করেছিলেন। এমনকী, আন্তর্জাতিক ক্রিকেটে এক অনন্য রেকর্ডও কায়েম করেন তিনি। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে হিটম্য়ান এই কৃতিত্ব অর্জন করেছেন। টিম ইন্ডিয়ার জয়ের পাশাপাশি এই রেকর্ড যেন সমর্থকদের আনন্দ দ্বিগুণ করে দিল।

Advertisment

আরও পড়ুন

IND vs NZ 1st ODI Highlights: শেষবেলায় 'বাজিগর' রাহুল, ভাঙা পায়েই জেতালেন সুন্দর

বিশ্ব রেকর্ড গড়লেন রোহিত শর্মা

আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মা একমাত্র ব্যাটার যিনি ৬৫০ ওভার বাউন্ডারির চৌকাঠ স্পর্শ করেন। এই ম্য়াচের আগে রোহিতের ঝুলিতে ৬৪৮ ছক্কা জমা হয়েছিল। কিন্তু, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি জোড়া ছক্কা হাঁকাতে না হাঁকাতেই এই বিশ্ব রেকর্ড কায়েম করে ফেললেন। 

আরও পড়ুন

Rohit Sharma Angry: ভারতীয় সমর্থকদের 'অভদ্র' আচরণ, রেগে আগুন রোহিত শর্মা! দেখুন ভিডিও

যদিও এই ম্য়াচে রোহিত শর্মা ২৯ বলে ২৬ রান করেন। তাঁর এই ইনিংসে ৩ চার এবং ২ ছক্কা রয়েছে। এই ম্য়াচে রোহিত শর্মা বড় ইনিংস খেলতে না পারলেও টিম ইন্ডিয়ার জয়ে কোনও অসুবিধে হয়নি। ৬ বল বাকি থাকতেই ভারত এই ম্য়াচ নিজেদের পকেটে পুরে ফেলেছে।

আরও পড়ুন

Rohit Sharma and Virat Kohli Test Retirement: রোহিত-বিরাটের সঙ্গে নোংরা রাজনীতি! কার চাপে নিতে হয়েছে টেস্ট থেকে অবসর?

এর পাশাপাশি 'ইউনিভার্স বস' ক্রিস গেইলের একটি রেকর্ডও চুরমার করে দেন রোহিত শর্মা। ওপেনার হিসেবে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ডও রোহিত এদিন নিজের ঝুলিতে পুরে ফেললেন। টিম ইন্ডিয়ার ওপেনার হিসেবে 'মুম্বই চা রাজা' ২২৯ ওভার বাউন্ডারি মেরেছেন। সেকারণে ক্রিস গেইল বর্তমানে দ্বিতীয় স্থানে পিছলে গিয়েছে। গেইল ২২৮ ছক্কা হাঁকিয়েছেন।

আরও পড়ুন

Rohit Sharma Viral Video: বড়া পাও-এর লোভ মাঠে সামলাতে পারলেন না রোহিত! হিটম্যানের রিঅ্যাকশন মুহূর্তে ভাইরাল

ম্যাচের ফলাফল

রবিবার টস জিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০০ রান করেছিল। জবাবে টিম ইন্ডিয়া ৪৯ ওভারেই কাঙ্খিত টার্গেট অর্জন করে ফেলে। ভারতের হয়ে সর্বাধিক ৯৩ রান করেন বিরাট কোহলি। অল্পের জন্য শতরান মিস করেন তিনি। পাশাপাশি ব্যাট হাতে 'ধুঁয়াধার' হাফসেঞ্চুরি হাঁকালেন অধিনায়ক শুভমান গিল। তিনি ৫৬ রান করেন। অন্যদিকে, মাত্র ১ রানের জন্য অর্ধশতরান মিস করলেন শ্রেয়স আইয়ার।

India vs New Zealand Indian Cricket Team Rohit Sharma