/indian-express-bangla/media/media_files/2026/01/14/rohit-sharma-record-2026-01-14-21-48-06.jpg)
ধোনি, রোহিত এবং শচীন
India vs New Zealand: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটি বুধবার (১৪ জানুয়ারি) রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) ৭ উইকেটে হেরে গেল। নিউজ়িল্যান্ডের হয়ে দুর্দান্ত শতরান করলেন ড্যারিল মিচেল। শেষপর্যন্ত তিনি ১৩১ রানে অপরাজিত থাকেন। প্রসঙ্গত, টিম ইন্ডিয়া এই ম্য়াচে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৪ রান করেছিল। কিন্তু, এই রান তাড়া করার জন্য ভারতীয় বোলারদের যে পারফরম্য়ান্স দরকার ছিল, সেটা করতে পারেনি। শেষপর্যন্ত নিউজিল্যান্ড ৪৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে কাঙ্খিত টার্গেট অর্জন করে ফেলে।
আরও পড়ুন:
IND vs NZ 2nd ODI Live Updates: রাহুলের পাল্টা সেঞ্চুরি মিচেলের, একাই ছিনিয়ে নিলেন ভারতের গ্রাস
রেকর্ড গড়লেন রোহিত শর্মা
এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) শুরুটা বেশ ভাল করলেও, বড় স্কোর করতে পারলেন না। ৩৮ বলে মাত্র ২৪ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। তবে এই ম্য়াচে রোহিত একটি অনন্য রেকর্ড কায়েম করেছেন। আসলে, ওয়ানডে ক্রিকেটে এশিয়া মহাদেশের উইকেটে তিনি সপ্তম ব্যাটার হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। রোহিত শর্মার আগে এই কৃতিত্ব মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) অর্জন করেছিলেন। তিনি এশিয়া মহাদেশের উইকেটে মোট ৭,১০৩ রান করেছিলেন। আর এবার রোহিত শর্মা ৭,০১৯ করে এই তালিকায় নিজের নাম লিখিয়ে ফেললেন।
আরও পড়ুন:
তবে এশিয়া মহাদেশের উইকেটে সবথেকে বেশি রান যিনি করেছেন, তাঁর নাম - শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)। গোটা কেরিয়ারে শচীন মোট ১২,০৬৭ রান করেন। এরপর এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। তিনি করেছেন ৯,১২১ রান। তৃতীয় স্থানে রয়েছে সনৎ জয়সূর্য। তাঁর ব্যাট থেকে বেরিয়ে আসে ৮,৪৪৮ রান।
আরও পড়ুন:
Virat Kohli ICC Ranking: ওয়ানডে ক্রিকেটে 'কিং' বিরাট কোহলি, পতন হল রোহিত সাম্রাজ্যের!
লজ্জার হার ভারতের
জয়ের জন্য ২৮৫ রানের টার্গেট তাড়া করতে নেমে নিউজিল্যান্ড হেসেখেলে ম্য়াচটা নিজেদের পকেটে পুরে ফেলল। তিন উইকেট হারালেও তারা জয় নিয়ে একেবারে চিন্তিত ছিল না। উইল ইয়ং ৮৭ রান করে জয়ের রাস্তাটা অনেকটাই প্রশস্থ করে দিয়েছিলেন। এই ম্য়াচে একটি করে উইকেট শিকার করলেন প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব এবং হর্ষিত রানা। বাকি বোলাররা শুধুমাত্র রান দিয়ে গেলেন। কুলদীপ একটি উইকেট নিলেও ১০ ওভারে দিয়েছেন ৮২ রান। অর্থাৎ, নিউজিল্যান্ডের জয়ের জন্য এক তৃতীয়াংশ রান তিনিই খরচ করে এলেন। আগামী রবিবার (১৮ জানুয়ারি) এই সিরিজের তৃতীয় ম্য়াচ আয়োজন করা হবে। এটাই হতে চলেছে সিরিজের নির্ণায়ক ম্যাচ। আশা করা যায়, টিম ইন্ডিয়া নিজেদের ভুলভ্রান্তি শুধরে রবিবাসরীয় ম্য়াচে খেলতে নামবে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us