/indian-express-bangla/media/media_files/2025/12/22/rohit-sharma-retirement-reveal-after-2023-odi-world-cup-final-loss-2025-12-22-10-46-11.jpg)
'বিস্ফোরক' মন্তব্য, 'বোমা' ফাটালেন রোহিত শর্মা
Rohit Sharma: ক্রিকেট বিশ্ব থেকে অবসর নিয়ে বিস্ফোরক মন্তব্যে বোমা ফাটালেন রোহিত শর্মা। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে মর্মান্তিক পরাজয়ের পর অবসর নেওয়ার কথা ভেবেছিলেন রোহিত শর্মা। এমনই অজানা তথ্য সামনে এনে ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। সম্প্রতি একটি অনুষ্ঠানে অবসর নিয়ে মুখ খুলে তিনি জানান, সেদিনের সেই পরাজয়ের পর তিনি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে ক্রিকেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত প্রায় নিয়েই নিয়েছিলেন।
আহমেদাবাদে অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে নেমে আসে চরম হতাশা। সেই সময় দলের অধিনায়ক হিসেবে রোহিত শর্মার ওপর চাপ ছিল সবচেয়ে বেশি। তিনি স্বীকার করেন, ওই পরাজয় তাঁকে গভীরভাবে আঘাত করেছিল এবং মনে হয়েছিল তাঁর সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে।
"After the loss in Ahmedabad I honestly felt like I didn’t want to play this Cricket anymore"
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) December 21, 2025
Rohit Sharma spoke about what happened after the loss in the 2023 World Cup final in Ahmedabad.🗣️-
"Everybody was extremely disappointed, and we just couldn’t believe what had… pic.twitter.com/wpKUjYvMYl
রোহিত শর্মা আরও বলেন, “ওই হারের পর সবাই খুব মর্মাহত হয়ে পড়েছিল। আমরা কেউই বিশ্বাস করতে পারছিলাম না যে এমনটা হতে পারে। ব্যক্তিগতভাবে আমার জন্য সময়টা ছিল অত্যন্ত কঠিন, কারণ ওই বিশ্বকাপের জন্য আমি সবকিছু করতে রাজি ছিলাম। শুধু কয়েক মাস নয়, ২০২২ সালে অধিনায়কত্ব নেওয়ার পর থেকেই আমার সমস্ত ভাবনা ঘুরপাক খাচ্ছিল এই বিশ্বকাপকে ঘিরে।”
তিনি আরও জানান, ফাইনালে হারের পর তাঁর মনে হয়েছিল আর ক্রিকেট খেলার মতো মানসিক ও শারীরিক শক্তি অবশিষ্ট নেই। রোহিতের কথায়, “আহমেদাবাদে পরাজয়ের পর আমার মনে হয়েছিল, আমি আর ক্রিকেটটাই খেলতে পারব না। বিশ্বকাপের জন্য আমি আমার সবটুকু দিয়েছিলাম। হারের পর শরীর আর মন দুটোই সম্পূর্ণ নিঃশেষ হয়ে গিয়েছিল। কিছুই অনুভব করতে পারছিলাম না। সেই ধাক্কা কাটিয়ে উঠতে আমার কয়েক মাস লেগেছে।”
তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নেওয়ার কথাও জানান ভারতীয় ওপেনার। রোহিত বলেন, “যখন তুমি কোনও কিছুর সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়ো আর কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না, তখন ভেঙে পড়াটাই স্বাভাবিক। কিন্তু আমি বুঝেছিলাম, জীবন এখানেই থেমে যায় না। এই পরিস্থিতি থেকে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, নিজেকে নতুন করে তৈরি করতে হয় এটাই ছিল আমার সবচেয়ে বড় শিক্ষা।”
তিনি আরও যোগ করেন, সামনে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় তাঁকে আবার নতুন করে লক্ষ্য স্থির করতে হয়েছে। রোহিত শর্মার কথায়, “আমি জানতাম সামনে আরেকটা বড় সুযোগ আসছে। তখন সহজ মনে না হলেও, ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করে আবার মনোযোগ ফিরিয়ে আনাটাই ছিল সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ।”
আরও পড়ুন- শ্রীলঙ্কার বিরুদ্ধে জ্বলে উঠল ভারতীয় মহিলা দল, জয়ের পরও কেন অসন্তোষ প্রকাশ হরমনপ্রীতের?
আরও পড়ুন- Ishan Kishan: ফের গর্জে উঠল ঈশানের ব্যাট, আর কতদিন মুখ ফেরাবেন নির্বাচকরা?
আরও পড়ুন-Ishan Kishan Comeback: একেই বলে কপাল! সুযোগ এলেও টিম ইন্ডিয়ায় কামব্যাক হল না ঈশানের, কারণটা জানেন?
আরও পড়ুন-Ishan Kishan in IPL Closing Ceremony: ঈশান কিষান নাকি? নাচে-গানে মাতালেন সমাপনী অনুষ্ঠান
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us