Rohit Sharma Latest News: ছোট্ট টিপসেই বাজিমাত! রোহিতের 'সিক্রেট ফর্মুলা' বাঁচাল ভারতের মান-ইজ্জত

Rohit Sharma Latest News: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আপাতত ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ চলছে। এই সিরিজের প্রথম ম্য়াচটি রাঁচির JSCA স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল।

Rohit Sharma Latest News: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আপাতত ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ চলছে। এই সিরিজের প্রথম ম্য়াচটি রাঁচির JSCA স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল।

author-image
Koushik Biswas
New Update
Rohit Sharma (32)

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা

Rohit Sharma: ভারত এবং দক্ষিণ আফ্রিকার (IND vs SA) মধ্যে আপাতত ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ চলছে। এই সিরিজের প্রথম ম্য়াচটি রাঁচির JSCA স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। দুটো দলের মধ্যেই যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। শেষপর্যন্ত ১৭ রানে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। আর সেইসঙ্গে সিরিজেও তারা ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। তবে টিম ইন্ডিয়ার এই জয়ের নেপথ্যে সিংহভাগ কৃতিত্ব যে রোহিত শর্মার, সেটা হয়ত অনেকেই জানেন না। টিম ইন্ডিয়ার অধিনায়ক না হয়েও যেভাবে সতীর্থদের সাহায্য করে গিয়েছেন, তা সকলেরই নজর কেড়েছে।

Advertisment

Rohit Sharma: গম্ভীরের সঙ্গে তুমুল ঝামেলা রোহিতের? ফাঁস হল ড্রেসিংরুমের গোপন ভিডিও!!

এই ম্য়াচে একটা সময় টিম ইন্ডিয়ার হাল বেশ খারাপ হয়ে গিয়েছিল। ৮ উইকেটে ৩৪৯ রান তুলেও একটা সময় মনে হচ্ছিল যে ম্য়াচটা বোধহয় ভারতীয় ক্রিকেট দলের হাতছাড়া হয়ে যাবে। এমন সময় কার্যত ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন টিম ইন্ডিয়ার 'প্রাক্তন অধিনায়ক' রোহিত শর্মা। কুলদীপ যাদবকে তিনি এমন একটি 'সিক্রেট ফর্মুলা' বাতলে দিলেই, যা কাজে লাগাতেই শুয়ে পড়ল দক্ষিণ আফ্রিকা। কী বলেছিলেন রোহিত শর্মা? আসুন, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।

Advertisment

Rohit Sharma Most Six in ODIs: চুরমার শাহিদ আফ্রিদির রেকর্ড, নিখুঁত 'সার্জিক্যাল স্ট্রাইক' রোহিত শর্মার

নামেই রাহুল অধিনায়ক, বকলমে রোহিত?

চলতি ওয়ানডে সিরিজে চোটের কারণে খেলতে পারেননি ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক শুভমান গিল। সেকারণে কেএল রাহুলকে অধিনায়ক করে খেলতে পাঠানো হয়েছে। খাতায়-কলমে রাহুল অধিনায়ক হলেও, বকলমে রোহিতই যে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন, তা বলা যেতেই পারে। একটা সময় দক্ষিণ আফ্রিকা ৩৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৭ রান করে ফেলেছিল। ভারতীয় বোলারদের কার্যত তুলোধনা করছিলেন জেনসেন এবং ব্রিৎজ়কি। দুজনেই গোটা মাঠ জুড়ে একের পর এক বড় বড় শট হাঁকাচ্ছিলেন।

Virat-Rohit: বিরাট কিংবা রোহিত নন, এই ব্যাটারই করবেন সর্বাধিক রান! স্টেইনের মন্তব্যে তোলপাড় ক্রিকেট বিশ্ব

এরপর রোহিত ত্রাতার ভূমিকায় এগিয়ে আসেন এবং কুলদীপকে বুঝিয়ে দেন যে কীভাবে বল করতে হবে। রোহিতের সেই 'সিক্রেট ফর্মুলা' স্টাম্প মাইকে শুনতে পাওয়া যায়। ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রোহিত শর্মা স্লিপে দাঁড়িয়ে রয়েছেন। আর বল হাতে একেবারে প্রস্তুত কুলদীপ। এমন সময় ব্রিৎজ়কির দুর্বলতা জানিয়ে দিলেন 'মুম্বই চা রাজা'। রোহিত বলেন, 'ভাই, এ সিঙ্গল নিতে একেবারে পারে না। হয় ছক্কা হাঁকাবে, নাহলে ডিফেন্ড করবে। এবার তুই নিজের মতো বুঝেশুনে বোলিং কর।'

IND vs SA 2nd ODI, Playing XI: সুযোগ পেয়েও চূড়ান্ত ব্যর্থ, এবার বাদের খাতায় টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার?

রোহিত শর্মার এই গুরুমন্ত্রই কাজে লাগে টিম ইন্ডিয়ার। রোহিতের এই পরামর্শ শুনেই কুলদীপ ১ ওভারে জোড়া উইকেট শিকার করেন। ২২৮ রানের মধ্যে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেট হারিয়ে ফেলে। এই ওভারে কুলদীপ প্যাভিলিয়নে ফেরত পাঠালেন জেনসেন এবং ব্রিৎজ়কিকে। আর এভাবেই রোহিত শর্মা নিজের ট্রাম্প কার্ড খেলে দিলেন। কথায় বলে, অভিজ্ঞতার দাম সবসময়ই থাকে। এক্ষেত্রেও যেন সেটাই হল।

Rohit Sharma Indian Cricket Team IND vs SA