Rohit Sharma Viral Video: বড়া পাও-এর লোভ মাঠে সামলাতে পারলেন না রোহিত! হিটম্যানের রিঅ্যাকশন মুহূর্তে ভাইরাল

Rohit Sharma Viral Video:রোহিত শর্মাকে ঘিরে ফের এক মজার মুহূর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে দুর্দান্ত শতরান করার পাশাপাশি মাঠে তাঁর এক হাস্যকর প্রতিক্রিয়া দর্শকদের মন জয় করেছে।

Rohit Sharma Viral Video:রোহিত শর্মাকে ঘিরে ফের এক মজার মুহূর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে দুর্দান্ত শতরান করার পাশাপাশি মাঠে তাঁর এক হাস্যকর প্রতিক্রিয়া দর্শকদের মন জয় করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
rohit-sharma-vada-pav-fan-reaction-viral-video-vijay-hazare-trophy

বড়া পাও-এর লোভ মাঠে সামলাতে পারলেন না রোহিত!

Rohit Sharma Viral Video: রোহিত শর্মাকে ঘিরে ফের এক মজার মুহূর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে দুর্দান্ত শতরান করার পাশাপাশি মাঠে তাঁর এক হাস্যকর প্রতিক্রিয়া দর্শকদের মন জয় করেছে। জয়পুরে সিকিমের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে এক ভক্ত রোহিতকে ‘বড়া পাও’ খাওয়ার প্রস্তাব দিলে 'হিটম্যানের' রিঅ্যাকশন মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। 

Advertisment

ম্যাচ দেখতে হাজার হাজার দর্শক তখন হাজির ছিলেন স্টেডিয়ামে। রোহিত শর্মার প্রতিটি শটে করতালিতে ফেটে পড়ে গ্যালারি। তবে ফিল্ডিংয়ের সময় ঘটে যাওয়া একটি ছোট্ট ঘটনাই আলাদা করে নজর কেড়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক সমর্থক বারবার রোহিতকে বড়া পাও খাওয়ার প্রস্তাব দেন। প্রথমে বিষয়টি এড়িয়ে গেলেও পরে রোহিত হাত তুলে হাসিমুখে জানিয়ে দেন, তিনি বড়া পাও খাবেন না। রোহিতের এই স্বতঃস্ফূর্ত ও মজার প্রতিক্রিয়াই নেটিজেনদের মন জয় করেছে।

আরও পড়ুন- একদিনে ২২ সেঞ্চুরি! ভেঙে চুরমার অতীতের সব রেকর্ড, ব্যাট হাতে ঝলসে উঠলেন রোহিত-বিরাট

প্রসঙ্গত, বড়া পাও রোহিত শর্মার প্রিয় খাবার হলেও ফিটনেসের কারণে তিনি এখন খুব কমই বড়া পাও খান। সেই কারণেই মাঠে দাঁড়িয়ে এমন প্রস্তাব ফিরিয়ে দেওয়ার দৃশ্য দেখে সমর্থকরা আরও বেশি মুগ্ধ হয়েছেন।

মাঠে পারফরম্যান্সের দিক থেকেও রোহিত ছিলেন দুর্দান্ত ফর্মে। সিকিমের বিরুদ্ধে ৯৪ বলে ১৫৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। এই ইনিংসে ছিল ১৮টি চার ও ৯টি ছয়। রোহিতের এই ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে মুম্বই ৮ উইকেটে সহজ জয় তুলে নেয়। তাঁর পাশাপাশি অঙ্গকৃষ রঘুবংশী ৩৮ রান এবং মুশীর খান ২৭ রান করেন। অপরদিকে, সিকিমের হয়ে আশিস থাপা ৮৭ বলে ৭৯ রানের লড়াকু ইনিংস খেলেন।

সিকিম প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৬ রান তোলে। সেই লক্ষ্য মুম্বই মাত্র ৩০.৩ ওভারেই জয় ছিনিয়ে নেয় । ব্যাট হাতে ঝড় তোলার পাশাপাশি মজার রিঅ্যাকশন দিয়ে আবারও প্রমাণ করলেন, মাঠের ভেতর ও বাইরে দু’দিকেই রোহিত শর্মা সমানভাবে দর্শকদের প্রিয়।

আরও পড়ুন- পারফরম্যান্সের নামে 'লবডঙ্কা', দল ছাড়লেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার!

আরও পড়ুন-PSG vs Real Madrid: রিয়াল মাদ্রিদকে চূর্ণ করে ফাইনালে PSG, প্রাক্তন ক্লাবের সামনে ধুলোয় মিশল এমবাপের সম্মান 

আরও পড়ুন-Real Madrid Win: দুরন্ত পারফরম্য়ান্স ভিনিশিয়াস জুনিয়রের, বিশ্বকাপের শেষ ১৬-য় রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন-Barcelona vs Real Madrid: এল ক্লাসিকোতে যে পাঁচটি জিনিস দেখলাম

আরও পড়ুন-Barcelona vs Real Madrid, El Clasico Live Streaming: কখন আর কোথায় দেখবেন ম্য়াচ?

Rohit Sharma