/indian-express-bangla/media/media_files/2025/12/02/virat-kohli-and-rohit-sharma-3-2025-12-02-10-52-10.jpg)
বিরাট কোহলি এবং রোহিত শর্মা
IND vs SA: রাঁচিতে আয়োজিত ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে ম্য়াচে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন। রোহিত ৫৭ রানের একটি দুর্দান্ত হাফসেঞ্চুরিয়ন ইনিংস খেলেন। অন্যদিকে, বিরাট কোহলি ধামাকাদার মেজাজে নিজের ৫২তম শতরান পূরণ করেছেন। কোহলি এই সেঞ্চুরি হাঁকাতে না হাঁকাতেই ডাগআউটে বসে রোহিত শর্মা কার্যত উল্লাসে ফেটে পড়েন। হাততালি দেওয়ার পাশাপাশি তাঁকে কিছু একটা বলতেও দেখা যায়।
Rohit Sharma Latest News: ছোট্ট টিপসেই বাজিমাত! রোহিতের 'সিক্রেট ফর্মুলা' বাঁচাল ভারতের মান-ইজ্জত
হিটম্য়ানের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। জল্পনা শুরু হয়, রোহিত আসলে কী বলেছিলেন। এবার সেই ভাইরাল ভিডিও সম্পর্কে মুখ খুললেন টিম ইন্ডিয়ার পেস তারকা আর্শদীপ সিং (Arshdeep Singh)। ওই সময় তিনি রোহিতের ঠিক পাশেই দাঁড়িয়ে ছিলেন। আর প্রাক্তন অধিনায়কের কথা শুনে হাসছিলেন।
Virat Kohli News: গম্ভীরের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ বিরাটের! ভিডিও ভাইরাল হতেই তোলপাড় দুনিয়া
ভাইরাল ভিডিও সম্পর্কে খোলসা করলেন আর্শদীপ
ভারতীয় পেস বোলার আর্শদীপ সিং ইতিমধ্যে সীমিত ওভারের ক্রিকেটে যথেষ্ট সুনাম অর্জন করেছেন। তবে বোলিংয়ের পাশাপাশি তিনি হামেশাই মজার-মজার ভিডিও শেয়ার করেন। অনেক সময় সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে তাঁকে রিলস বানাতে দেখা যায়। বিরাট কোহলির এই সেঞ্চুরির পর রোহিত শর্মার রিঅ্যাকশন নিয়েও একটি ভিডিও করেছেন তিনি। ভিডিওয় আর্শদীপ বলেন, 'ম্যাচ শেষ হওয়ার পর সকলের মুখে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। বিরাটের সেঞ্চুরির পর ঠিক কী বলেছিলেন রোহিত ভাই?'
Rohit Sharma: গম্ভীরের সঙ্গে তুমুল ঝামেলা রোহিতের? ফাঁস হল ড্রেসিংরুমের গোপন ভিডিও!!
এই প্রসঙ্গে আর্শদীপ কিছুটা মজার ছলে একটি ভাইরাল মিমের ডায়লগ শুনিয়ে দেন। জানান, 'রোহিত ভাই ওই সময় বলছিলেন - নীল পরী লাল পরী কামরে মে বন্ধ, মুঝে নাদিয়া পসন্দ।' এটা বলে তিনি নিজেই হাসতে শুরু করেন। সত্যি কথা বলতে কী, রোহিত শর্মা ঠিক কী বলেছিলেন, সেটা একমাত্র ভারতীয় ড্রেসিংরুমই বলতে পারবে। কিন্তু, আর্শদীপের এই মশকরা গোটা বিষয়টাকে হালকা করে দিল।
Arshdeep Singh revealed what Rohit Sharma told when Kohli scored his Hundred at Ranchi. 😂 🔥 pic.twitter.com/89MIN0Q8SQ
— Johns. (@CricCrazyJohns) December 1, 2025
ইতিহাস রচনা করলেন রোহিত-কোহলি
রাঁচি ওয়ানডে ম্য়াচে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ব্যাট হাতে এক নয়া ইতিহাস কায়েম করেছেন। কোহলি নিজের ৫২তম ওয়ানডে শতরান পূরণ করেন। কোনও একটি ফরম্য়াটে সর্বাধিক শতরানের রেকর্ড আপাতত তাঁর দখলেই রয়েছে। এই তালিকায় তিনি শচীন তেন্ডুলকরের রেকর্ডও ভেঙে দেন। টেস্ট ক্রিকেটে শচীন ৫১ শতরান করেছিলেন।
Virat Kohli: টেস্ট ক্রিকেটে ফিরছেন কিং কোহলি? 'বিরাট' মন্তব্যে তোলপাড় ভারতীয় ক্রিকেট
অন্যদিকে, রোহিত ৫৭ রানের এই ইনিংসে ৫ চার এবং ৩ ছক্কা হাঁকান। এই ইনিংস চলাকালীন ওয়ানডে ক্রিকেটে 'সিক্সার কিং' তকমাও অর্জন করেন তিনি। ভেঙে দেন শাহিদ আফ্রিদির রেকর্ড। ওয়ানডে ক্রিকেটে রোহিত শর্মা এখনও পর্যন্ত ৩৫২ ছক্কা হাঁকিয়েছেন। আর আন্তর্জাতিক ক্রিকেটে মোট হাঁকিয়েছেন ৬৪৫ ছক্কা। এর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ম্য়াচ খেলা ভারতীয় জুটি হিসেবেও নাম লেখালেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us