/indian-express-bangla/media/media_files/2025/08/11/rohit-and-virat-2025-08-11-09-42-18.jpg)
রোহিত শর্মা এবং বিরাট কোহলি
Indian Cricket Team: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli)। ৭-৮ মাসের দীর্ঘ অপেক্ষার পর ফের টিম ইন্ডিয়ার জার্সিতে এই দুই ব্যাটিং মহারথীকে দেখতে পাওয়া গলে। প্রথম দুটো ম্য়াচে বিরাট কোহলি রানের খাতা খুলতে না পারলেও, তৃতীয় ম্য়াচে তিনি অপরাজিত ৭৪ রানের একটি ইনিংস খেলেন। অন্যদিকে, রোহিত শর্মাকে দেওয়া হয়েছে প্লেয়ার অফ দ্য সিরিজের খেতাবও। এই সিরিজের তিনি একটি শতরান এবং একটি হাফসেঞ্চুরি করেছেন। এরপরও ভারতীয় ক্রিকেট দলে রোহিত শর্মা এবং বিরাট কোহলির জায়গা কার্যত অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, যদি টিম ইন্ডিয়ায় নিজেদের জায়গা পাকা করতে হয়, তাহলে এই বিশেষ নির্দেশ অক্ষরে-অক্ষরে পালন করতে হবে।
Rohit Sharma Emotional: ভারত জিততেই কেঁদে ফেললেন রোহিত? ভাইরাল হল ভিডিও
রোহিত-বিরাটের টেনশন বাড়াল BCCI
ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ওয়ানডে ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে একটি বড়সড় কথা বলা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র জানিয়েছে, 'বিসিসিআই এবং টিম ম্য়ানেজমেন্ট স্পষ্ট উল্লেখ করে দিয়েছে, যদি টিম ইন্ডিয়ায় টিকে থাকতে হয়, তাহলে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করতেই হবে। বিরাট এবং রোহিত দুজনেই টেস্ট এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। ফলে নিজেদের ফিট রাখার জন্য ঘরোয়া ক্রিকেট খেলা অত্যন্ত আবশ্যক।' অস্ট্রেলিয়ার মাটিতে দুজনেই দুর্দান্ত কামব্যাক করেছিলেন। তারপরও টিম ইন্ডিয়ায় টিকে থাকার জন্য বিসিসিআইয়ের পক্ষ থেকে একটা বড়সড় শর্ত আরোপ করা হয়েছে। আর সেকারণেই টেনশন বেড়েছে রোহিত এবং বিরাটের।
Rohit Sharma in KKR: KKR-য়ে যোগ দিচ্ছেন রোহিত শর্মা? সামনে এল চাঞ্চল্যকর খবর
বিজয় হাজারে ট্রফি খেলবেন রোহিত শর্মা?
এই প্রতিবেদনে রোহিত শর্মাকে তিনি একটি চাঞ্চল্যকর খবর প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে যে রোহিত শর্মা ইতিমধ্যে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে জানিয়ে দিয়েছেন যে আসন্ন বিজয় হাজারে ট্রফি খেলতে প্রস্তুত তিনি। তবে বিরাট কোহলি খেলবেন কি না, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বিরাট আপাতত লন্ডনে থাকেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শেষ হতেই আবারও তিনি বাড়ি ফিরে গিয়েছেন। এবার ঘরোয়া ক্রিকেট খেলার জন্য় তিনি দিল্লিতে ফিরবেন কি না, সেটাই আপাতত বড় প্রশ্ন।
Rohit Sharma Latest News: রোহিত শর্মাকে নিয়ে বড় খবর, শুনলে আত্মহারা হবেন আপনিও!
কবে টিম ইন্ডিয়ার হয়ে আগামী ম্য়াচ খেলবেন রোহিত বিরাট
ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হবে। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হবে এই সিরিজ। রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে এই সিরিজে দেখা যেতে পারে। প্রসঙ্গত রাঁচিতে প্রথম, রায়পুরে দ্বিতীয় এবং ভাইজ্যাগে তৃতীয় ওয়ানডে ম্য়াচ খেলা হবে। আশা করা যেতে পারে, এই সিরিজেও রোহিত এবং বিরাট ধামাকাদার ব্যাটিং পারফরম্য়ান্স করবেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us