Virat and Rohit: অবশেষে এল 'সুখবর', কবে আবারও দেখা যাবে রোহিত-বিরাটের ব্যাটিং ধামাকা?

Indian cricket News: ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে দেখার জন্য সমর্থকরা আপাতত অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে ক্রিকেট ময়দানে তাঁদের প্রত্যাবর্তনের ব্যাপারে এবার একটা বড়সড় আপডেট প্রকাশ্যে এসেছে।

Indian cricket News: ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে দেখার জন্য সমর্থকরা আপাতত অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে ক্রিকেট ময়দানে তাঁদের প্রত্যাবর্তনের ব্যাপারে এবার একটা বড়সড় আপডেট প্রকাশ্যে এসেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli and Rohit Sharma (2)

বিরাট কোহলি এবং রোহিত শর্মা

Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলিকে (Virat Kohli) দেখার জন্য সমর্থকরা আপাতত অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে ক্রিকেট ময়দানে তাঁদের প্রত্যাবর্তনের ব্যাপারে এবার একটা বড়সড় আপডেট প্রকাশ্যে এসেছে। চলতি মাসের শেষেই টিম ইন্ডিয়ার এই দুই ব্যাটিং মহারথীকে ওয়ানডে ক্রিকেট খেলতে দেখা যেতে পারে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দিই, অস্ট্রেলিয়ার এ ক্রিকেট দল ভারত সফরে আসছে। শোনা যাচ্ছে, ভারতীয় এ ক্রিকেট দলের হয়ে এবার রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে দেখা যেতে পারে।

Advertisment

Gautam Gambhir: এশিয়া কাপ শুরুর আগে 'কড়া শাসন' গম্ভীরের, পালন করতে হবে অক্ষরে-অক্ষরে

২২ গজে ফের কামব্যাক করছেন বিরাট কোহলি - রোহিত শর্মা!

টেস্ট এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসর গ্রহণ করেছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। বর্তমানে তাঁদের শুধুমাত্র ওয়ানডে ক্রিকেটেই দেখা যাবে। অনেকদিন ধরেই টিম ইন্ডিয়া ওয়ানডে ক্রিকেট খেলেনি। আগামী অক্টোবর মাসে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। সেইসময় তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হবে। তবে এই সিরিজের আগেও বিরাট এবং রোহিত কামব্যাক করতে পারেন। হিন্দুস্তান টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদন মারফৎ জানা গিয়েছে, অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজে ভারতীয় এ দলের হয়ে খেলতে পারেন বিরাট এবং রোহিত। আগামী ৩০ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে ম্য়াচের আয়োজন করা হয়েছে। আশা করা হচ্ছে, ভারতীয় এ দলের হয়ে খেলার জন্য বিরাট এবং রোহিতের নাম অনায়াসেই নির্বাচন করা হবে। এই পরিস্থিতিতে আগামী অক্টোবর মাসে আয়োজিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ পর্যন্ত ভারতীয় ক্রিকেট সমর্থকদের আর অপেক্ষা করতে হবে না। এরথেকে ভাল খবর আর টিম ইন্ডিয়ার ফ্যানকূলের কাছে কীই বা হতে পারে!

Gautam Gambhir: এশিয়া কাপ শুরুর আগে 'কড়া শাসন' গম্ভীরের, পালন করতে হবে অক্ষরে-অক্ষরে

একনজরে দেখে নিন সূচি:

  • ৩০ সেপ্টেম্বর ২০২৫ - ইন্ডিয়া এ বনাম অস্ট্রেলিয়া এ, প্রথম ওয়ানডে - গ্রিন পার্ক, কানপুর
  • ৩ অক্টোবর ২০২৫ - ইন্ডিয়া এ বনাম অস্ট্রেলিয়া এ, দ্বিতীয় ওয়ানডে - গ্রিন পার্ক, কানপুর
  • ৫ অক্টোবর ২০২৫ - ইন্ডিয়া এ বনাম অস্ট্রেলিয়া এ, তৃতীয় ওয়ানডে - গ্রিন পার্ক, কানপুর

Virat Kohli Fitness Test: কেন ফিটনেস টেস্টে 'বিশেষ ছাড়' বিরাটকে? প্রশ্ন সমর্থকদের

অস্ট্রেলিয়া সফরে যাবে টিম ইন্ডিয়া

২০২৫ সালের অক্টোবর-নভেম্বর মাসে টিম ইন্ডিয়া যাবে অস্ট্রেলিয়া সফরে। দুই দেশের মধ্যে ৩ ম্য়াচের ওয়াডে এবং ৫ ম্য়াচের টি-২০ সিরিজ আয়োজন করা হবে। রোহিত এবং বিরাট তাঁদের হারানো ফর্ম পুনরুদ্ধারের জন্যই ভারতীয় এ দলের হয়ে খেলতে নামবে। এরপর অস্ট্রেলিয়ার সিনিয়র দলের বিরুদ্ধে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে তাঁরা ব্যাটিং তাণ্ডব চালাতে পারেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়া আগামী ১৯, ২৩ এবং ২৫ অক্টোবর যথাক্রমে তিনটে ওয়ানডে ম্য়াচ খেলতে নামবে।

Virat Kohli Rohit Sharma Indian Cricket Team