/indian-express-bangla/media/media_files/2025/08/25/rohit-and-virat-2025-08-25-18-36-00.jpg)
রোহিত শর্মা এবং বিরাট কোহলি
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের ২ মহারথী বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma) ইতিমধ্য়ে টেস্ট এবং টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। বর্তমানে তাঁরা দুজনে শুধুমাত্র ওয়ানডে ফরম্য়াটেই খেলছেন। এই পরিস্থিতিতে এখন আন্তর্জাতিক ক্রিকেটে আর খুব বেশি দেখতে পাওয়া যায় না রোহিত এবং বিরাটকে। আপাতত নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্য়াচ খেলতে নামছেন ভারতের এই ২ তারকা ব্যাটার। কিন্তু, তারপর? নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর আগামী ৬ মাস আর আন্তর্জাতিক ক্রিকেটে এই জুটিকে আর দেখতে পাওয়া যাবে না। ভারতীয় ক্রিকেট সমর্থকদের বেশ অনেকদিনই অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন:
এই সিরিজে কামব্যাক করবেন রোহিত-বিরাট
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের পর টিম ইন্ডিয়া ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নামবে। এরপর আইসিসি ২০২৬ টি-২০ বিশ্বকাপ শুরু হবে। এই মেগা টুর্নামেন্ট শেষ হওয়ার পরই শুরু হতে চলেছে ২০২৬ আইপিএল টুর্নামেন্ট। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দল আগামী ওয়ানডে ম্য়াচ আগামী জুন মাসে খেলতে নামবে। ভারত এবং আফগানিস্তানের (India vs Afghanistan) মধ্যে আয়োজন করা হবে একদিনের ক্রিকেট সিরিজ।
আরও পড়ুন:
আফগান দলের বিরুদ্ধে ৩ ম্য়াচের এই ওয়ানডে সিরিজে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে দেখা যেতে পারে। ২০২৬ আইপিএল টুর্নামেন্ট শেষ হতে না হতেই ভারতীয় ক্রিকেট দল ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেবে। আর সেকারণে প্রত্যেকটা ওয়ানডে সিরিজেই রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে দেখা যেতে পারে। চলতি বছরের দ্বিতীয়ার্ধে একাধিক ওয়ানডে সিরিজের আয়োজন করা হচ্ছে।
আরও পড়ুন:
Virat Kohli Fan Entry: বিরাটের নির্দেশ অমান্য? নিরাপত্তারক্ষীদের গাফিলতিতে উত্তাল নেটপাড়া
দুরন্ত ফর্মে রয়েছে 'রো-কো' জুটি
বর্তমানে বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনেই কার্যত আগুন ফর্মে রয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২ ম্য়াচে রোহিত শর্মা বড় রান করতে না পারলেও, শুরুটা বেশ ভালই করেছেন তিনি। অন্যদিকে, বিরাট কোহলি সিরিজের প্রথম ম্য়াচে অল্পের জন্য নিজের শতরান মিস করেন। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার এই ২ ব্যাটারই সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক ম্য়াচে বড় রানের একটা ইনিংস খেলতে চাইবেন। এরপর বিনা টেনশনে তাঁরা আগামী ৬ মাস বিশ্রাম গ্রহণ করবেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us