/indian-express-bangla/media/media_files/2025/12/30/rohit-sharma-and-virst-kohli-2025-12-30-14-30-05.jpg)
রোহিত শর্মা এবং বিরাট কোহলি
Rohit Sharma and Virat Kohli: বর্ডার-গাভাসকার ট্রফিতে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভয়ানক খারাপ পারফরম্য়ান্স করেছিলেন। এরপর দুজনকেই নাকি রনজি ট্রফির ম্য়াচ খেলতে বলা হয়েছিল। মনে করা হয়েছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁরা অবশ্যই খেলবেন। কিন্তু, এই সিরিজ শুরু হওয়ার আগেই টিম ইন্ডিয়ার এই ২ মহারথী লাল বলের ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতিমধ্যে যথেষ্ট জলঘোলা হয়েছে। অনেকেই মনে করেন, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাঁদের উপর অবসর গ্রহণের জন্য চাপ তৈরি করেছিল। সেকারণে তাঁরা এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন। আর এবার এই ব্যাপারে চাঞ্চল্যকর মন্তব্য করলেন গৌতম গম্ভীরের সতীর্থ তথা কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার রবীন উথাপ্পা।
Rohit Sharma Golden Duck: রোহিত সমর্থকদের জন্য 'বড় ধাক্কা', গোল্ডেন ডাক হয়ে ফিরলেন হিটম্য়ান!
'রোহিত-বিরাটের অবসর একেবারেই স্বাভাবিক ছিল না'
নিজের ইউটিউব চ্যানেলে রবিন উথাপ্পা সম্প্রতি একটি ভয়ঙ্কর মন্তব্য় করেছেন। টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মা এবং বিরাট কোহলির আচমকা অবসর নিয়ে মুখ খুলেছেন তিনি। উথাপ্পা মনে করেন না যে রোহিত এবং বিরাট নিজেদের ইচ্ছায় অন্তত টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। রবিন বললেন, 'টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণের জন্য ওঁদের উপর চাপ তৈরি করা হয়েছিল কি না, সেটা আমি জানি না। তবে এই সিদ্ধান্ত যে ওঁরা স্বেচ্ছায় গ্রহণ করেননি, তা স্পষ্টই বোঝা যায়। সময় এলে ওঁরা নিজেরাই এই ব্যাপারে মুখ খুলবেন। এই অবসরের সিদ্ধান্ত যে একেবারে স্বাভাবিক ছিল, তেমনটা আমার মনে হয় না।'
রোহিত শর্মার ফর্ম নিয়ে কী বললেন?
রবিন উথাপ্পা স্পষ্ট জানিয়েছেন, ওই সময় রোহিত শর্মার ফর্ম একেবারে ভাল ছিল না। কিন্তু, তাঁর ভরসা ছিল যে হিটম্য়ান দুর্দান্ত কামব্যাক করতে পারবেন। উথাপ্পা বললেন, 'অস্ট্রেলিয়ায় যখন রোহিত শর্মা রান করতে পারছিলেন না, সেইসময় আমার মনে হয়েছিল, ওঁর অন্তত একটা মাস ব্রেক নেওয়া উচিত। সেক্ষেত্রে নিজের ফিটনেসের উপর আরও বেশি জোর দেওয়া যাবে। আমার মনে দৃঢ় বিশ্বাস ছিল, কামব্যাকের পর রোহিত শর্মা আরও বেশি রান করতে পারবেন।'
Virat Kohli News: বিরাট কোহলি সমর্থকদের জন্য 'সুখবর', না জানলে হাত কামড়াবেন
রোহিত-বিরাটের বর্তমান ফর্ম নিয়ে খুশি রবিন
রবিন উথাপ্পা এই ব্যাপারে অন্তত খুশি যে ক্রিকেট খেলায় এত সাফল্য অর্জন করার পরও রোহিত শর্মা এবং বিরাট কোহলির মধ্যে রানের খিদে বিন্দুমাত্র কমেনি। তিনি বললেন, 'রোহিত শর্মা এবং বিরাট কোহলির চোখেই খিদেটা দেখতে পাওয়া যায়। এটা একটা অসাধারণ ব্যাপার। ওঁরা আপাতত দুর্দান্ত পারফরম্য়ান্স করছেন। সেটা দেখতেও ভাল লাগে। আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক সাফল্য অর্জন করেছেন।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us