/indian-express-bangla/media/media_files/2025/11/26/rohit-sharma-31-2025-11-26-10-29-33.jpg)
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা
India vs New Zealand: মাস দেড়েক আগের ঘটনা। আরও নিখুঁতভাবে বলতে গেলে, ৬ ডিসেম্বর ২০২৫। বিশাখাপত্তনমে রোহিত শর্মা (Rohit Sharma) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৫ রানের একটি ধামাকাদার ইনিংস খেললেন। ওই একই সিরিজে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রাক্তন অধিনায়ক যথাক্রমে ৫৭ এবং ১৬ রানের আরও দুটো ইনিংস উপহার দেন। তিন ম্যাচে তার ব্যাট থেকে বেরিয়ে আসে মোট ১৪৮ রান। গড় ৪৯.৩৩। এই সিরিজের পর প্রশংসার বন্যায় বয়ে গিয়েছিলেন রোহিত শর্মা।
আরও পড়ুন:
নিউজিল্যান্ডের বিরুদ্ধে জঘন্য পারফরম্যান্স
এরপর বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে দুটো ম্যাচ খেলেছিলেন রোহিত। সিকিমের বিরুদ্ধে ১৫৫ রান করলেও, উত্তরাখণ্ডের বিরুদ্ধে তিনি শূন্য রানে প্যাভেলিয়নে ফিরে যান। আশা করা হয়েছিল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হয়ত আবারও সেই পুরনো মেজাজে দেখতে পাওয়া যাবে। কিন্তু, তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে রোহিত মাত্র ৬১ রান করলেন।
আরও পড়ুন:
Rohit Sharma Record: রোহিতের রেকর্ডের দিনে লজ্জার হার, চূড়ান্ত ব্যর্থ ভারতীয় বোলাররা
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রোহিত শর্মা যথাক্রমে ২৬, ২৪ এবং ১১ রান করেছেন। একটা হাফ সেঞ্চুরিও তার ব্যাট থেকে দেখতে পাওয়া যায়নি। টিম ইন্ডিয়ার সহকারী কোচ রায়ান টেন দুশখাতে তো বলেই দিয়েছিলেন, প্রথম দুটো ম্যাচে রোহিতকে ছন্দে দেখতে পাওয়া যায়নি। এই মন্তব্য অনেকেরই গায়ে লেগেছিল। কিন্তু, তৃতীয় ম্যাচে তিনি চওড়া ব্যাটে এই সমালোচনার যোগ্য জবাব দিতে পারলেন না।
আরও পড়ুন:
Rohit Sharma Record: ডবল ধামাকা টিম ইন্ডিয়ার, ভারতের জয়ের দিনে 'আগুন' রেকর্ড রোহিতের
সত্যি কথা বলতে কী, কথাটা একেবারেই ভুল বলেননি রায়ান। এই সিরিজে রোহিতকে একেবারেই ছন্দে দেখতে পাওয়া যায়নি। গত বছর ২৬ ডিসেম্বর রোহিত শেষ প্রতিযোগিতামূলক ওয়ানডে ম্যাচটি খেলেছিলেন। অনেকেই মনে করছেন, সময়ের এই শূন্যস্থানের কারণেই রোহিত নিজের ছন্দ ফিরে পাচ্ছেন না। যদিও এই তত্ত্বকে খুব একটা আমল দেওয়াও নির্বোধের কাজ হবে। কারণ রোহিত এখন কেরিয়ারের গোধূলি লগ্নে দাঁড়িয়ে রয়েছেন। এত বছর ধরে ব্যাট হাতে তিনি ২২ গজের যে রেকর্ড কায়েম করেছেন, এক কথায় অতুলনীয়। ফলে একবার রান ব্যাটে আসতে শুরু করলেই আশা করা যায় সেই পুরনো শর্মা'জিকে আবারও দেখতে পাওয়া যাবে।
আরও পড়ুন:
Rohit Sharma Angry: ভারতীয় সমর্থকদের 'অভদ্র' আচরণ, রেগে আগুন রোহিত শর্মা! দেখুন ভিডিও
কেন রান পাচ্ছেন না রোহিত?
কেন রোহিত রান পাচ্ছেন না, তার উপযুক্ত কোনও জবাব আপাতত কারোর কাছেই নেই। প্রত্যেকটা ম্যাচই তিনি বোলারদের আক্রমণ করতে গিয়েছেন। কিন্তু, ঠিকঠাক শট নির্বাচন করতে পারেননি। শেষ পর্যন্ত আউট হয়ে প্যাভেলিয়নে ফিরে এসেছেন। উল্লেখ্য, ২০১২ সালের পর এটাই রোহিতের কেরিয়ারে সবচেয়ে খারাপ ওয়ানডে সিরিজ। ২০১২ সালে ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কা সফরে গিয়েছিল। সেই সময় ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে হিটম্যান মাত্র ১৩ রান করেছিলেন। পরপর দুটো ম্যাচে তিনি শূন্য রানেও আউট হয়ে যান।
আপাতত রোহিত শর্মাকে ২০২৬ আইপিএল টুর্নামেন্ট খেলতে দেখা যাবে। এই টুর্নামেন্টে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন। ভারতীয় ক্রিকেট দলের হয়ে আগামী জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে পরবর্তী ওয়ানডে সিরিজ খেলতে নামবেন রোহিত। এই ৬ মাসের বিরতির পর কিভাবে তিনি কামব্যাক করেন, সেটাই আপাতত দেখার।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us