/indian-express-bangla/media/media_files/2026/01/12/ronaldo-nazario-2026-01-12-14-55-28.jpg)
ব্রাজ়িলের কিংবদন্তী ফুটবলার রোনাল্ডো নাজ়ারিও
Ronaldo Nazario: রোনাল্ডো নাজ়ারিও। ব্রাজ়িলের (Brazil Football Team) এই ফুটবল তারকাকে চেনেন না, এমন সমর্থক গোটা বিশ্বে খুঁজে পাওয়া বেশ দুষ্কর। ২০০২ বিশ্বকাপের (FIFA World Cup) নায়ক ছিলেন তিনি। তবে একবার তিনি নিজের চুলে এক আজব ছাঁট দিয়েছিলেন। মাথার সামনে ঠিক যেন আধখানা চাঁদ বেরিয়ে রয়েছে। গোটা বিশ্বকাপ তিনি এই নতুন লুকে মাঠে নেমেছিলেন। তবে এটা আদতে কোনও ফ্যাশন স্টেটমেন্ট ছিল না। এর পিছনে ছিল এক যন্ত্রণার কাহিনী। আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।
আরও পড়ুন:
বেশ কয়েকবছর আগে ফিফা ডট কমে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন রোনাল্ডো। তখন তিনি জানিয়েছিলেন, 'ওই সময় আমার পায়ে চোট ছিল। তখন সকলের মুখে শুধুমাত্র একটাই প্রশ্ন ঘুরছিল। আমি আদৌ সেমিফাইনাল ম্য়াচে খেলতে পারব কি না।' প্রসঙ্গত, এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্য়াচে রোনাল্ডো ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি। যদিও সেই ম্য়াচে ব্রাজ়িল জয়লাভ করেছিল।
আরও পড়ুন:
Brazil Football Coach: ব্রাজিল কোচ হতেই কোটি-কোটি টাকা! আনসেলোত্তির ১ মাসের মাইনে কত জানেন?
জেনে নিন আসল কারণ
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'একে তো আমি অসুস্থ ছিলাম। সঙ্গে একই প্রশ্ন বারংবার শুনতে শুনতে একেবারে ক্লান্ত হয়ে পড়েছিলাম। সেকারণে নিজের চুলটা আমি ওইভাবে কেটে ফেলেছিলাম। এরপর সতীর্থদের জিজ্ঞাসা করি যে আমাকে কেমন লাগছে। জবাবে তারা আমাকে জানায়, একেবারে জঘন্য। এভাবে চুল কাটা আমার একেবারেই উচিত হয়নি।'
আরও পড়ুন:
এরপর রোনাল্ডো তাঁদের জানান যে ঠিক কী কারণে তিনি এমন সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হয়েছেন। তাঁর চোটের উপর থেকে সমর্থকদের ফোকাস সরানোর জন্যই তিনি এই পন্থা অবলম্বন করেছেন। উল্লেখ্য, ২০০২ বিশ্বকাপে তুর্কির বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে রোনাল্ডো গোল করে ব্রাজ়িলকে ফাইনালে তুলেছিলেন।
আরও পড়ুন:
এমন চুলের ছাঁট নিয়ে একটা সময় প্রতিবাদের ঝড় উঠেছিল। এরপর কয়েকদিনের মধ্যেই রোনাল্ডো তা বদলে ফেলেন। এমনকী, তিনি সেইসকল মা'দের কাছেও ক্ষমা চেয়ে নেন যাঁরা নিজেদের সন্তানদের এমন চুল কাটার জন্য উৎসাহ দিয়েছিলেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us