Ruturaj Gaikwad Century: মহারাষ্ট্রের হয়ে দুরন্ত শতরান, টিম ইন্ডিয়ায় ফের সুযোগ পাবেন রুতুরাজ?

Ruturaj Gaikwad Century: ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ব্যাটিং করছেন রুতুরাজ গায়কোয়াড়। এই টুর্নামেন্টে তিনি মহারাষ্ট্রের হয়ে খেলতে নেমেছেন। ৩১ ডিসেম্বর আয়োজিত এই ম্য়াচে তাঁর ব্যাট থেকে কার্যত আগুন ঝরে পড়ল।

Ruturaj Gaikwad Century: ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ব্যাটিং করছেন রুতুরাজ গায়কোয়াড়। এই টুর্নামেন্টে তিনি মহারাষ্ট্রের হয়ে খেলতে নেমেছেন। ৩১ ডিসেম্বর আয়োজিত এই ম্য়াচে তাঁর ব্যাট থেকে কার্যত আগুন ঝরে পড়ল।

author-image
Koushik Biswas
New Update
Ruturaj Gaikwad

Ruturaj Gaikwad: ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) দুর্দান্ত ব্যাটিং করছেন রুতুরাজ গায়কোয়াড়। এই টুর্নামেন্টে তিনি মহারাষ্ট্রের হয়ে খেলতে নেমেছেন। ৩১ ডিসেম্বর আয়োজিত এই ম্য়াচে তাঁর ব্যাট থেকে কার্যত আগুন ঝরে পড়ল। উত্তরাখণ্ডের বিরুদ্ধে ধামাকাদার একটি শতরান হাঁকিয়ে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করলেন। আর সেইসঙ্গে ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণার আগে তিনি নির্বাচকদের আরও একবার ভাবতে বাধ্য করলেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আয়োজিত তিন ম্য়াচের ওয়ানডে সিরিজেও গায়কোয়াড় একটি শতরান করেছিলেন। আরও একবার তাঁর ব্যাটে রানের গর্জন শুনতে পাওয়া গেল।

Advertisment

Shreyas Iyer versus Ruturaj Gaikwad: শ্রেয়স টিম ইন্ডিয়ায় ফিরলে কি হবে রুতুরাজের ভবিষ্যৎ? সেঞ্চুরি হাঁকিয়েও নাম লেখাবেন বাদের খাতায়!

দুরন্ত শতরান হাঁকালেন রুতুরাজ গায়কোয়াড়

এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত মহারাষ্ট্রের ব্যাটিং শেষ হয়ে গিয়েছে। নির্ধারিত ৫০ ওভারে তারা ৭ উইকেট হারিয়ে ৩৩১ রান করেছে। আর ১১১ বলে ১২৪ রানে অপরাজিত রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। এই ইনিংসে তিনি মোট ১২ চার এবং ৩ ছক্কা হাঁকিয়েছেন। প্রসঙ্গত, এই ম্য়াচে মহারাষ্ট্রের হয়ে ৪ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন গায়কোয়াড়। শুরু থেকেই তিনি দুর্দান্ত ব্যাটিং করছিলেন। মাঠের চারদিকে তাঁকে শট হাঁকাতে দেখা যায়। দলের স্কোরবোর্ড তিনি এক মুহূর্তের জন্যও থামতে দেননি। যদিও এই ম্য়াচে মহারাষ্ট্রের শুরুটা একেবারেই ভাল হয়নি। মাত্র ৫০ রানের মধ্যে তারা ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। এরপর রুতুরাজ একটা দিক ধরে রাখেন। ধামাকাদার ব্যাটিংয়ের দৌলতে তিনি বিপক্ষ বোলারদের ছাল-চামড়া গুটিয়ে দেন। সেইসঙ্গে দলকেও একটা শক্তিশালী ভিতের উপর দাঁড় করিয়েছেন।

Ruturaj Gaikwad Century: টিম ইন্ডিয়ায় রুতু'রাজ', শতরানে যোগ্য জবাব সমালোচকদের

উত্তরাখণ্ডকে জিততে হলে ৩৩২ রান করতে হবে

উত্তরাখণ্ডের বিরুদ্ধে এই ম্য়াচে মহারাষ্ট্রের হয়ে ওপেন করতে নেমেছিলেন আরশিন কুলকার্নি। তিনি ১৭ বলে ১৩ রান করেন। অন্যদিকে এস এ বীর ২০ বলে ১২ রান করেন। এরপর তিন নম্বরে ব্যাট করতে নেমে অঙ্কিত বাবনেও ২০ বলে ১২ রান করেছেন। এই ম্য়াচে গায়কোয়াড় ছাড়া আরএ ত্রিপাঠী ৪৭ বলে ৩৩ রান করেন। অন্যদিকে, সত্যজিৎ বাছব ৫৬ এবং রামকৃষ্ণ ঘোষ ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এবার উত্তরাখণ্ড কেমন ব্যাটিং করে, সেটাই দেখার।

Ruturaj Gaikwad Vijay Hazare Trophy India vs New Zealand