/indian-express-bangla/media/media_files/2025/12/03/rutu-2025-12-03-16-07-18.jpg)
ওয়ানডে কেরিয়ারের প্রথম শতরান হাঁকালেন রুতুরাজ গায়কোয়াড়
Ruturaj Gaikwad: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) যে ব্যাটারকে বাদ দেওয়ার জন্য সমর্থকরা কার্যত উঠেপড়ে লেগেছিলেন, বুধবার (৩ ডিসেম্বর) তাঁর ব্যাট থেকেই দুর্দান্ত শতরান দেখতে পাওয়া গেল। রাঁচি ওয়ানডে ম্য়াচে (IND vs SA) খুব বেশি রান করতে পারেননি রুতুরাজ। সেকারণে দল নির্বাচন নিয়ে ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের দিকে অনেকেই আঙুল তুলেছিলেন। এমনকী, রুতুরাজের জায়গায় ঋষভ পন্থকে প্রথম একাদশে খেলানোর দাবিও উঠতে শুরু করেছিল। তবে যাবতীয় সমালোচনার যোগ্য জবাব দিলেন টিম ইন্ডিয়ার এই তরুণ ব্যাটার। গায়কোয়াড়ের ব্যাট থেকে ৭৭ বলে বেরিয়ে এল একটি ঝকঝকে শতরান। প্রোটিয়া ব্যাটারদের যেভাবে শাসন করলেন, তা অবশ্যই প্রশংসনীয়। শেষপর্যন্ত ১০৫ রানে তিনি প্যাভিলিয়নে ফিরে যান।
Ind vs SA Live Updates, 2nd ODI: সেঞ্চুরির পর সেঞ্চুরি, এবার কি হ্যাটট্রিক করবেন কিং কোহলি?
গায়কোয়াড়ের প্রথম শতরান
রুতুরাজ গায়কোয়াড় এই ম্য়াচে দুর্দান্ত শতরান করে প্রোটিয়া শিবিরে কার্যত হাহাকার ফেলে দেন। এটা তাঁর ওয়ানডে ক্রিকেট কেরিয়ারের প্রথম শতরান। গায়কোয়াড় ইতিপূর্বে টি-২০ ক্রিকেটে দুর্দান্ত শতরান করেছিলেন। এই ম্য়াচে তিনি মাত্র ৭৭ বলে তিন অঙ্কের রান স্পর্শ করলেন।
IND vs SA 2nd ODI, Live Streaming Details: ক'টা থেকে শুরু হবে দ্বিতীয় ওয়ানডে? না জানলে মিস করবেন
শতরানের পর রুতুরাজ অবশ্য খুব বেশিক্ষণ আর ব্যাট করতে পারেননি। ৮৩ বলে ১০৫ রান করে তিনি আউট হয়ে যান। এই ইনিংসে তিনি ১২ চার ছাড়াও ২ ছক্কা হাঁকিয়েছেন।
অবশেষে মার্কো জেনসেন তাঁর উইকেট শিকার করেন। ইতিপূর্বে, রাঁচিতে আয়োজিত প্রথম ওয়ানডে ম্য়াচে তিনি হতাশাজনক পারফরম্য়ান্স করেছিলেন। মাত্র ৮ রান করে তিনি আউট হয়ে যান। এর আগে ভারতের হয়ে তিনি সাতটি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। কিন্তু, কোনও শতরান তিনি হাঁকাতে পারেননি। অবশেষে অষ্টম ওয়ানডে ম্য়াচে তাঁর স্বপ্নপূরণ হল। যদিও টি-২০ ক্রিকেটে টিম ইন্ডিয়ার হয়ে শতরান করেছিলেন।
IND vs SA 2nd ODI, Pitch Report: রানের ফুলঝুরি না উইকেটের বন্যা, কোন রহস্য লুকিয়ে রায়পুরের উইকেটে?
টিম ইন্ডিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরিয়নের তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করলেন রুতুরাজ। ২০১১ সালে ভারতের হয়ে ৬৮ বলে শতরান করেছিলেন ইউসুফ পাঠান।
শক্ত ভিতে দাঁড়িয়ে ভারত
এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত ভারতীয় ক্রিকেট দল ৩৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৬৬ রান করেছে। বিরাট কোহলি ৮৮ বলে ৭ চার এবং ২ ছক্কার দৌলতে ৯৮ রান করেছেন। অন্যদিকে, রোহিত শর্মা ৮ বলে ১৪ রান করেন। যশস্বী জয়সওয়ালও ৩৮ বলে ২২ রান করেন। আপাতত মাঠে নেমেছেন কেএল রাহুল। ৫ বলে ৭ রান করে খেলছেন তিনি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us