অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চোটের কবলে পড়েছিলেন শ্রেয়স আইয়ার। আপাতত তিনি নিজের ফিটনেসের ওপর জোর দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তাঁর জায়গায় টিম ম্যানেজমেন্ট সুযোগ দিয়েছে রুতুরাজ গায়কোয়াড়কে। সেই ফায়দাও রুতুরাজ তুলেছেন ভরপুরভাবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ধামাকাদার শতরান হাঁকিয়েছেন এই ব্যাটার। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে ৪ নম্বরে কে ব্যাট করতে নামবেন?
আরও পড়ুন- বাজেটে ফিট, পারফরমেন্সে সুপারহিট! মধ্যবিত্তের স্বপ্নপূরণ, লঞ্চ হল Realme P4x 5G, থাকছে ৭,০০০mAh ব্যাটারি
নিজের যোগ্যতা প্রমাণ করেছেন রুতুরাজ
ওপেনিং ব্যাটার রুতুরাজ গায়কোয়াড়কে টিম ম্যানেজমেন্ট এই সিরিজে চার নম্বরে খেলার সুযোগ দিয়েছিল। রায়পুর ওয়ানডে ম্যাচে শতরান করার পর আরও একটা সুযোগ পাবেন তিনি। এই ওয়ানডে সিরিজের পর ভারতীয় ক্রিকেট দল আবার ২০২৬ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫০ ওভারের ক্রিকেট খেলতে নামবে। ওই সিরিজে শ্রেয়স আইয়ার ফিট হয়ে উঠতে পারেন। সেক্ষেত্রে হয়ত চার নম্বরে তাঁকেই সুযোগ দেওয়া হতে পারে। ওয়ানডে ক্রিকেটে ভারতীয় দলের সহ অধিনায়ক হলেন শ্রেয়াস আইয়ার। সেক্ষেত্রে তিনি যে দলের প্রথম একাদশের সুযোগ পাবেন সেটাই স্বাভাবিক। প্রশ্ন হল, তাহলে কি শতরান করেও বাদের খাতায় নাম লেখাবেন রুতুরাজ গায়কোয়াড়? ফের শুরু হবে তাঁর অপেক্ষার প্রহর গোনা?
আরও পড়ুন- ২০২৭ বিশ্বকাপের মধ্যে 'একশোয় ১০০' করতে পারবেন বিরাট! কতগুলো ওয়ানডে খেলবে ভারত?
বড় মন্তব্য করলেন রবিচন্দ্রন অশ্বিন
ভারতীয় ক্রিকেট দলের চার নম্বরে রুতুরাজ গায়কোয়াড় বনাম শ্রেয়স আইয়ার বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন রবিচন্দ্রন অশ্বিন। টিম ইন্ডিয়ার এই প্রাক্তন অফ স্পিনার নিজের ইউটিউব চ্যানেলে বললেন, 'আমার মতে, শ্রেয়স যদি আসে, তাহলেও রুতুরাজকে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে সুযোগ দেওয়া যেতে পারে। কীভাবে সেটা হয়ত আমি এখনই বলতে পারব না। তবে এর জন্য বিকল্প কোনও রাস্তা বের করতেই হবে। গায়কোয়াড়কে কি আপনি চার নম্বরের ওপরে পাঠাতে পারবেন? এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট ধারণা নেই। তবে ঋতুরাজ একজন দুর্দান্ত ক্রিকেটার। ও একজন লম্বা রেসের ঘোড়া।'
আরও পড়ুন- প্রথম ২ ম্য়াচেই ব্যর্থ, রানের খাতায় লবডঙ্কা! বাদ পড়ছেন এই ভারতীয় ক্রিকেটার?
Shreyas Iyer versus Ruturaj Gaikwad: শ্রেয়স টিম ইন্ডিয়ায় ফিরলে কি হবে রুতুরাজের ভবিষ্যৎ? সেঞ্চুরি হাঁকিয়েও নাম লেখাবেন বাদের খাতায়!
ওপেনিং ব্যাটার রুতুরাজ গায়কোয়াড়কে টিম ম্যানেজমেন্ট এই সিরিজে চার নম্বরে খেলার সুযোগ দিয়েছিল। রায়পুর ওয়ানডে ম্যাচে শতরান করার পর আরও একটা সুযোগ পাবেন তিনি।

শ্রেয়স টিম ইন্ডিয়ায় ফিরলে কি হবে রুতুরাজের ভবিষ্যৎ?