/indian-express-bangla/media/media_files/2025/12/30/sachin-tendulkar-at-tadoba-forest-2025-12-30-20-08-25.jpg)
বাঘের সামনে শচীন তেন্ডুলকর
Sachin Tendulkar: শচীন তেন্ডুলকর। ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে এই নামের গুরুত্ব যে কতখানি, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। সম্প্রতি তিনি নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে দেখা গিয়েছে, একটি ঘন জঙ্গলের মধ্যে রয়েছেন ভারতীয় ক্রিকেটের ব্যাটিং ঈশ্বর। আর তাঁর সামনে পথ আগলে দাঁড়িয়ে রয়েছে একটি বিশালাকায় শার্দূল। কী হয়েছিল তারপর? আসুন, বিস্তারিত আলোচনা করা যাক।
জঙ্গল সাফারিতে গিয়েছিলেন শচীন
সম্প্রতি মহারাষ্ট্রের তাডোবায় জঙ্গল সাফারিতে গিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক শতরানের মালিক। তাডোবা দেশের অন্যতম বৃহৎ অভয়ারণ্য। শচীন নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই দেখা গিয়েছে, তাঁর সামনে পথ আগলে একটি বাঘ দাঁড়িয়ে রয়েছে। ভিডিওর শুরুতেই শচীন খানিক মজা করে বলেন, 'তাডোবায় যাওয়ার জন্য শুধুমাত্র এটুকু ট্রাফিক অতিক্রম করতে হয়।' তাঁর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।
দেখে নিন ভিডিও:
ভিডিওর ক্যাপশনে শচীন লেখেন, 'আমি প্রায়শই তাডোবায় ফিরে ফিরে আসি। এরমধ্যে একটা স্পেশাল ব্যাপার রয়েছে। আর সেটাই আমাকে বারংবার টেনে আনে। আমি ততদিন এখানে আসব, যতদিন না পর্যন্ত বুঝতে পারি যে এই জায়গাটা আমাকে ঠিক কী বলতে চাইছে।'
Sachin Tendulkar BCCI President: আরও দানা বাঁধছে রহস্য! আদৌ বিসিসিআই সভাপতি হবেন শচীন?
যাইহোক, শচীনের জীপ গাড়ি যত জঙ্গলের মধ্যে প্রবেশ করতে শুরু করে, ততই ভারতের এই প্রাক্তন ক্রিকেটার বাঘেদের দেখে রোমাঞ্চিত হয়ে ওঠেন। এই সফরে শচীনকে একেবারে শান্ত মেজাজে দেখতে পাওয়া গিয়েছে। ব্যাঘ্রবাহিনীকে দেখে তিনি বিন্দুমাত্র বিচলিত হননি। বরং এই অভয়ারন্যকে তিনি উপভোগ করার চেষ্টা করেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us