/indian-express-bangla/media/media_files/2026/01/08/sadatullah-khan-2026-01-08-21-05-00.jpg)
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সাদাতউল্লাহ খান
Indian Footballer Death: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি স্ট্রাইকার সাদাতউল্লাহ খান (Sadatullah Khan)। গত মঙ্গলবার (৬ জানুয়ারি) পরলোক গমন করেন তিনি। বয়স হয়েছিল ৭৫ বছর। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। অবশেষে বেঙ্গালুরুতে মারা যান তিনি। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে শোকবার্তা জ্ঞাপন করা হয়েছে।
আরও পড়ুন:
Mohun Bagan Footballer Death: মাত্র ৩৫-য়েই সব শেষ! প্রয়াত মোহনবাগানের আই লিগজয়ী ফুটবলার
ভারতের (Indian Football Team) অন্যতম সেরা স্ট্রাইকার যে এই সাদাতউল্লাহ খান ছিলেন, তা অনস্বীকার্য। বিশেষ করে তাঁর ড্রিবলিংয়ের ক্ষমতা বিপক্ষের ডিফেন্সকে চুরমার করত। অধিকাংশ ক্ষেত্রেই তিনি হাফ-টার্ন সুযোগকে কাজে লাগিয়ে গোল করতেন এবং সকলকে তাক লাগিয়ে দিতেন।
আরও পড়ুন:
Footballer Death News: মাত্র ২১-য়েই সব শেষ! সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন তারকা ফুটবলার
ভারতীয় ফুটবলে অভিষেক
১৯৬৮ সালে মেরেডেকা কাপে ভারতীয় ফুটবল দলের জার্সিতে খেলতে নেমেছিলেন সাদাতউল্লাহ খান। ১১ অগাস্ট মালয়েশিয়ার বিরুদ্ধে জাতীয় ফুটবল দলের জার্সিতে তার ডেবিউ হয়। দেশের হয়ে তিনি মোট পাঁচটি ম্যাচ খেলেছেন। করেছেন তিনটি গোল। এর মধ্যে দুটো ছিল দক্ষিণ ভিয়েতনামের বিরুদ্ধে। আর একটি বর্মার বিরুদ্ধে।
আরও পড়ুন:
Indian Footballer Death News: আচমকা হার্ট অ্যাটাকেই সব শেষ, চিরনিদ্রার দেশে ভারতীয় ফুটবলার
এবার ঘরোয়া ফুটবলের কথায় আসা যাক। ঘরোয়া ফুটবলে মহীশূরের হয়ে ১৯৬৫ এবং ১৯৬৬ সালে সন্তোষ ট্রফি খেলেন। তবে ক্লাব ফুটবলে তার প্রতিভা ছিল যথেষ্ট নজরকাড়া।
১৯৬৭ সালে মহমেডান স্পোর্টিংয়ের (Mohammedan Sporting Club) হয়ে জয় করেছিলেন কলকাতা ফুটবল লিগের খেতাব। এর পাশাপাশি ১৯৭০ সালে সাদা-কালো ব্রিগেডের হয়ে স্ট্যাফোর্ড কাপ এবং বরদলুই ট্রফি জয় করেন। ওই একই বছর ইস্টবেঙ্গলের (East Bengal FC) হয়ে তিনি জিতেছিলেন রোভার্স কাপের খেতাবও।
আরও পড়ুন:
Footballer Death: খাবারের লাইনে দাঁড়ানোই কাল, গুলিতে ঝাঁঝরা তারকা ফুটবলার
৭১ সালে তিনি বেঙ্গালুরুর ফুটবল ক্লাব আইটিআই-তে যোগ দিয়েছিলেন। সব মিলিয়ে সাদাতউল্লাহর প্রয়াণ ভারতীয় ফুটবলে যে একটা গভীর ক্ষত তৈরি করল, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us