/indian-express-bangla/media/media_files/2025/12/04/sai-kishore-2025-12-04-20-08-01.jpg)
ব্যাট হাতে তাণ্ডব চালালেন সাই কিশোর
Sai Kishore: গুজরাট টাইটান্স (Gujarat Titans) দলের তারকা অলরাউন্ডার সাই কিশোর ব্যাট হাতে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তাণ্ডব চালালেন। ২০২৫-২৬ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) তিনি তামিলনাড়ুর হয়ে খেলতে নেমেছিলেন। অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত এলিট গ্রুপ ডি'র ম্য়াচে ত্রিপুরার বিরুদ্ধে তিনি সকলের নজর কেড়েছেন। হাঁকিয়েছে ৮ গগনচুম্বী ছক্কা। একটা সময় তামিলনাড়ু মাত্র ২৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল। সেখান থেকে ২০ ওভার শেষে তারা ৫ উইকেট হারিয়ে ২০৪ রান করে।
Sarfaraz Khan News Update: ব্যাট হাতে ফের গর্জন সরফরাজ়ের, IPL নিলামে 'প্যায়সা হি প্যায়সা'?
ইতিমধ্যে ২৯ বছর বয়সি এই তরুণ ব্যাটার ডেথ ওভারে পরপর তিনটে বলে ছক্কা হ্যাটট্রিক গড়লেন। আর এটাই তামিলনাড়ুর স্কোর রকেট গতিতে উপরের দিকে নিয়ে যায়। ২০২৬ আইপিএল টুর্নামেন্টের জন্য কেন গুজরাট টাইটান্স তাঁকে রিটেন করেছে, সেটাও বুঝিয়ে দিলেন তিনি।
Vaibhav Suryavanshi Century: ইতিহাস গড়লেন বৈভব, ইডেনে হাঁকালেন ধামাকাদার শতরান!
অলরাউন্ডার হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করলেন সাই সুদর্শন
স্পেশালিস্ট লেফট আর্ম স্পিনার সাই কিশোর এই ম্য়াচে তামিলনাড়ুর হয়ে মাত্র ৩৯ বলে অপরাজিত ৮৭ রান করলেন। একটা সময় তামিলনাড়ু যেখানে মাত্র ২৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল, সেখানেই তারা ২০ ওভার শেষে তারা ৫ উইকেট হারিয়ে ২০৪ রান করে। এই ম্য়াচে ২৯ বছর বয়সি এই ব্যাটার ৬ নম্বরে ব্যাট করতে নামেন। যখন এসেছিলেন, তখন পাওয়ারপ্লে প্রায় অস্তমিত। সেখান থেকে দলের হাল ধরেন তিনি।
SAI KISHORE HAMMERED 87* (39) IN SMAT. 🤯 pic.twitter.com/ohfVC1oMA3
— Unkar (@I_am_Unkar_006) December 4, 2025
ইতিপূর্বে, টি-২০ ক্রিকেটে সাই কিশোরের সর্বাধিক স্কোর ছিল অপরাজিত ২১ রান। কিন্তু, ত্রিপুরার বিরুদ্ধে তিনি ব্যাট হাতে কার্যত ধ্বংসলীলা চালালেন। বর্তমানে এটাই তাঁর কেরিয়ারের সর্বাধিক স্কোর। কয়েক সপ্তাহ আগেই গুজরাট টাইটান্স তাঁকে ২০২৬ আইপিএল টুর্নামেন্টের জন্য রিটেন করেছে। অবশেষে ফ্র্যাঞ্চাইজ়ির মর্যাদা রাখতে পারলেন তিনি।
Mohammed Shami: আর কবে চোখ খুলবে নির্বাচকদের? বল হাতে আগুন জ্বালানোই 'সার' মহম্মদ শামির
তামিলনাড়ু ইনিংসের সমাপ্তিটাও বেশ বিধ্বংসী মেজাজেই করলেন এই ভারতীয় ক্রিকেটার। ত্রিপুরার ফাস্ট বোলির ইন্দ্রজিৎ দেবনাথকে তিনি পরপর তিনটে ছক্কা হাঁকালেন।
তামিলনাড়ু ক্রিকেট দলের অধিনায়ক নারায়ণ জগদীশনের সঙ্গে পঞ্চম উইকেটে ১১৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন সাই কিশোর। জগদীশন ৪৯ বলে ৮৩ রান করেন। তিনি আউট হওয়ার পর স্লগ ওভারে আর রাজকুমারের সঙ্গে জুটি বাঁধেন কিশোর।
২০২৫ আইপিএল টুর্নামেন্টে সাই কিশোর গুজরাট টাইটান্সের হয়ে ১৫ ম্যাচে মোট ১৯ উইকেট শিকার করেছিলেন। বোলিং গড় ছিল ২০.৬৮। সেকারণে অধিনায়ক শুভমান গিলের পছন্দ তালিকায় ছিলেন আগে থেকেই। শেষপর্যন্ত গুজরাট তাঁকে রিটেন করে। এই রিটেশনের তালিকায় সাই কিশোর ছাড়াও রয়েছেন অধিনায়ক শুভমান গিল, টেস্ট তারকা সাই সুদর্শন, কিংবদন্তী ইংরেজ ব্যাটার জস বাটলার এবং ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ সিরাজ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us