Saina Nehwal Retirement: কেন আচমকা অবসর গ্রহণ করলেন সাইনা? সামনে এল আসল কারণ

Saina Nehwal Retirement: ভারতের তারকা মহিলা শাটলার সাইনা নেহওয়াল ব্যাডমিন্টন থেকে অবসর গ্রহণ করেছেন। গত ২ বছরে তিনি একাধিকবার চোটে আক্রান্ত হয়েছিলেন। বিশেষ করে ভুগছিলেন হাঁটুর সমস্যায়।

Saina Nehwal Retirement: ভারতের তারকা মহিলা শাটলার সাইনা নেহওয়াল ব্যাডমিন্টন থেকে অবসর গ্রহণ করেছেন। গত ২ বছরে তিনি একাধিকবার চোটে আক্রান্ত হয়েছিলেন। বিশেষ করে ভুগছিলেন হাঁটুর সমস্যায়।

author-image
Koushik Biswas
New Update
Saina Nehwal

ভারতের প্রাক্তন মহিলা শাটলার সাইনা নেহওয়াল

Saina Nehwal: ভারতের তারকা মহিলা শাটলার সাইনা নেহওয়াল ব্যাডমিন্টন (Badminton) থেকে অবসর গ্রহণ করেছেন। গত ২ বছরে তিনি একাধিকবার চোটে আক্রান্ত হয়েছিলেন। বিশেষ করে ভুগছিলেন হাঁটুর সমস্যায়। এবার সাইনা জানালেন, আন্তর্জাতিক স্তরের চাপ আর তিনি গ্রহণ করতে পারছেন না। উল্লেখ্য, ২০১২ সালে ব্রোঞ্জ় পদক জয় করেছিলেন সাইনা। তবে ২০২৩ সালে সিঙ্গাপুর ওপেনে তাঁকে শেষবার প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে দেখতে পাওয়া গিয়েছিল। যদিও সেইসময় তিনি আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেননি।

Advertisment

আরও পড়ুন:

Saina-Kashyap Divorce: 'লাগে না জিয়া তুই ছাড়া!', বিচ্ছেদের ১৯ দিনেই মনখারাপ সাইনার, ছুটলেন স্বামী কাশ্যপের কাছে

'নিজের ইচ্ছেতেই শুরু করেছিলাম, শেষটাও নিজের ইচ্ছেতেই করলাম...'

একটি পডকাস্ট অনুষ্ঠানে এসে সাইনা নেহওয়াল জানিয়েছিলেন, প্রায় বছর দুয়েক আগেই তিনি খেলা বন্ধ করে দিয়েছিলেন। তিনি মনে করেন, ব্যাডমিন্টন খেলা নিজের ইচ্ছেতেই শুরু করেছিলেন। আর অবসর গ্রহণের সিদ্ধান্তটাও তাঁর একান্তই ব্যক্তিগত। সেকারণে আলাদা করে তিনি আর কিছু ঘোষণা করেননি। সাইনা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যখন কোনও খেলোয়াড় আর লড়াই করার মতো জায়গায় না থাকেন, সেটা অকপটে স্বীকার করে নেওয়া উচিত। তিনি বললেন, 'যদি আপনি আর খেলার মতো অবস্থায় না থাকেন, তাহলে ওখানেই দাঁড়ি টানা উচিত।'

আরও পড়ুন:

Saina Nehwal Net Worth: ব্যাডমিন্টন না খেলেও কোটি কোটি টাকা আয়! সাইনার মোট সম্পত্তি কত জানেন?

হাঁটুর চোটই অবসরের আসল কারণ?

একটা সময় সাইনা বিশ্বের এক নম্বর ব্যাডিমিন্টন তারকা হিসেবে নাম লিখিয়েছিলেন। সম্প্রতি জানিয়েছেন, হাঁটুর চোটই তাঁকে একেবারে কাহিল করে দিয়েছে। এই ব্যাপারে তাঁর বাবা-মা এবং কোচ আগে থেকেই জানতেন। সাইনার কথায়, 'আর হয়ত আমি পারতামও না। আমার কাছে খেলাটা বেশ কঠিন হয়ে উঠেছে।' সঙ্গে তিনি আরও যোগ করেছেন, ইচ্ছে করেই আনুষ্ঠানিকভাবে অবসরের কথা ঘোষণা করেননি। আস্তে আস্তে সকলেই বুঝে যাবে, সাইনা আর ব্য়াডমিন্টন কোর্টে ফিরবে না। 

আরও পড়ুন:

Saina-Kashyap Divorce: আচমকা কেন সাইনা-কাশ্যপের ডিভোর্স, এটাই আসল কারণ তারকা দম্পতির বিচ্ছেদের!

হাঁটুর জন্য় অনুশীলনও করতে পারছেন না

সাইনা জানিয়েছেন, শীর্ষস্থান ধরে রাখার জন্য প্রতিদিন ৮-৯ ঘণ্টা কঠোর অনুশীলন করতে হয়। কিন্তু, হাঁটুর এই চোটের কারণে তিনি প্রতিদিন ১-২ ঘণ্টা অনুশীলনও করতে পারছেন না। বেশি অনুশীলন করলে হাঁটুতে যন্ত্রণা হচ্ছে। এরপর নিজেকে আর মোটিভেট করতে পারছেন না তিনি। এমন একটা সময়ই সাইনার মনে হয়েছে, 'অনেক তো হল। আর নয়।' ২০১৬ রিও অলিম্পিক চলাকালীন হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন সাইনা। তা সত্ত্বেও তিনি ২০১৭ সালে আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের দুর্দান্ত প্রত্যাবর্তন করেন এবং ব্রোঞ্জ পদক জিতে নেন। ২০১৮ সালে কমনওয়েলথ গেমসেও জেতেন সোনার পদক। কিন্তু, হাঁটুর চোট বারংবারও তাঁর কেরিয়ারে উন্নতির পথে বাধা সৃষ্টি করছিল। ২০২৪ সালে সাইনা স্পষ্ট জানিয়ে দেন, তাঁর হাঁটুতে আর্থারাইটিস রয়েছে। কার্টিলেজ একেবারে নষ্ট হয়ে গিয়েছে। সেকারণে তিনি আরও কখনই হাই-লেভেলের অনুশীলন করতে পারবেন না।

Badminton Saina Nehwal