Sakibul Gani Hundred: ব্যাটিং তো নয়, যেন সুপার সাইক্লোন! ইতিহাস লিখলেন ভারতের এই 'অনামী' ক্রিকেটার

Sakibul Gani Fastest Century: এই ম্যাচে বিহার ক্রিকেট দলের অধিনায়ক সাকিবুল গনি মাত্র ৩২ বলে শতরান হাঁকালেন। আর সেইসঙ্গে লিস্ট এ ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম শতরানের মাইলফলকও স্পর্শ করলেন তিনি।

Sakibul Gani Fastest Century: এই ম্যাচে বিহার ক্রিকেট দলের অধিনায়ক সাকিবুল গনি মাত্র ৩২ বলে শতরান হাঁকালেন। আর সেইসঙ্গে লিস্ট এ ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম শতরানের মাইলফলকও স্পর্শ করলেন তিনি।

author-image
Koushik Biswas
New Update
Sakibul Gani

বিহার ক্রিকেট দলের অধিনায়ক সাকিবুল গনি

Sakibul Gani: ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy)। এই টুর্নামেন্টের প্রথম দিন অরুণাচল প্রদেশের বিরুদ্ধে খেলতে নেমেছে বিহার। এই ম্যাচে বিহার ক্রিকেট দলের অধিনায়ক সাকিবুল গনি মাত্র ৩২ বলে শতরান হাঁকালেন। আর সেইসঙ্গে লিস্ট এ ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম শতরানের মাইলফলকও স্পর্শ করলেন তিনি।

Advertisment

Vaibhav Sooryavanshi Century: অল্পের জন্য জন্য মিস ডবল সেঞ্চুরি! ফের ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সাকিবুল গনি গত ৩-৪ মরশুম ধরে ধারাবাহিকভাবে বিহার ক্রিকেট দলের হয়ে খেলছেন। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিহার ক্রিকেট দলের সহ অধিনায়ক হিসেবেও তিনি নির্বাচিত হয়েছিলেন। সাকিবুল গত ৩-৪ মরশুম ধরে রনজি ট্রফি, সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফিতে বিহারের হয়ে লাগাতার ভাল পারফরম্য়ান্স করে যাচ্ছেন। ২০১৯ সালের ৭ অক্টোবর বিহারের হয়ে বিজয় হাজারে ট্রফিতে লিস্ট এ ক্রিকেটে ডেবিউ হয়েছিল সাকিবুলের।

Ishan Kishan Scored Century: টি-২০ বিশ্বকাপে সুযোগ পেতেই তুফানি ব্যাটিং, ধামাকাদার শতরান হাঁকালেন ভারতের এই তারকা ক্রিকেটার

মোতিহারি থেকে উঠে এসেছেন সাকিবুল গনি

১৯৯৯ সালের ২ সেপ্টেম্বর মোতিহারিতে জন্মগ্রহণ করেন সাকিবুল গনি। ২৬ বছর বয়সি সাকিবুল বিহারের হয়ে লাগাতার ভাল পারফরম্য়ান্স করে যাচ্ছেন। সেই ঝলক আজ অরুণাচল প্রদেশের বিরুদ্ধেও দেখতে পাওয়া গেল। এই ম্য়াচে তিনি ৪০ বলে ১২৮ রানের একটি অপরাজিত ইনিংস খেলেন। সাকিবুলের ব্যাট থেকে ১০ চার এবং ১২ ছক্কা দেখতে পাওয়া গিয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) 'বিহার কা লালা' ৩২০ স্ট্রাইক রেটে ব্যাট করলেন।

Vaibhav Suryavanshi: পাকিস্তানের কাছে হারের পর, ব্যাট হাতে ফের জ্বলে উঠবেন বৈভব! চলছে এই বড় টুর্নামেন্টের জোর প্রস্তুতি

এক নজরে সাকিবুলের ক্রিকেট কেরিয়ার

একটি স্থানীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে সাকিবুল গনির কেরিয়ার শুরু হয়। প্রথম থেকেই তিনি নিজের ব্যাটিং টেকনিকের উপর জোর দিয়েছিলেন। অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্য়ান্সের পর স্থানীয় নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। অবশেষে রাজ্য ক্রিকেট দলে তাঁর নাম নির্বাচন করা হয়। ডান হাতে মিডিয়াম ফাস্ট বোলিংয়ের পাশাপাশি তিনি ডান হাতে ব্যাট করে সবাইকে তাক লাগিয়ে দেন।

Vaibhav Suryavanshi: অল্প বয়স, বড় স্বপ্ন, নির্ভীক ব্যাটিং স্টাইল! ২০২৫-এ বিশ্বব্যাপী পরিচিত এক তারকা বৈভব সূর্যবংশী

এরপর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি টিম ইন্ডিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেন। তারপর থেকে জাতীয় স্তরেও সাকিবুলের বেশ নামডাক হতে শুরু করে। এরপর ধীরে ধীরে তাঁর প্রতিভা বিকশিত হতে শুরু করে। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, যথেষ্ট দায়িত্ব গ্রহণ করতে পারেন তিনি। আর সেকারণেই চলতি বিজয় হাজারে ট্রফিতে সাকিবুলের কাঁধে বিহারের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে।

রনজি ট্রফির ডেবিউ ম্য়াচেই ট্রিপল সেঞ্চুরি

রনজি ট্রফির ডেবিউ ম্য়াচেই মিজোরামের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সাকিবুল গনি। আর প্রথম ম্য়াচেই তিনি ৩৪১ রানের একটি ইনিংস দলকে উপহার দিয়েছিলেন। সেই ঐতিহাসিক ইনিংসে গনি ৫৬ চার এবং ২ ছক্কা হাঁকিয়েছিলেন। এখনও পর্যন্ত সাকিবুল ২৮ প্রথম শ্রেণীর ম্য়াচে মোট ২,০৩৫ রান করেছেন। এরমধ্যে পাঁচটি সেঞ্চুরি এবং ৮ হাফসেঞ্চুরি রয়েছে। লিস্ট এ ক্রিকেটে গনি ৩৩ ম্য়াচ খেলে মোট ৮৬৭ রান করেছেন। এরমধ্যে দুটো করে সেঞ্চুরি এবং হাফসেঞ্চুরি রয়েছে।

Vijay Hazare Trophy Sakibul Gani