Samik Bhattacharya on Bangladesh Cricket: এবার আসরে নামল বিজেপি, বাংলাদেশের বিশ্বকাপ বয়কট নিয়ে বিস্ফোরক শমীক

Bangladesh T20 World Cup Boycott: ভারত এবং শ্রীলঙ্কায় আয়োজিত ২০২৬ টি-২০ বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ ক্রিকেট দল। প্রতিবেশী দেশের সরকার ইতিমধ্যে এই ঘোষণা করে দিয়েছে।

Bangladesh T20 World Cup Boycott: ভারত এবং শ্রীলঙ্কায় আয়োজিত ২০২৬ টি-২০ বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ ক্রিকেট দল। প্রতিবেশী দেশের সরকার ইতিমধ্যে এই ঘোষণা করে দিয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Samik Bhattacharya on Bangladesh Cricket

বাংলাদেশ ক্রিকেট প্রসঙ্গে মন্তব্য করলেন শমীক ভট্টাচার্য

Bangladesh Cricket: ভারত এবং শ্রীলঙ্কায় আয়োজিত ২০২৬ টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) খেলবে না বাংলাদেশ ক্রিকেট দল। প্রতিবেশী দেশের সরকার ইতিমধ্যে এই ঘোষণা করে দিয়েছে। বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলবেলা একটি সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়েছেন। তিনি বলেন, 'আমরা সবাই বিশ্বকাপ খেলতে চাই। কিন্তু, ভারতের মাটিতে যথেষ্ট নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি রয়েছে।' এই সিদ্ধান্তে গোটা ক্রিকেট বিশ্ব হতবাক হয়ে গিয়েছে। একটা বিশ্বকাপ টুর্নামেন্ট না খেললে বাংলাদেশ ক্রিকেট যে কতখানি পিছিয়ে পড়বে, তা নিয়েও ইতিমধ্যে শুরু হয়েছে বিস্তর জল্পনা।

Advertisment

আরও পড়ুন:

Bangladesh Cricket Latest News: 'বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হল...', বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্তে হতাশ সম্বরণ

ইতিমধ্যে বঙ্গ BJP-র সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) এই ব্যাপারে মুখ খুলেছেন। সংবাদ সংস্থা ANI-কে তিনি বলেন, 'বাংলাদেশে যেটা হচ্ছে, তা সভ্য নাগরিক সমাজে একেবারেই কাম্য নয়। কী হচ্ছে সেটা সবাই দেখতে পাচ্ছে। ওপারের যাঁরা ঘোষ, বোস, দত্ত, মিত্র রয়েছেন, ওপারের যাঁরা আগরওয়াল, জৈন, জয়সওয়াল রয়েছেন... ওঁরা সকলেই আমাদের রক্ত, আমাদের ভাই। ওঁদের উপর যদি অত্যাচার হয়, তাহলে তো আমরা আর চুপ করে বসে থাকব না।'

আরও পড়ুন:

Bangladesh Cricket Controversy: 'পাকিস্তানই আসলে উসকেছে বাংলাদেশকে', ধুয়ে দিলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার!

খেলাধুলোর মধ্যে রাজনীতি আনতে চাই না - শমীক ভট্টাচার্য

ভারতীয় জনতা পার্টির এই সাংসদ আরও যোগ করেছেন, 'খেলাধুলোর মধ্যে আমরা কখনই রাজনীতি নিয়ে আসতে চাই না। কিন্তু, বর্তমানে গোটা পরিস্থিতির যেভাবে অবনতি হয়েছে, সেকথা মাথায় রেখে ভাবতেই হবে যে এমন দেশের সঙ্গে কোনও সম্পর্ক রাখা আদৌ উচিত কি না।'

আরও পড়ুন:

Bangladesh Cricket in T20I World Cup: টি-২০ বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, চাঞ্চল্যকর সিদ্ধান্ত সরকারের

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বিগত কয়েকমাস ধরেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নৃশংস অত্যাচার চালানো হচ্ছে। ইতিমধ্যে ওই দেশের তারকা পেসার মুস্তাফিজ়ুর রহমানকে আসন্ন আইপিএল টুর্নামেন্টের জন্য দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কেকেআর ব্রিগেডের এহেন সিদ্ধান্তের পর গোটা দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠতে শুরু করে। এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নির্দেশ দেয় যে মুস্তাফিজ়ুরকে কলকাতা নাইট রাইডার্স তাদের স্কোয়াড থেকে রিলিজ় করে দেয়। সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে কেকেআর ম্যানেজমেন্ট। রিলিজ় করে দেয় মুস্তাফিজ়কে।

আরও পড়ুন:

Bangladesh Cricket Latest News: বাংলাদেশকে ছাড়াই হবে টি-২০ বিশ্বকাপ! চরম সিদ্ধান্ত আইসিসি-র

এই একটা সিদ্ধান্তেই আঁতে ঘা মারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ওই দেশের সরকারের। এরপরই তারা আইসিসি-র কাছে দাবি করে, ভারত থেকে তাদের বিশ্বকাপ ভেন্যু সরিয়ে শ্রীলঙ্কায় যেন নিয়ে যাওয়া হয়। জবাবে আইসিসি-র পক্ষ থেকে বিসিবি-কে যে চিঠি পাঠানো হয়েছে, সেখানে লেখা হয়েছে ভারতে যে নিরাপত্তা সংক্রান্ত সমস্যা রয়েছে এমন কোনও তথ্য তাদের কাছে নেই। সে কারণে আপাতত সূচিও পরিবর্তন করা হবে না। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নজরুল প্রচন্ড হতাশ হয়ে পড়েন। আর শেষপর্যন্ত বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেন।

bjp Bangladesh Cricket Samik Bhattacharya ICC T20I World Cup 2026