Sanjay Banger Remark on Hindi Language: হিন্দি নাকি ভারতের রাষ্ট্রভাষা! কমেন্ট্রি করতে গিয়ে 'বেফাঁস' সঞ্জয় বাঙ্গার, জ্বলছে বিতর্কের আগুন

IND vs NZ ODI Commentary Debate: ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ম্য়াচ চলাকালীন একটি অদ্ভুত বিতর্কের জন্ম হয়েছে। মাতৃভাষা বনাম রাষ্ট্রভাষার মধ্যে দ্বৈরথ দেখতে পাওয়া গেল।

IND vs NZ ODI Commentary Debate: ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ম্য়াচ চলাকালীন একটি অদ্ভুত বিতর্কের জন্ম হয়েছে। মাতৃভাষা বনাম রাষ্ট্রভাষার মধ্যে দ্বৈরথ দেখতে পাওয়া গেল।

author-image
Koushik Biswas
New Update
Sanjay Bangar and Varun Aaron

সঞ্জয় বাঙ্গার এবং বরুণ অ্যারন

India vs New Zealand: ক্রিকেট ধারাভাষ্য চলাকালীন মতানৈক্য নতুন কোনও ঘটনা নয়। বিভিন্ন ইস্যুতে ইতিপূর্বে বহুবার ধারাভাষ্যকারদের মধ্যে মতের অমিল হয়েছে। এই ঘটনার সঙ্গে গোটা ক্রিকেট বিশ্ব পরিচিত। কিন্তু, ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ম্য়াচ চলাকালীন যা ঘটল, সেটা বোধহয় ভারতীয় ক্রিকেট সমর্থকরা স্বপ্নেও কল্পনা করতে পারেননি। ভাষা বিতর্কে জড়িয়ে পড়লেন ভারতের ২ প্রাক্তন ক্রিকেটার। সঞ্জয় বাঙ্গার (Sanjay Bangar) এবং বরুন অ্যারন।

Advertisment

আরও পড়ুন:

IND vs NZ 1st ODI Live Updates: হাফসেঞ্চুরি করেই আউট শুভমান, ফিরে এল পুরনো চোট?

এই ম্য়াচে টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রথম ইনিংসের ১২ ওভারে বল করতে এসেছিলেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। সামনে ছিলেন কিউয়ি ব্রিগেডের ২ ওপেনার - ডেভন কনওয়ে এবং হেনরি নিকোলস। এমন সময় সুন্দরকে ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার কেএল রাহুল (KL Rahul) পরামর্শ দেন, বলের গতি যেন কিছুটা কমিয়ে দেন। আর এই কথাটা হিন্দিতে বলেন রাহুল। আর সেই পরামর্শ প্রথমে শুনতে পাননি সুন্দর। ব্যাস, এখান থেকেই শুরু হয় যাবতীয় বিতর্ক। 

আরও পড়ুন:

IND vs NZ 1st ODI, Playing XI: রিজ়ার্ভ বেঞ্চে বসতে পারেন ভারতের এই ৪ ক্রিকেটার! তালিকায় রয়েছেন সুপারস্টার ব্যাটারও

ভাষা বিতর্ক: হিন্দি না তামিল?

বরুণ অ্যারন তাঁর বুদ্ধিদীপ্ত কমেন্ট্রির জন্য সুপ্রসিদ্ধ। তিনি খানিক মজার ছলে বলেন, হিন্দি ভাষার পরিবর্তে রাহুলের উচিত সুন্দরকে তামিল ভাষায় পরামর্শ দেওয়া। কারণ, তামিলই সুন্দরের মাতৃভাষা। প্রসঙ্গত, রাহুল প্রথমে হিন্দি ভাষায় পরামর্শ দেন, 'আরে ভাই, তুমি তো মিডিয়াম পেসারের মতো ডেলিভারি করছ। তুমি স্পিনার। একটু আস্তে বল করো।' অ্যারন মনে করেন, সুন্দরকে এই পরামর্শই তামিল ভাষায় দিলে, আরও ভাল করে ও বুঝতে পারত। এরপর তিনি এই ব্যাপারে সতীর্থ ধারাভাষ্যকার সঞ্জয় বাঙ্গারের পরামর্শ জানতে চান। 

আরও পড়ুন:

IND vs NZ, Virat Kohli Record: আগুন ফর্মে রয়েছেন বিরাট, নিশানায় এবার শচীনের এই মহারেকর্ড!

যদিও এই ব্যাপারে সঞ্জয়ের দৃষ্টিভঙ্গি একেবারেই ভিন্ন ছিল। তিনি স্পষ্ট জানিয়ে দেন, 'আমি এই ব্যাপারে একমাত্র রাষ্ট্র ভাষাতেই বিশ্বাস করি। আর সেটা হল হিন্দি।' যদিও তিনি এও যোগ করেন যে ক্রিকেট মাঠে কোনও ভাষারই আলাদা করে গুরুত্ব থাকে না।

আরও পড়ুন:

IND vs NZ ODI Series: সেঞ্চুরি করেও খুলবে না কপাল? বাদের খাতায় ভারতের এই তারকা ক্রিকেটার!

দেখে নিন সেই ভিডিও:

যদি যুক্তির খাতিরে গোটা বিষয়টা দেখা যায়, তাহলে অ্যারনের কথায় অবশ্যই দম রয়েছে। ১৪০ কোটি জনগণের মধ্যে থেকে মাত্র ১১ ক্রিকেটারই ভারতীয় দলে সুযোগ পান। আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁরা উঠে আসেন। সেকারণে তাঁদের ভাষাও আলাদা হয়। সেকারণে যদি কোনও বিষয় মাতৃভাষায় বোঝানো হয়, তাহলে অপর পক্ষের জন্য বুঝতেও সুবিধে হয়। সুন্দর চেন্নাইয়ে জন্মগ্রহণ করেছেন। ওখানেই বড় হয়েছেন। দক্ষিণ ভারতেই তিনি কেরিয়ারের অধিকাংশ ক্রিকেট খেলেছেন। তামিল ভাষাটা স্বাভাবিকভাবে তাঁর কাছে সহজ হবে। আর কেএল রাহুলও কর্নাটকের ক্রিকেটার। সেকারণে তামিল ভাষার সঙ্গে তিনি অভ্যস্ত। আর এমন একটি হাই-প্রেসার মুহূর্তে যদি তামিল ভাষায় পরামর্শ দেন, সেটা সুন্দরের পক্ষেই বোঝার সুবিধে হবে।

India vs New Zealand Sanjay Bangar KL Rahul Washington Sundar