/indian-express-bangla/media/media_files/2026/03/02/sanju-samson-reaction-copy-2026-03-02-15-45-06.jpg)
সঞ্জু স্যামসনের প্রশংসায় গোটা দেশ
Sanju Samson: দিন কয়েক আগের কথা। ২০২৬ টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) চলাকালীন সাংবাদিক বৈঠকে এসে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছিলেন, অভিষেক শর্মার পরিবর্তে সঞ্জু স্যামসনকে টিম ইন্ডিয়ার ওপেনার হিসেবে ম্যানেজমেন্ট একেবারেই দেখছে না। সূর্যের এই মন্তব্য যে কতখানি নেতিবাচক ছিল, তা নিয়ে ইতিমধ্যে যথেষ্ট আলোচনা হয়েছে।
রবিবার (১ মার্চ) কলকাতার ইডেন গার্ডেন্সে সঞ্জুর ব্যাট থেকে যখন প্রত্যেকটা শট বেরিয়ে আসছিল, তখন যেন সেই নেতিবাচক মন্তব্যেরই জবাব দিচ্ছিলেন তিনি। ৯১ রানে নট আউট থেকে তিনি যে মাঠ ছেড়েছেন, সেটা বড় কথা নয়। এত চাপের মধ্যেও যেভাবে তিনি মাথা ঠাণ্ডা রেখে ভারতকে জেতালেন, তা অবশ্যই প্রশংসনীয়। আর সেকারণে আপাতত গোটা দেশজুড়ে প্রশংসার বন্যা বইতে শুরু করেছে।
দেখে নিন, কে কী বললেন:
ভারতীয় ক্রিকেটের 'মাস্টার ব্লাস্টার' শচীন তেন্ডুলকর টুইট করে জানিয়েছেন, 'ফের আমরা সেমিফাইনালের যোগ্যতা অর্জন করলাম। গোটা দল দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। দুটো ইনিংসেই শেষ ওভারে আমরা যেভাবে পারফরম্যান্স করেছি, তা এককথায় অসাধারণ। উইকেটে সঞ্জু স্যামসনের শান্ত উপস্থিতি চোখকে শান্তি দিয়েছে। এই উপস্থিতিই দলের জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।' সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'ভারতীয় ক্রিকেট দলের প্রত্যেকেই দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। সেমিফাইনালে ভাল পারফরম্য়ান্সের প্রত্যাশায় রইলাম।'
Semi-final spot on the line, and the boys handled it beautifully!
— Sachin Tendulkar (@sachin_rt) March 1, 2026
Handling the final overs well in both innings gave us the edge. Sanju Samson’s calm presence at the crease was wonderful to watch. That kind of presence lifts a side.
Brilliant effort from everyone. On to the… https://t.co/Y5874i9v2d
সঞ্জুর প্রশংসা করে টিম ইন্ডিয়ার প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং লিখেছেন, 'এবারের বিশ্বকাপে খুব একটা বেশি সুযোগ পায়নি। কিন্তু, যখনই দরকার পড়েছে, তখনই সঞ্জু কার্যত প্রাচীরের মতো দাঁড়িয়ে রক্ষা করেছে। আজ ও জীবনের সেরা ইনিংসটা খেলল। এটাই একজন চ্যাম্পিয়নের মানসিকতা। সবসময় প্রস্তুত থাকো, নিজেকে শান্ত রাখো, কোনওদিন বিশ্বাস হারিও না! সঞ্জু স্যামসন, তোমার জন্য আমি আজ গর্বিত। হাল না ছাড়ার মানসিকতাকে কোনওদিন হারিয়ে ফেলো না।'
Not many opportunities this #WorldCup, but when it mattered, Sanju stood tall and played the innings of his life 👏🏻 That’s the mindset of a champion! Stay ready, stay patient and never stop believing! Proud of you @IamSanjuSamson! The spirit of never giving up always wins!…
— Yuvraj Singh (@YUVSTRONG12) March 1, 2026
অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং লিখেছেন, 'আজ সঞ্জু স্যামসন আমাদের সবাইকে গর্বিত করেছে। কঠিন সময়ে জসপ্রীত বুমরাহ হয়ত ব্রেক থ্রু এনে দিয়েছে। সেটা টিম ইন্ডিয়াকে অবশ্যই সাহায্য করেছে। এই অসাধারণ জয়ের জন্য ভারতীয় ক্রিকেট দলকে আমার আন্তরিক শুভেচ্ছা। এই ম্য়াচ চলাকালীন বেশ কয়েকবার আমাদের রক্তচাপ বেড়ে গিয়েছিল। কিন্তু, শেষপর্যন্ত সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে। ভারতীয় ক্রিকেট দলের জন্য আমার শুভেচ্ছা রইল।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us