/indian-express-bangla/media/media_files/2026/01/30/ravi-ashwin-and-sanju-samson-2026-01-30-17-48-30.jpg)
রবিচন্দ্রন অশ্বিন এবং সঞ্জু স্যামসন
Sanju Samson: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রাক্তন স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) অবশেষে টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসনের পাশে দাঁড়ালেন। অশ্বিনের মতে, সঞ্জুর মনে আপাতত একাধিক দ্বন্দ্বের ঝড় বইছে। প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে আপাতত ৫ ম্য়াচের টি-২০ সিরিজ খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। আর এই সিরিজে সঞ্জু স্যামসনের পারফরম্য়ান্স নিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে।
মানসিক যন্ত্রণায় ভুগছেন সঞ্জু?
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, 'আপনি একজন ভাল ক্রিকেটার না হলে কখনই এই স্তরে পৌঁছতে পারতেন না। আপনার মনের মধ্যে যখন একাধিক চিন্তা ঘুরপাক খেতে শুরু করে, তখন লাইন এবং লেংথ বেছে নেওয়া খুবই মুশকিল হয়। আমি এই ব্যাপারে নিশ্চিত যে সঞ্জুর মনেও আপাতত একাধিক চিন্তার ঝড় উঠতে শুরু করেছে। আমরা কোনও ক্রিকেটারের জন্য জায়গা তৈরি করতে পারি না। এটা শুধুমাত্র কোনও ক্রিকেটারের সঙ্গে দৌড়ানো কিংবা ভরসা দেখানোর বিষয় নয়।'
আরও পড়ুন:
Sunil Gavaskar slams Sanju Samson: 'এভাবে ভুল করলে তো...', সঞ্জুর উপর রেগে কাঁই সুনীল গাভাসকার
মিডল অর্ডারে শিফট হতে পারেন সঞ্জু?
সঙ্গে অশ্বিন আরও যোগ করেছেন, 'একজন ক্রিকেটার কখন ব্রেক নেবে, সেই বিষয়টাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। কখনও কখনও বাইরে বসে চিন্তাভাবনা করার থেকে মাঠে নেমে পারফরম্য়ান্স করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করছেন, সঞ্জুর নাকি মিডল অর্ডারে ফিরে যাওয়া উচিত। আপনি কোনও ক্রিকেটারের জন্য আলাদা করে স্লট তৈরি করতে পারবেন না। বাকিরা শুধুমাত্র ওর আশপাশে ঘোরাফেরা করবে।'
আরও পড়ুন:
গিলের এন্ট্রিতে সঞ্জুর হয়েছিল লোকসান
২০২৪ আইসিসি টি-২০ বিশ্বকাপের পর সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা ওপেন করতে শুরু করেন। এই জুটি টিম ইন্ডিয়ার হয়ে শুরুটা বেশ আক্রমণাত্মক মেজাজেই করছিল। ২০২৪ সালে সঞ্জু তিনটে শতরান করেছিলেন। তবে ২০২৫ সালে শুভমান গিলকে আবারও আন্তর্জাতিক টি-২০ স্কোয়াডে নিয়ে আসা হয়। সেইসময় সঞ্জুকে মিডল অর্ডারে শিফট করে দেওয়া হয়েছিল। এরপর ধীরে ধীরে তাঁকে দল থেকে বের করে দেওয়া হয়।
আরও পড়ুন:
Sanju Samson: ফের বঞ্চনার শিকার সঞ্জু স্যামসন? শুভমান ফিরতেই বদলে গেল অঙ্ক!
সুযোগ কাজে লাগাতে পারছেন না সঞ্জু
ব্যাটিং পারফরম্য়ান্সে ধারাবাহিকতার অভাবই আপাতত ভোগাচ্ছে সঞ্জু স্যামসনকে। চলতি টি-২০ সিরিজ এবং ২০২৬ আইসিসি টি-২০ বিশ্বকাপের জন্য শুভমানের নাম নির্বাচিত হয়নি। সেকারণে সঞ্জু স্যামসন আবারও টিম ইন্ডিয়ার ওপেনার হিসেবে খেলতে নামছেন। টিম ইন্ডিয়ার এই ডান-হাতি উইকেটকিপার ব্যাটার গত চার ম্য়াচে যথাক্রমে ১০, ৬, ০ এবং ২৪ রান করেছেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us