Sanju Samson Huge Six Video: এমন ছক্কা হাঁকালেন স্যামসন, মাথায় হাত শ্রীলঙ্কার কোচ জয়সূর্যর! দেখুন ভিডিও

India vs Sri Lanka: চলতি এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রান করেছে। শ্রীলঙ্কা কেমন ব্য়াটিং করে, সেটাই আপাতত দেখার।

India vs Sri Lanka: চলতি এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রান করেছে। শ্রীলঙ্কা কেমন ব্য়াটিং করে, সেটাই আপাতত দেখার।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sanju Samson (1)

ভারতের উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন

Sanju Samson: সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল ২০২৫ এশিয়া কাপে (Asia Cup 2025) দুর্দান্ত পারফরম্য়ান্স করছে। টানা ৫ ম্য়াচ জিতে টিম ইন্ডিয়া ইতিমধ্য়ে ফাইনালের টিকিট কনফার্ম করে ফেলেছে। তবে ফাইনাল ম্য়াচের আগে শ্রীলঙ্কার (India vs Sri Lanka) বিরুদ্ধে খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। এই ম্য়াচে জয়লাভ করে টিম ইন্ডিয়া নিজেদের আত্মবিশ্বাস অক্ষুণ্ণ রাখতে চাইবে। ভারতের উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন এই ম্য়াচে দুর্দান্ত ব্যাট করলেন। মাত্র ২৩ বলে তিনি ৩৯ রান করেন। তাঁর এই সংক্ষিপ্ত ইনিংসে একটি বাউন্ডারি এবং তিনটে বিশাল বিশাল ছক্কা রয়েছে। পাশাপাশি টিম ইন্ডিয়া নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রান করেছে।

Advertisment

Abhishek Sharma Makes History: ইতিহাস গড়লেন অভিষেক, চুরমার এই পাক ব্যাটারের রেকর্ড

গগনচুম্বী ছক্কা হাঁকালেন সঞ্জু

ওয়ানিন্দু হাসারঙ্গার ওভারে সঞ্জু স্যামসন স্টেপ আউট করলেন এবং শরীরের যাবতীয় শক্তি দিয়ে বলটা মারেন। দেখতে না দেখতে সেটা বাউন্ডারির উপর দিয়ে সোজা মাঠের বাইরে বেরিয়ে যায়। মাঠে উপস্থিত ফিল্ডাররা কার্যত নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে থাকলেন। স্টেডিয়ামে উপস্থিত ভারতীয় দর্শকেরা আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন। অন্যদিকে, এমন একটা গগনচুম্বী ছক্কা দেখার পর রীতিমতো হতাশ হয়ে পড়েন শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোচ সনৎ জয়সূর্য। তিনি মাথায় হাত দিয়ে বসে পড়েন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়েছে।

Sanju Samson Controversy: টিম ইন্ডিয়ায় রাজনীতির শিকার স্যামসন? গম্ভীরের সিদ্ধান্তের একাধিক প্রশ্ন

দেখে নিন ভিডিও:

২০২৫ এশিয়া কাপে তিন ম্য়াচে ব্যাট করার সুযোগ

চলতি এশিয়া কাপে সঞ্জু স্যামসন ভারতীয় ক্রিকেট দলের হয়ে ৬ ম্য়াচই খেলেছেন। কিন্তু, মাত্র ৩ ম্য়াচে তিনি ব্যাট করার সুযোগ পেয়েছেন। টি-২০ এশিয়া কাপে তিনি এখনও পর্যন্ত যথাক্রমে ৩৯, ১৩ এবং ৫৬ রানের ইনিংস খেলেছেন। ওমানের বিরুদ্ধে আয়োজিত ম্য়াচে তাঁর ব্যাট থেকে একটি ঝকঝকে হাফসেঞ্চুরি দেখতে পাওয়া গিয়েছে। 

Sanju Samson: এশিয়া কাপের আগে 'রূদ্রমূর্তি' এই ভারতীয় ক্রিকেটারের, সেঞ্চুরি হাঁকাতেই নড়েচড়ে বসলেন নির্বাচকরা

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে টিম ইন্ডিয়ার হয়ে করেছেন ৯০০-র বেশি রান

২০১৫ সালে টি-২০ ফরম্য়াটে টিম ইন্ডিয়ার জার্সিতে ডেবিউ করেছিলেন সঞ্জু স্যামসন। এরপর খারাপ ফর্মের কারণে কেরিয়ারে যথেষ্ট চড়াই-উতরাই দেখতে পাওয়া যায়। এরপর আইপিএল টুর্নামেন্টে তিনি ধামাকাদার পারফরম্য়ান্স করেন এবং সেইসঙ্গে প্রত্যাবর্তন করেন টিম ইন্ডিয়ায়। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত ভারতের হয়ে সঞ্জু ৯৬৯ রান করেছেন।

Asia Cup 2025 India vs Sri Lanka Sanju Samson