Sanju Samson Punishment: ICC-র রোষানলে সঞ্জু, ঝুলছে কঠিন শাস্তির খাঁড়া! সেমিফাইনালে আদৌ খেলবেন তো?

Sanju Samson: কার্যত একক দক্ষতাতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলকে ৫ উইকেটে জেতান সঞ্জু স্যামসন। এই ম্য়াচে তিনি ৫০ বলে অপরাজিত ৯৭ রান করেন।

Sanju Samson: কার্যত একক দক্ষতাতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলকে ৫ উইকেটে জেতান সঞ্জু স্যামসন। এই ম্য়াচে তিনি ৫০ বলে অপরাজিত ৯৭ রান করেন।

author-image
Koushik Biswas
New Update
Sanju Samson (4)

ভারতীয় ক্রিকেট দলের 'ত্রাতা' ওপেনার সঞ্জু স্যামসন

Sanju Samson: ২০২৬ টি-২০ বিশ্বকাপে (ICC T20I World Cup 2026) ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে ধামাকাদার জয়ের পর সেমিফাইনালের টিকিট কনফার্ম করে ফেলেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ভারতের সামনে জয়ের জন্য ১৯৬ রানের টার্গেট ছিল। একটা সময় এই রানটা তাড়া করা বেশ কঠিন বলেই মনে হচ্ছিল। টি-২০ বিশ্বকাপের মঞ্চে টিম ইন্ডিয়া ইতিপূর্বে কখনও এত বড় রানের টার্গেট তাড়া করেনি। কিংবা তাড়া করলেও শেষপর্যন্ত সফল হয়নি। তবে রবিবাসরীয় ম্য়াচে সঞ্জু স্যামসনের অপরাজিত ৯৭ রানের দৌলতেই টিম ইন্ডিয়া এই ঐতিহাসিক জয়লাভ করে। তবে ম্য়াচ শেষ হতে না হতেই সঞ্জু তাঁর হেলমেটটি ছুঁড়ে ফেলে দেন। আর সেকারণে আইসিসি তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারে।

Advertisment

আরও পড়ুন:

Sanju Samson Latest News: কঠিন সময়ে বাঁচিয়েছেন দেশের সম্মান, সঞ্জুর লড়াইয়ে 'গদগদ' শচীন-যুবরাজ-ভাজ্জিরা!

কী বলছে ICC-র নিয়ম?

কার্যত একা হাতে টিম ইন্ডিয়াকে জেতানোর পরই সঞ্জু স্য়ামসন তা ধামাকাদার মেজাজে সেলিব্রেট করেন। তিনি মাথা থেকে হেলমেটটা খুলে মাটিতে ছুঁড়ে ফেলে দেন। এরপর ঈশ্বরের কৃপা প্রার্থনা করেন তিনি। এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন জাগতে শুরু করেছে, আইসিসি আদৌ সঞ্জুর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ গ্রহণ করবে কি না? আর যদিও বা করে, সেক্ষেত্রে সেমিফাইনাল ম্য়াচে স্যামসন খেলতে পারবেন কি না? এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আইসিসি-র সংবিধান অনুসারে, কোনও ক্রিকেটার যদি মাঠের মধ্যে ব্যাট কিংবা হেলমেট ছুড়ে ফেলে, সেটা দোষ হিসেবেই গণ্য হবে। এই ব্যাপারে আইসিসি বরাবরই কঠিন অবস্থান গ্রহণ করেছে।

Advertisment

আরও পড়ুন:

sanju samson: ঘুরে গেল ভাগ্য, 'বিরাট' রেকর্ড গড়ে কোহলিকে টপকে গেলেন সঞ্জু স্যামসন

সঞ্জুর ক্ষেত্রেও কি কঠিন পদক্ষেপ গ্রহণ করা হবে?

এইসব ব্যাপারে আইসিসি সচরাচর ক্রিকেটারদের জরিমানা করে থাকে। সঞ্জুর হেলমেট ছুড়ে ফেলার ঘটনাতেও আইসিসি একই শাস্তি দিতে পারে। যদিও আইসিসি-র হাতে ডিমেরিট পয়েন্ট, জরিমানা এবং নির্বাসনের বিকল্প থাকে। ঘটনার গুরুত্ব বিবেচনা করেই শাস্তি দেওয়া হয়। সেক্ষেত্রে বলা যেতে পারে, সঞ্জুর জন্য হয়ত কোনও কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে না। তবে যদি ম্য়াচ রেফারি এই ব্যাপারটি নিজের রিপোর্টে উল্লেখ করেন, তাহলেই আইসিসি শাস্তি দেওয়ার কথা ভাবনাচিন্তা করবে।

আরও পড়ুন:

IND vs WI, Sanju Samson: দাবি করেছিলেন সেমিফাইনালে যাবে না ভারত, সঞ্জুর ইনিংস দেখেই 'ফিদা' প্রাক্তন পাক ক্রিকেটার!

সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া 

২০২৬ টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই ম্য়াচটি আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৫ মার্চ আয়োজন করা হবে। দুই দলের মধ্যে আয়োজিত এই সেমিফাইনাল ম্য়াচটি মুম্বইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হবে। বাকী ম্যাচগুলোর মতোই এই খেলাটিও সন্ধ্যা ৭টা থেকেই শুরু হবে। আর সাড়ে ৬টায় হবে টস। 

আরও পড়ুন:

Sanju Samson 97 Runs: বাদ পড়েছিলেন, সয়েছেন অপমানও! ভারতকে সেমিফাইনালে তুলেই আবেগে ভাসলেন সঞ্জু

প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপে এই নিয়ে তৃতীয়বার ইংল্য়ান্ডের বিরুদ্ধে খেলতে নামছে টিম ইন্ডিয়া। ইতিপূর্বে, ২০২২ এবং ২০২৪ সালের সেমিফাইনাল ম্য়াচে ব্রিটিশদের বিরুদ্ধে ২২ গজের লড়াইয়ে নেমেছিল ভারত। ২০২২ সালে ভারতকে হারিয়েই ফাইনালের টিকিট কনফার্ম করেছিল ইংল্যান্ড ক্রিকেট দল। যদিও ২০২৪ সালে টিম ইন্ডিয়া সেই বদলা সুদে-আসলে উসুল করে নেয়।

Sanju Samson Indian Cricket Team India vs West Indies ICC T20I World Cup 2026