/indian-express-bangla/media/media_files/2026/01/28/sanju-samson-4-2026-01-28-00-48-31.jpg)
চতুর্থ টি-২০ ম্য়াচে আদৌ সুযোগ দেওয়া হবে সঞ্জুকে? উঠছে প্রশ্ন
Sanju Samson: ২০২৬ টি-২০ বিশ্বকাপের (ICC T20I World Cup 2026) আগে সঞ্জু স্যামসনের ব্যাটিং পারফরম্য়ান্স টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) টেনশন ইতিমধ্যে বাড়িয়ে দিয়েছে। নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে আয়োজিত টি-২০ সিরিজে সঞ্জুর খারাপ ফর্ম লাগাতার তৃতীয় ম্য়াচেও অব্যাহত। প্রসঙ্গত, গত রবিবার (২৫ জানুয়ারি) গুয়াহাটিতে তৃতীয় টি-২০ ম্য়াচের আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে স্য়ামসন রানের খাতা পর্যন্ত খুলতে পারলেন না। প্রথম বলেই আউট হয়ে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। গত ৩ ম্য়াচে তিনি এখনও পর্যন্ত সর্বাধিক মাত্র ১০ রান করেছেন। আর টিম ইন্ডিয়ার এই উইকেটকিপার-ব্যাটার মাত্র ১৬ রান করেছেন।
আরও পড়ুন:
Sanju Samson: ফের বঞ্চনার শিকার সঞ্জু স্যামসন? শুভমান ফিরতেই বদলে গেল অঙ্ক!
সঞ্জু স্যামসনের ফ্লপ শো অব্যাহত
চলতি সিরিজের প্রথম ২ ম্য়াচে লাগাতার ফ্লপ হওয়ার পর ভারতীয় ক্রিকেট সমর্থকরা আশা করেছিলেন, ব্যাট হাতে তিনি হয়ত তৃতীয় ম্য়াচে জ্বলে উঠতে পারবেন। কিন্তু, সঞ্জু আরও একবার সমর্থকদের হতাশ করলেন। ম্য়াচের প্রথম বলেই ম্য়াট হেনরি ভারতীয় ক্রিকেট দলের এই উইকেটকিপার-ব্যাটারকে ক্লিন বোল্ড করে দেন। লজ্জায় মাথা নত করে স্যামসন প্যাভিলিয়নে ফিরে যান।
আরও পড়ুন:
অনিচ্ছা সত্ত্বেও সঞ্জুকে গোল্ডেন ডাক হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। দ্বিতীয় টি-২০ ম্য়াচে তিনি মাত্র ৬ রান করে আউট হয়েছিল। আর প্রথম ম্য়াচে করেছিলেন ১০ রান। অর্থাৎ ৩ ম্য়াচে সঞ্জু মোট ১৬ রানই করতে পেরেছেন।
আরও পড়ুন:
Sanju Samson Controversy: টিম ইন্ডিয়ায় রাজনীতির শিকার স্যামসন? গম্ভীরের সিদ্ধান্তের একাধিক প্রশ্ন
টেনশন বাড়ল টিম ইন্ডিয়ার
লাগাতার তৃতীয় ম্য়াচে সঞ্জু স্যামসন ফ্লপ হওয়ার পর টিম ইন্ডিয়ার টেনশন অনেকটাই বেড়ে গিয়েছে। ২০২৬ টি-২০ বিশ্বকাপে নির্বাচকরা সঞ্জুকে ওপেনার হিসেবে বেছে রেখেছিলেন। কিন্তু, তাঁর ব্যাটিং গ্রাফ প্রতি ম্য়াচেই নিম্নমুখী হতে শুরু করেছে। এই পরিস্থিতিতে বাকি ২ ম্য়াচে সঞ্জু যদি বড় রানের ইনিংস খেলতে না পারেন, সেক্ষেত্রে টিম ম্য়ানেজমেন্ট হয়ত ঈশান কিষানকে তাঁর জায়গায় প্রোমোট করতে পারে। ফলত, টিম ইন্ডিয়ার প্রথম একাদশে নিজের জায়গা বাঁচাতে হলে স্যামসনকে আগামী ২ ম্য়াচে রান করতেই হবে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us