Sanju Samson vs Ishan Kishan: পঞ্চম টি-২০'তে সঞ্জুর বদলে ঈশান? সামনে এল বড় আপডেট

Sanju Samson vs Ishan Kishan: ঘরের মাঠে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ থেকে বাদ পড়বেন সঞ্জু স্যামসন? আপাতত এই প্রশ্নেই তুলকালাম ভারতীয় ক্রিকেটমহল। প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্য়াচটি গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে।

Sanju Samson vs Ishan Kishan: ঘরের মাঠে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ থেকে বাদ পড়বেন সঞ্জু স্যামসন? আপাতত এই প্রশ্নেই তুলকালাম ভারতীয় ক্রিকেটমহল। প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্য়াচটি গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে।

author-image
Koushik Biswas
New Update
Sanju Samson vs Ishan Kishan

সঞ্জু স্যামসন এবং ঈশান কিষান

Sanju Samson vs Ishan Kishan: ঘরের মাঠে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রথম একাদশ থেকে বাদ পড়বেন সঞ্জু স্যামসন? আপাতত এই প্রশ্নেই তুলকালাম ভারতীয় ক্রিকেটমহল। প্রসঙ্গত, নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্য়াচটি গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট দলের হয়ে এই উইকেটকিপার-ব্যাটার আজ পর্যন্ত তিরুবনন্তপুরমে একটাও ম্য়াচ খেলেননি। এবারও কি সেই অপেক্ষা দীর্ঘায়িত হতে চলেছে?

Advertisment

আরও পড়ুন

Sanju Samson: সঞ্জুর পাশে দাঁড়ালেন অশ্বিন, ফাঁস করলেন আসল কথা!

ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট সঞ্জু স্যামসনের পাশে দাঁড়াচ্ছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্য়াচের আগে একটি সাংবাদিক বৈঠক করতে এসেছিলেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ শীতাংশু কোটাক। খুব সন্তর্পণে কোটাক এই প্রশ্নটি এড়িয়ে গেলেন। ঠিক যেভাবে কোনও টেস্ট ম্য়াচে একজন ব্যাটার অফসাইডে বাইরের বল ছেড়ে দেয়।

তাঁর কথায়, সঞ্জু স্যামসন ভারতীয় ক্রিকেট দলের একজন সিনিয়র ক্রিকেটার। ওপেনার হিসেবে ও কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারে, সেকথা টিম ম্য়ানেজমেন্ট খুব ভাল করে জানে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩১ বছর বয়সি এই ক্রিকেটার হয়ত খুব একটা ভাল পারফরম্য়ান্স করতে পারছেন না। স্যামসন নিজেও ব্যাপারটা খুব ভাল করেই বুঝতে পারছে।

আরও পড়ুন

Sunil Gavaskar slams Sanju Samson: 'এভাবে ভুল করলে তো...', সঞ্জুর উপর রেগে কাঁই সুনীল গাভাসকার

যা পরিস্থিতি, তাতে কোটাক, গৌতম গম্ভীর এবং সূর্যকুমার যাদব আপাতত সঞ্জু স্যামসনের উপরেই আস্থা রাখতে চাইছেন। সঞ্জুকে কামব্যাকের জন্য আরও একটা সুযোগ অবশ্যই দেওয়া হতে পারে।

ম্যাচের আগে সাংবাদিকদের শীতাংশু কোটাক বললেন, 'প্রত্যেকের মতো সঞ্জু স্যামসন হয়ত খুব বেশি রান করতে পারছেন না। কিন্তু, এটা ওর ক্রিকেট কেরিয়ারের একটি অংশ। কখনও টানা ৫ ইনিংসে কোনও ব্যাটার রানের বন্যা বইয়ে দেন। কখনও বা আবার কিছুটা খারাপ সময় যায়। এই সময় একজন ব্যাটার কীভাবে নিজেকে মানসিকভাবে শক্ত থাকতে পারে, সেটাই আসল পরীক্ষার পরিচয়।'

আরও পড়ুন

Ishan Kishan Record: দ্রুততম অর্ধশতরান হাঁকিয়ে 'ইতিহাস' ঈশানের, ছাল-চামড়া তুলে নিলেন কিউয়িদের

সঙ্গে তিনি আরও যোগ করেন, 'আমাদের কাজ হল ওই ব্যাটারকে মানসিকভাবে ফুরফুরে রাখা। স্যামসন পর্যাপ্ত অনুশীলন করছে। কঠিন প্র্যাকটিস করছে। সঞ্জুর মধ্যে কী ক্ষমতা রয়েছে, তা আমরা সকলেই জানি।'

ত্রিবান্দ্রমে খেলবেন ঈশান কিষান

ভারতীয় ক্রিকেট দলে আরও একজন উইকেটকিপার রয়েছেন। তিনি হলেন ঈশান কিষান। অনেকেই মনে করছেন, পঞ্চম টি-২০ ম্য়াচে ঈশান স্যামসনের জায়গায় খেলতে পারেন। গত ম্য়াচে ঝাড়খণ্ডের এই ব্যাটার চোটের কারণে খেলতে পারেননি। সূর্যকুমার যাদব বলেছিলেন, 'ঈশান কিষানের জায়গায় এসেছেন আর্শদীপ সিং। গত ম্য়াচে ওর একটা চোট ছিল।'

আরও পড়ুন

Ishan Kishan: কোন জাদুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে কামব্যাক? দল ঘোষণা হতেই মুখ খুললেন ঈশান কিষাণ

তবে কোটাক আশাবাদী যে কিষান এই সিরিজের শেষ ম্য়াচে কামব্য়াক করতে পারবেন। তবে খেলার আগে ঈশানকে ফিটনেস টেস্ট দিতে হবে। কোটাক বলেন, 'খুব সম্ভবত, আমার মনে হচ্ছে যে ও খেলবে। যতদুর আমি জানি ফিজ়িওরা ওকে কড়া নজরে রেখেছে। শেষপর্যন্ত ওরাই সিদ্ধান্ত নেবে।'

এর অর্থ, তবে কি স্যামসনের জায়গায় ঈশানকে খেলানো হবে? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের আরও কয়েকঘণ্টা অপেক্ষা করতে হবে। অন্তত যতক্ষণ না পর্যন্ত টসের পর সূর্যকুমার প্রথম একাদশের নাম ঘোষণা করেন।

Indian Cricket Team Ishan Kishan Sanju Samson India vs New Zealand