/indian-express-bangla/media/media_files/2025/09/09/sanju-samson-2025-09-09-17-25-43.jpg)
টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার সঞ্জুু স্যামসন
IND vs SA: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের প্রথম ম্য়াচটি কটকের বরাবটি স্টেডিয়ামে আয়োজন করা হবে। ম্যাচের আগে সোমবার (৮ ডিসেম্বর) সাংবাদিক বৈঠকে এসেছিলেন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সেখানে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দেন। তবে সবথেকে বড় প্রশ্ন ছিল, আজকের এই ম্য়াচে অভিষেক শর্মার সঙ্গে ওপেন করতে কে নামবেন -- সঞ্জু স্যামসন (Sanju Samson) না শুভমান গিল (Shubman Gill)? এই ব্যাপারে খুল্লমখুল্লা জবাব দিলেন অধিনায়ক সূর্য। পাশাপাশি, ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ কেমন হবে, তা নিয়েও একটি বড়সড় ইঙ্গিত দিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই টি-২০ সিরিজের হাত ধরেই ভারতীয় ক্রিকেট দল আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চাইছে।
ওপেনিং জুটি নিয়ে মুখ খুললেন সূর্যকুমার যাদব
টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত তাদের প্রথম একাদশে যথেষ্ট পরিবর্তন করেছে। যদিও এই সিরিজ থেকে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা বন্ধ হতে পারে। সাংবাদিক বৈঠকে এসে সূর্যকুমার যাদব বললেন, 'ভারতীয় ক্রিকেট দলের কম্বিনেশন নিয়ে আমরা আর খুব বেশি কাটা-ছেঁড়া করতে চাই না। আমরা কীভাবে ক্রিকেট খেলতে চাই, সেটার উপরই এবার থেকে যতটা বেশি সম্ভব ফোকাস করার চেষ্টা করব। এর পাশাপাশি, খুব বেশি পরিবর্তন হয়ত ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে দেখতে পাওয়া যাবে না।'
IND vs SA 1st T20I, Match Preview: কটকে আজ দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দেবে ভারত! কী বলছে পরিসংখ্যান?
মঙ্গলবারের ম্যাচে শুভমান গিল এবং সঞ্জু স্যামসনের মধ্যে কে ওপেন করবে, সেই ব্যাপারেও জবাব দিলেন সূর্যকুমার যাদব। সঞ্জু স্যামসনের ব্যাপারে সূর্যকুমার বললেন, 'স্যামসন এমন একজন ব্যাটার যে টপ অর্ডারে খেলতে পারে। ভারতীয় ক্রিকেট দলের ওপেনার হিসেবে ও যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছে। তবে সঞ্জু আগে থেকেই শুভমান ওই জায়গায় খেলছে। সেকারণে গিলই ওপেনিং স্লটের বেশি দাবিদার। কিন্তু, তাও আমরা সঞ্জুকে যতটা সম্ভব সুযোগ দেওয়ার চেষ্টা করেছি।'
ব্যাটিং অর্ডার নিয়েও বড়সড় মন্তব্য করলেন ভারত অধিনায়ক
এই সাংবাদিক বৈঠকে সূর্যকুমার যাদবকে প্রশ্ন করা হয়, টিম ইন্ডিয়ায় এই ক্রমাগত ব্যাটিং অর্ডার পরিবর্তনের কারণ কী? জবাবে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বললেন, 'ওপেনার ছাড়া বাকি প্রত্যেকটা স্লটেই ফ্লেক্সিবল হতে হবে। সবাইকে অ্যাডজাস্ট করতে হবে। ওরা দুজনেই (গিল এবং স্যামসন) আমাদের পরিকল্পনায় রয়েছেন। দুজনে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারেন। এরা এক-একজন আসলে দলেরই সম্পদ। সঙ্গে আমাদের মাথা যন্ত্রণার কারণ। বিশ্বকাপের আগে আমরা দুটো সেরা দলের বিরুদ্ধে মোট ১০ টি-২০ ম্য়াচ খেলব। সেকারণে যাবতীয় ফোকাস আপাতত ওই ম্য়াচের উপরেই রয়েছে। যত আমরা বিশ্বকাপের দিকে এগিয়ে যাব, ততই নিজেদের ফোকাস বিশ্বকাপের উপর শিফট করব।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us