/indian-express-bangla/media/media_files/2025/12/22/sarfaraz-ahmed-controversy-u19-asia-cup-final-india-pakistan-2025-12-22-15-02-07.jpg)
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে বিরাট বিতর্ক
Sarfaraz Ahmed Controversy: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে শোচনীয় পরাজয়ের মুখে পড়েছে ভারত। একতরফা লড়াইয়ে পাকিস্তান ১৯১ রানে বিরাট জয় ছিনিয়ে নেয়। প্রথমে ব্যাট করে পাকিস্তান ৩৪৭ রানের পাহাড়প্রমাণ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে যায়। মাঠে পারফরম্যান্সের পাশাপাশি ম্যাচ ঘিরে বিতর্কও ছড়িয়ে পড়ে, যার কেন্দ্রে রয়েছেন পাকিস্তানি দলের পরামর্শদাতা সরফরাজ আহমেদ।
ফাইনাল চলাকালীন সরফরাজ আহমেদের একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই অডিওতে তাঁকে সোশ্যাল মিডিয়ায় সরফরাজ আহমেদের একটি অডিও ক্লিপ ঘুরে বেড়াচ্ছে, যেখানে তাঁকে ‘জাহিল’ শব্দ ব্যবহার করতে শোনা যাচ্ছে। ওই অডিওতে সরফরাজ নিজের দলের খেলোয়াড়দের উদ্দেশে নির্দেশ দিতে গিয়ে বলেন, যেন তারা ‘জাহিলদের মতো’ আচরণ না করে এবং শালীনতার সীমার মধ্যেই খেলেন। তবে সেই বক্তব্যের মধ্যে দিয়ে তিনি পরোক্ষভাবে ভারতীয় দলের খেলোয়াড়দের ‘জাহিল’ বলে উল্লেখ করেছেন বলে দাবি উঠেছে। এই অডিও প্রকাশ্যে আসতেই তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে এবং ক্রিকেটমহলে সমালোচনার ঝড় উঠেছে।
ম্যাচ চলাকালীন পাকিস্তানি খেলোয়াড়দের আচরণ নিয়েও প্রশ্ন উঠেছে। পাকিস্তানের ফাস্ট বোলার আলী রাজা ভারতীয় অধিনায়ক আয়ুষ মাত্রে ও বৈভব সূর্যবংশীর সঙ্গে অকথ্য ভাষায় কথা বলেন বলেও অভিযোগ। এর জেরে মাঠে দু’দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পাকিস্তানি খেলোয়াড়দের আগ্রাসী মনোভাব এবং মানসিক চাপ তৈরির কৌশল ভারতীয় ব্যাটসম্যানদের প্রভাবিত করে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Sarfaraz Ahmed to Pak U19 boys in the dugout: 'Tameez ki tarah rehna, Jahilon ki tarah jahil nahi hona!' 💀
— Azam-K (@MusafirNagri) December 21, 2025
Perfect advice for Ind v Pak rivalry . Win with class, no uchhal-kood overdrive. Respect, Safi bhai! 🏏🇵🇰 #U19AsiaCupFinal#IndvsPak
pic.twitter.com/yCKEBboDQ2
ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত, যা শেষ পর্যন্ত মারাত্মক ভুল প্রমাণিত হয়। পাকিস্তানের ওপেনার সমীর মিনহাস দুরন্ত ইনিংস খেলেন। তিনি ১১৩ বলে ১৭২ রান করেন, ইনিংসে ছিল ৯টি ছক্কা ও ১৭টি চার। এছাড়া আহমেদ হুসেন ৫৬ রান এবং উসমান খান ৩৫ রান যোগ করেন। পাকিস্তান নির্ধারিত ওভারে ৩৪৭ রানের বিশাল স্কোর দাঁড় করায়।
এত বড় লক্ষ্যের সামনে ব্যাট করতে নেমে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল শুরু থেকেই চাপে পড়ে যায়। বৈভব সূর্যবংশী ১০ বলে ২৬ রান করে আউট হন, অধিনায়ক আয়ুষ মাত্রে করেন মাত্র ২ রান। অ্যারন জর্জ ১৬ রান করলেও বিহান মালহোত্রা ও বেদান্ত ত্রিবেদীসহ অন্য ব্যাটসম্যানরা বড় অবদান রাখতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ভারত ১৫৬ রানে আলআউট হলে জয়ের আনন্দে ভাসে পাকিস্তান।
আরও পড়ুন- ক্রিকেট বিশ্ব থেকে অবসর নিয়ে 'বিস্ফোরক' মন্তব্য, 'বোমা' ফাটালেন রোহিত শর্মা
আরও পড়ুন- শ্রীলঙ্কার বিরুদ্ধে জ্বলে উঠল ভারতীয় মহিলা দল, জয়ের পরও কেন অসন্তোষ প্রকাশ হরমনপ্রীতের?
আরও পড়ুন- Ishan Kishan: ফের গর্জে উঠল ঈশানের ব্যাট, আর কতদিন মুখ ফেরাবেন নির্বাচকরা?
আরও পড়ুন-Ishan Kishan Comeback: একেই বলে কপাল! সুযোগ এলেও টিম ইন্ডিয়ায় কামব্যাক হল না ঈশানের, কারণটা জানেন?
আরও পড়ুন-Ishan Kishan in IPL Closing Ceremony: ঈশান কিষান নাকি? নাচে-গানে মাতালেন সমাপনী অনুষ্ঠান
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us